আহমেদ সিরহিন্দি
মুজাদ্দিদে আলফে সানী, শায়খ আহমদ রব্বানী ফারুকী সেরহিন্দি | |
|---|---|
আরবি ক্যালিগ্রাফিতে আহমদের নাম | |
| ব্যক্তিগত তথ্য | |
| জন্ম | ১৪ শাওয়াল ৯৭১ হিজরী ২৬ মে[১][২] ১৫৬৪[৩]:৯০ |
| মৃত্যু | ২৮ সফর ১০৩৪ হিজরী ১০ ডিসেম্বর ১৬২৪ (বয়স ৫৯–৬০) |
| ধর্ম | ইসলাম |
| যুগ | মুঘল ভারত |
| আখ্যা | সুন্নি |
| ব্যবহারশাস্ত্র | হানাফি |
| ধর্মীয় মতবিশ্বাস | মাতুরিদি[৪] |
| প্রধান আগ্রহ | ইসলামী আইন, ইসলামী দর্শন |
| উল্লেখযোগ্য ধারণা | ইসলামী দর্শনের বিবর্তন, ইসলামী আইনের প্রয়োগ |
| তরিকা | মুজাদ্দিদিয়া |
ইমাম রব্বানি[৫] শাইখ আহমেদ আল ফারুকি সিরহিন্দি (১৫৬৪[৬]–১৬২৪) (شیخ احمد الفاروقی السرہندی ) ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন ইসলামি পণ্ডিত। তিনি ফিকহের হানাফি ধারা ও নকশবন্দি সুফি তরিকার[৭] অনুসারী ছিলেন। তাকে মুজাদ্দিদে আলফে সানি বলা হয় যার অর্থ “দ্বিতীয় সহস্রাব্দের সংস্কারক”। মুঘল সম্রাট আকবরের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরোধীতার জন্য তিনি অধিক পরিচিত।[৮][৯] ভারতের সিরহিন্দে তার মাজার অবস্থিত।
প্রাথমিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]আহমদ সিরহিন্দি ১৫৬৪ সালের ২৬ মে সিরহিন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।[৩]:৯০ তিনি তার প্রাথমিক শিক্ষার অধিকাংশই তার পিতা আবদুল আল আহাদ, তার ভাই মুহাম্মদ সাদিক এবং মুহাম্মদ তাহির আল-লাহোরির কাছ থেকে পেয়েছিলেন।[১০] তিনি কুরআন মুখস্থও করেছিলেন। এরপরে তিনি শিয়ালকোটে পড়াশোনা করেছিলেন, যা কাশ্মীর-বংশোদ্ভূত পণ্ডিত কামাল উদ্দিন কাশ্মীরির অধীনে জ্ঞান কেন্দ্র হয়ে উঠেছিল।[৩]:৯০ [১১]
সেখানে তিনি যুক্তি, দর্শন এবং ধর্মতত্ত্ব শিখেন এবং কাশ্মীরের আরেক পণ্ডিত ইয়াকুব সারফি কাশ্মীরি (১৫২১-১৫৯৫) এর অধীনে তাফসীর ও হাদীসের উন্নত পাঠগুলি পড়েন, যিনি তরিকা হামাদানিয়া মীর সাইয়্যিদ আলী হামাদানী সুফি তরিকার একজন শেখ ছিলেন। কাজী বাহলোল বাদখশানী তাকে আইনশাস্ত্র, নবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনী ও ইতিহাস শিক্ষা দিয়েছেন।[১২][১৩]
দর্শন
[সম্পাদনা]আহমদ সিরহিন্দি শিক্ষায় সুফি পথ এবং শরিয়া উভয়ের আন্তঃ-নির্ভরশীলতার ওপর জোর দিয়ে বলেন, "নবীর দেখানো পথের বাইরে যা আছে তা নিষিদ্ধ।" আর্থার বুহলার ব্যাখ্যা করেছেন যে, শরিয়া সম্পর্কে সিরহিন্দির ধারণাটি বহুমুখী এবং অন্তর্ভুক্তিমূলক শব্দ যা প্রার্থনা, বিশ্বাস এবং সূফী পথের বাহ্যিক কাজকে অন্তর্ভুক্ত করে। সিরহিন্দি শরিয়তের প্রয়োজনীয় অংশ হিসেবে সুফি দীক্ষা ও অনুশীলনের উপর জোর দেন এবং আইনজ্ঞদের সমালোচনা করেন যারা শুধুমাত্র শরিয়ার বাহ্যিক দিকগুলো অনুসরণ করেন। অধস্তন আইনবিদদের সমালোচনায় তিনি বলেন: "একটি শিলার নিচে লুকিয়ে থাকা একটি কৃমির জন্য, আকাশ হল পাথরের নীচে।"[১৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Biography of Ahmad Sirhindi in Urdu Language ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ জুন ২০১৮ তারিখে Retrieved 8 June 2018
