বিষয়বস্তুতে চলুন

চিশতিয়া তরিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চিশতিয়া ত্বরিকা (ফার্সি: چشتی - Čištī) (আরবি: ششتى - Shishti) হল ইসলাম ধর্মের একটি সুফি তরিকা। বর্তমান আফগানিস্তানের হেরাতের নিকটবর্তী ক্ষুদ্র শহর চিশতে ৯৩০ সালের দিকে এই ধারার উদ্ভব হয়। এতে ভালবাসা, সহিষ্ণুতা ও উদারতার উপর গুরুত্বারোপ করা হয়।[]

মূলত আফগানিস্তানদক্ষিণ এশিয়ায় এই তরিকার অনুসরণ করা হয়। এটি প্রথম চারটি প্রধান সুফি তরিকার চিশতিয়া, কাদেরিয়া, মোজাদ্দেদীয়ানকশবন্দি অন্যতম। ১২ শতকের মধ্যভাগে মইনুদ্দিন চিশতি লাহোরআজমিরে এই তরিকা আনয়ন করেন। চিশতি তরিকার প্রতিষ্ঠাতা আবু ইশাক শামির পর তিনি এই ধারার অষ্টম ব্যক্তি। বর্তমানে এই তরিকার বেশ কিছু শাখা রয়েছে।[]


গত শতকে এই তরিকা আফগানিস্তান ও দক্ষিণ এশিয়ার বাইরে বিস্তার লাভ করেছে। চিশতি শিক্ষকরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াদক্ষিণ আফ্রিকায় তাদের এবং পূর্ণ প্রতিষ্ঠাতা কেন্দ্র স্থাপন করেছেন।

সিলসিলা

[সম্পাদনা]

চিশতীয়া তরিকায় হযরত মইনুদ্দিন চিশতী (রহ.) এর আধ্যাত্মিক পৌত্র তথা ফরিদ‌উদ্দীন গাঞ্জে শাকার (রহ.) এর পর চিশতীয়া তরিকা দুটি সমান্তরাল মূলধারায় আরো সম্প্রসারিত হতে থাকে। হযরত ফরিদ‌উদ্দীন (রহ.) এর দুই জন প্রসিদ্ধ ও যোগ্য খলিফা হযরত নিজামুদ্দীন আউলিয়া (রহ.) এবং আলাউদ্দিন সাবির কলয়রী থেকে নিজামিয়াসাবেরিয়া দুটি ধারা আলাদা হলেও প্রকৃতপক্ষে তা এক‌টি বড় বৃক্ষের দুটি ডালের মতো এক ও অভিন্ন মূলে সংযুক্ত।


চিশতিয়া নিজামিয়া তরিকা:

  1. হযরত মুহাম্মদ (সা.)
  2. হযরত আলী (রা.)
  3. হাসান বসরী
  4. আব্দুল ওয়াহিদ ইবনে যাইদ
  5. ফুজাইল ইবনে আয়াজ
  6. ইব্রাহিম ইবনে আদহাম বালখী
  7. খাজা সাজিদ উদ্দিন হুজায়ফা আল মারাশি
  8. আবু হুবায়রা আল বসরি
  9. খাজা মুমশাদ উলু আদ-দিনাওয়ারি
  10. আবু ইসহাক শামি
  11. আবু আহমদ আবদাল চিশতি
  12. খাজা আবু মুহাম্মাদ চিশতি
  13. খাজা আবু ইউসুফ নাসিরউদ্দীন ইবনে সামনান
  14. মাওদুদ চিশতি
  15. হাজি শাহ শরীফ জিন্দানি
  16. উসমান হারুনী
  17. মঈনুদ্দিন চিশতী
  18. কুতুবউদ্দিন বখতিয়ার কাকী
  19. খাজা ফরিদউদ্দিন মাসুদ গঞ্জেশকার
  20. নিজামুদ্দিন আউলিয়া
  21. আঁখি সিরাজ
  22. আলাউল হক পাণ্ডভি
  23. আশরাফ জাহাঙ্গীর সেমনানি
  24. আবদুর রাজ্জাক নুরুল আইন
  25. শাহ সুফি পির মাওলানা আব্দুল গফুর চৌধুরী চিশতি (রা.)


চিশতীয়া সাবেরিয়া তরিকা:

  1. হযরত মুহাম্মদ (সা.)
  2. হযরত আলী (রা.)
  3. হাসান বসরী
  4. আব্দুল ওয়াহিদ ইবনে যাইদ
  5. ফুজাইল ইবনে আয়াজ
  6. ইব্রাহিম ইবনে আদহাম বালখী
  7. খাজা সাজিদ উদ্দিন হুজায়ফা আল মারাশি
  8. আবু হুবায়রা আল বসরি
  9. খাজা মুমশাদ উলু আদ-দিনাওয়ারি
  10. আবু ইসহাক শামি
  11. আবু আহমদ আবদাল চিশতি
  12. খাজা আবু মুহাম্মাদ চিশতি
  13. খাজা আবু ইউসুফ নাসিরউদ্দীন ইবনে সামনান
  14. মাওদুদ চিশতি
  15. হাজি শাহ শরীফ জিন্দানি
  16. উসমান হারুনী
  17. মঈনুদ্দিন চিশতী
  18. কুতুবউদ্দিন বখতিয়ার কাকী
  19. খাজা ফরিদউদ্দিন মাসুদ গঞ্জেশকার
  20. আলাউদ্দিন সাবির কলয়রী
  21. শামসুদ্দিন তুর্ক পানিপতি
  22. জালালুদ্দিন কাবিরুল আউলিয়া
  23. আহমদ আবদুল হক রাদুলাবী
  24. আহমদ আরেফ
  25. মুহাম্মাদ ইবনে আরেফ
  26. শাহ আব্দুল কুদ্দুস গাঙ্গুহী
  27. জালালুদ্দিন ইবনে মাহমুদ উমরী থানেশ্বরী
  28. নিজামুদ্দীন আল উমরী থানেশ্বরী
  29. আবু সাঈদ নু'মানী আন-ন‌ওশির‌ওয়ানি গাঙ্গুহী
  30. মুহিবুল্লাহ ইলাহ আবাদী
  31. সাইয়েদ মুহাম্মদী আকবর আবাদী
  32. মুহাম্মাদ মাক্কী জা'ফরি
  33. শাহ আযদুদ্দীন
  34. শায়খ আব্দুল হাদী
  35. শাহ আব্দুল বারী সিদ্দিক
  36. শায়খ আব্দুর রহিম
  37. মিয়াজি নূর মুহাম্মদ
  38. ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি
  39. আশরাফ আলী থানভী

[]

উপরোক্ত সাবেরিয়া তরিকা থেকেই পরবর্তীতে দেওবন্দ ঘরানার বড় বড় আলেমরা এসেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ernst, Carl W. and Lawrence, Bruce B. (2002) Sufi Martyrs of Love: The Chishti Order in South Asia and Beyond Palgrave Macmillan, New York, p. 1 আইএসবিএন ১-৪০৩৯-৬০২৬-৭
  2. Rozehnal, Robert. Islamic Sufism Unbound: Politics and Piety in Twenty-First Century Pakistan. Palgrave MacMillan, 2007. Print.
  3. শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ যাকারিয়া (২০০৩)। চিশতিয়া সিলসিলার আওলিয়ায়ে কিরামের ইতিহাস। ড. আবদুল জলিল কর্তৃক অনূদিত। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃ. ১১-১৪। আইএসবিএন ৯৮৪-০৬-০৭৫৮-৮