সাবগ্রাম ইউনিয়ন
| সাবগ্রাম | |
|---|---|
| ইউনিয়ন | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রাজশাহী বিভাগ |
| জেলা | বগুড়া জেলা |
| উপজেলা | বগুড়া সদর উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোহাম্মদ ফরিদ |
| আয়তন | |
| • মোট | ২০ বর্গকিমি (৮ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১)[১] | |
| • মোট | ১৯,১৯০ |
| • জনঘনত্ব | ৯৬০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫২% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সাবগ্রাম ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার একটি ইউনিয়ন।
অবস্থান
[সম্পাদনা]বগুড়া শহর হতে পূর্ব দিকে ২য় বাইপাস মহাসড়ক ও বগুড়া-সারিয়াকান্দি সড়কের সংযোগস্থলে দক্ষিণ পাশে সাবগ্রাম ইউনিয়ন অবস্থিত।
সাবগ্রাম ইউনিয়নের সাথে বগুড়া পৌরসভা, রাজাপুর ইউনিয়ন এবং গাবতলী ও শাজাহানপুর উপজেলার সীমান্ত আছে।বগুড়া শহর থেকে এর দূরত্ব ৫ কিলোমিটার।[১]
যোগাযোগ
[সম্পাদনা]বগুড়া শহর থেকে সাবগ্রামে আসার জন্য প্রধানত দুটি সড়ক ব্যবহৃত হয়। সেগুলো হলো চেলোপাড়া-চন্দনবাইশা সড়ক ও চেলোপাড়া-সারিয়াকান্দি সড়ক । এছাড়া দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে বগুড়ার বনানী হয়ে ঢাকা থেকে সাবগ্রামে আসা যায়।
আয়তন
[সম্পাদনা]ইউনিয়নের মোট আয়তন ২০ বর্গকিলোমিটার।[১]
ইতিহাস
[সম্পাদনা]জনসংখ্যা
[সম্পাদনা]ইউনিয়নের মোট জনসংখ্যা ১৯১৯০ জন।[১]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]সাবগ্রাম ইউনিয়নে মোট ৯টি গ্রাম ও ৯টি মৌজা রয়েছে।[১]
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]ইউনিয়নের সাক্ষরতার হার ৫২%। ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা[১]
- মাধ্যমিক বিদ্যালয়১ টি ( কুদরতিয়া উচ্চ বিদ্যালয়)
- মাদ্রাসা ৭ টি
- সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ টি এবং
- বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ১ টি
হাট-বাজার
[সম্পাদনা]১। সাবগ্রাম হাট: এই হাট বহু পূর্বে থেকে বসে আসে।এই হাটের হাটবার শনিবার ও মঙ্গলবার।এই দুইদিন বৃহৎ পরিসরে পন্য কেনাবেচা হয়। অন্যদিন স্বাভাবিক বেচাকেনা হয়। এখানে পুরাতন সাইকেল, রিক্সা ও ভ্যান বিক্রির জন্য বিশেষ স্থান বরাদ্দ আছে যা "সাইকেল হাট" নামে পরিচিত। এছাড়াও ঈদ উল আযহা উপলক্ষে সাবগ্রামে গবাদি পশু কেনাবেচার হাট বসে।
২। অদ্দিরগোলা বাজার[২] অদ্দিরগোলা বাজার অপেক্ষাকৃত নতুন।এটি বুজর্গধামা এবং ক্ষিদ্রধামা গ্রামে প্রবেশ মুখে চেলোপাড়া টু চন্দনবাইশা রোডে অবস্থিত। প্রতিদিন এখানে বেচাকেনা হয়।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ। এছাড়াও ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ড থেকে নয়জন সদস্য ও তিনজন নারী সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]সাবগ্রাম ইউনিয়নে ৩৫টি মসজিদ, ৫টি মন্দির ও ২টি ঈদগাহ রয়েছে।[১]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 7 "এক নজরে ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট-বাজার"। shabgramup.bogra.gov.bd। ১২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০।