- ↑ Biography of Ahmad Sirhindi on storyofpakistan.com website Retrieved 5 June 2018
- 1 2 3 Annemarie Schimmel (১৯৮০)। Islam in the Indian Subcontinent। আইএসবিএন ৯০০৪০৬১১৭৭।
- ↑ "Salafī Challenge and Māturīdī Response: Contemporary Disputes over the Legitimacy of Māturīdī kalām"। Brill।
- ↑ ""Imâm-i Rabbânî""। TDV İslâm Ansiklopedisi (তুর্কি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৩।
- ↑ Schimmel, Annemarie (১৯৮০)। Islam in the Indian subcontinent। Leiden: E.J. Brill। পৃ. ৯০। আইএসবিএন ০-৫৮৫-৩৬৭৫০-৭। ওসিএলসি 47010593।
- ↑ "Shaykh Aḥmad Sirhindī"। Encyclopædia Britannica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৩।
- ↑ Glassé, Cyril (২০০১)। The New Encyclopedia of Islam (ইংরেজি ভাষায়)। Rowman Altamira। পৃ. ৪৩২। আইএসবিএন ৯৭৮-০-৭৫৯১-০১৯০-৬।
- ↑ Schimmel, Annemarie (১৯৮০)। Islam in the Indian subcontinent। Leiden: E.J. Brill। আইএসবিএন ০-৫৮৫-৩৬৭৫০-৭। ওসিএলসি 47010593।
- ↑ Weismann, Itzchak (২৫ জুন ২০০৭)। The Naqshbandiyya: Orthodoxy and Activism in a Worldwide Sufi Tradition (ইংরেজি ভাষায়)। Routledge। পৃ. ৬২। আইএসবিএন ৯৭৮-১-১৩৪-৩৫৩০৪-০।
- ↑ Jafri, Saiyid Zaheer Husain (২০১২)। Recording the Progress of Indian History: Symposia Papers of the Indian History Congress, 1992-2010 (ইংরেজি ভাষায়)। Primus Books। পৃ. ১৫৬। আইএসবিএন ৯৭৮-৯৩-৮০৬০৭-২৮-৩।
- ↑ K.J Ahmad। 100 Hundred Great Muslims। পৃ. ২৯২।
- ↑ Ansari, Muhammad Abdul Haq (১৯৮৬)। Sufism And Shariah. A Study Of Shaykh Ahmad Sirhindi S Effort To Reform Sufism। The Islamic Foundation। পৃ. ১১।
- ↑ Arthur Buehler. Revealed Grace. Fons Vitae, 2014, p. 97
আরো পড়ুন
[সম্পাদনা]- Kabbani, Muhammad Hisham (২০০৪)। Classical Islam and the Naqshbandi Sufi tradition (২য় সংস্করণ)। Washington, DC: Islamic Supreme Council of America। আইএসবিএন ১-৯৩০৪০৯-২৩-০। ওসিএলসি 56029487।
- Buehler, Arthur (১ জানুয়ারি ২০০৩)। "SHARĪ'AT AND 'ULAMĀ IN AHMAD SIRHINDĪ'S COLLECTED LETTERS"। Die Welt des Islams (ইংরেজি ভাষায়)। ৪৩ (3): ৩০৯–৩২০। ডিওআই:10.1163/157006003322682636। আইএসএসএন 1570-0607।
- <ref>Faruqi, Burhan Ahmad (১৯৪০)। The Mujaddids Conception Of Tawhid। Osmania University, Digital Library Of India। Sh.Muhammad Ashraf.।
- NFIE Research
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৫৬০-এর দশকে জন্ম
- ১৬২৪-এ মৃত্যু
- ভারতীয় সুফি
- নকশবন্দি তরিকা
- নাস্তিক্যবাদের সমালোচক
- ফতেহগর সাহিবের ব্যক্তি
- সুন্নি সুফি
- মুসলিম দার্শনিক
- মুসলিম পণ্ডিত
- হানাফী ব্যক্তি
- হানাফি ফিকহ পণ্ডিত
- মুজাদ্দিদ
- সুফি
- মাতুরিদি ব্যক্তি
- পাঞ্জাবি ব্যক্তি
- ১৫৬৪-এ জন্ম
- ১৭শ শতাব্দীর ভারতীয় মুসলিম
- হাশেমীয় ব্যক্তি
- ১৭শ শতাব্দীর ভারতীয় দার্শনিক
- ভারতীয় সুন্নি মুসলিম পণ্ডিত
- ভারতের সুফি সাধক