নন্দীগ্রাম উপজেলা
| নন্দীগ্রাম | |
|---|---|
| উপজেলা | |
নন্দীগ্রামের কৃষিজমি | |
মানচিত্রে নন্দীগ্রাম উপজেলা | |
| স্থানাঙ্ক: ২৪°৩৯′৪৫″ উত্তর ৮৯°১৩′৪৬″ পূর্ব / ২৪.৬৬২৫০° উত্তর ৮৯.২২৯৪৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রাজশাহী বিভাগ |
| জেলা | বগুড়া জেলা |
| আয়তন | |
| • মোট | ২৬৬ বর্গকিমি (১০৩ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ১,৬৮,১৫৫[১] |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪২% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৫৮৬০ |
| প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ১০ ৬৭ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নন্দীগ্রাম বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত একটি উপজেলা।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]এ উপজেলার উত্তরে শাজাহানপুর উপজেলা ও কাহালু উপজেলা, দক্ষিণে নাটোর জেলার সিংড়া উপজেলা, পূর্বে শেরপুর উপজেলা, পশ্চিমে আদমদীঘি উপজেলা, নওগাঁ জেলার রাণীনগর উপজেলা ও নাটোর জেলার সিংড়া উপজেলা।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]
নন্দীগ্রাম উপজেলা নন্দীগ্রাম পৌরসভা এবং ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত। নন্দীগ্রাম উপজেলার ইউনিয়ন সমূহ -
- ১নং বুড়ইল ইউনিয়ন
- ২নং নন্দীগ্রাম ইউনিয়ন
- ৩নং ভাটরা ইউনিয়ন
- ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন
- ৫নং ভাটগ্রাম ইউনিয়ন
ইতিহাস
[সম্পাদনা]মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের ২৮ এপ্রিল এ উপজেলার বামন গ্রামে পাকবাহিনী একটি গণহত্যা সংঘটিত করে। উক্ত গণহত্যায় ১৫৭ জন নিরীহ লোক মারা যায়। তাছাড়া মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ও মুক্তিবাহিনীর এক লড়াইয়ে ১ জন শহীদ হন। ৮ ডিসেম্বর নন্দীগ্রাম উপজেলা শত্রুমুক্ত হয়। উপজেলায় বামন গ্রামে ১টি গণকবরের সন্ধান পাওয়া গেছে।[২]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]এই উপজেলার মোট জনসংখ্যা - ১,৬৮,১৫৫ জন। এর মধ্যে পুরুষ - ৮৫,৬৮০ জন এবং মহিলা - ৮২,৪৬৫ জন। লোক সংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৬৩৩ জন।
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার গড় হার ৪২.২%; পুরুষ ৪৮.৪%, মহিলা ৩৫.৭%। নন্দীগ্রামে একটি সরকারি মহিলা কলেজ রয়েছে।
অর্থনীতি
[সম্পাদনা]সাধারণত কৃষিনির্ভর অর্থনীতি বিদ্যমান। এখানে বেশি ভাগ লোক কৃষক।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]বিবিধ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে নন্দীগ্রাম"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নন্দীগ্রাম উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |