মান্দা উপজেলা
মান্দা বাংলাদেশের নওগাঁ জেলার অন্তর্গত একটি উপজেলা। মান্দা বাংলাদেশের নওগাঁ জেলার অন্তর্গত ২য় ঐতিহ্যবাহী উপজেলা। এটি নওগাঁ সদর উপজেলা ও রাজশাহীর বাগমারা উপজেলার মাঝখানে অবস্থিত
| মান্দা | |
|---|---|
| উপজেলা | |
| Manda Upazila | |
কুসুম্বা মসজিদ | |
মানচিত্রে মান্দা উপজেলা | |
| স্থানাঙ্ক: ২৪°৪৪′২৪″ উত্তর ৮৮°৪৩′১২″ পূর্ব / ২৪.৭৪০০০° উত্তর ৮৮.৭২০০০° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রাজশাহী বিভাগ |
| জেলা | নওগাঁ জেলা |
| মান্দা উপজেলা | ১৯৪৩ খ্রিস্টাব্দ |
| পার্লামেন্ট মেম্বার | ১ টি |
| আয়তন | |
| • মোট | ৪১৩.৯৭ বর্গকিমি (১৫৯.৮৩ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১)[১] | |
| • মোট | ৪,০০,৭৮৬ |
| • জনঘনত্ব | ৯৭০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৬৫% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৬৫১১ |
| প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৬৪ ৪৭ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]৪১৩.৯৭ বর্গ কি.মি. আয়তন বিশিষ্ট মান্দা উপজেলার উত্তরে মহাদেবপুর উপজেলা, দক্ষিণে রাজশাহী জেলার বাগমারা উপজেলা ও মোহনপুর উপজেলা পূর্বে নওগাঁ সদর উপজেলা, পশ্চিমে নিয়ামতপুর উপজেলা।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]মান্দা উপজেলায় মোট ১৪ টি ইউনিয়ন ,২৯৯ টি মৌজা ও ২৮৬ টি গ্রাম রয়েছে।
ইউনিয়ন গুলো হলঃ
ইতিহাস
[সম্পাদনা]‘মান্দা’ নামীয় কোন নির্দিষ্ট গ্রাম বা মৌজা না থাকলেও এ নামটি এখানকার কিংবদন্তিতে এক অন্যন্য স্থান জুড়ে আছে। প্রবাদ আছে যে, হিন্দু প্রধান বর্তমানের কসবা মান্দায় (নামান্তরে ঠাকুরমান্দা) যে রঘুনাথ মন্দির আছে, তার সেবাইত ছিলেন জনৈক “মানদাদেবী” এবং পুজারী ছিলেন জনৈক রঘুনাথ। এখানে বহু অলৌকিক ঘটনা ঘটে। এই মানোদা দেবীর কৃপা তথা সেবা লাভের আশায় সমবেত ভক্তগণের ভক্তি ভাবেদেয়া নামে এলাকার নাম হয় (মান্দা বা মান্দা)।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]জনসংখ্যা -৪,০০,৭৮৬ জন , পুরুষ -২,০৪,৪০১ জন , মহিলা- ১,৯৬,৩৮৫ জন ।
অর্থনীতি
[সম্পাদনা]মান্দার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর।
উপজেলার ঐতিহ্য
[সম্পাদনা]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- ইমাজ উদ্দিন প্রামাণিক - রাজনীতিবিদ ও সাংসদ;
- শামসুল আলম প্রামাণিক - রাজনীতিবিদ ও সাংসদ।
- খন্দকার মুহাম্মদ আঃ রাকিব- রাজনীতিবিদ
- ডঃ ইকরামুল বারী টিপু - রাজনীতিবিদ ।
যোগাযোগ সংক্রান্ত
[সম্পাদনা]পাকারাস্তা-২৩১.০০ কিঃ মিঃ, অর্ধপাকারাস্তা-৩৫.০০ কিঃ মিঃ, কাঁচারাস্তা-৪৭২০.০০ কিঃ মিঃ।[২]
চিত্রশালা
[সম্পাদনা]- কুসুম্বা মসজিদ
- কুসুম্বা মসজিদের প্রবেশদ্বার
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে মান্দা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৮ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৪।
- ↑ http://manda.naogaon.gov.bd/node/343982/এক-নজরে-মান্দা%5B%5D
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |