বিষয়বস্তুতে চলুন

বগুড়া-৬

স্থানাঙ্ক: ২৪°৫১′ উত্তর ৮৯°২২′ পূর্ব / ২৪.৮৫° উত্তর ৮৯.৩৭° পূর্ব / 24.85; 89.37
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বগুড়া-৬
জাতীয় সংসদের
নির্বাচনী এলাকা
জেলাবগুড়া জেলা
বিভাগরাজশাহী বিভাগ
মোট ভোটার
  • ৪৫৪০৪৩ (জানুয়ারি ২০২৬)[]
  • পুরুষ ভোটার: ২২২৭৯৬
  • নারী ভোটার: ২৩১২৩৭
  • হিজড়া ভোটার: ১০
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
বর্তমান সাংসদশূন্য

বগুড়া-৬ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ টি নির্বাচনী এলাকার একটি। এটি বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৪১ নং আসন।

সীমানা

[সম্পাদনা]

বগুড়া-৬ আসনটি বগুড়া জেলার সদর উপজেলা নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

[সম্পাদনা]
নির্বাচনসদস্যদল
১৯৭৩ এস এম সিরাজুল ইসলাম সুরজ বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ ওয়াজেদ হোসেন তরফদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
সীমানা পরিবর্তন
১৯৮৬ আবদুর রহমান ফকির বাংলাদেশ জামায়াতে ইসলামী[]
১৯৮৮ সাইফুর রহমান ভান্ডারী স্বতন্ত্র[]
১৯৯১ মজিবর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ মজিবর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সেপ্টেম্বর ১৯৯৬ উপ-নির্বাচন জহুরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৯ উপ-নির্বাচন জমির উদ্দিন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০১৪ নূরুল ইসলাম ওমর জাতীয় পার্টি (এরশাদ)
২০১৮ মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)
২০১৯ উপ-নির্বাচন জিএম সিরাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)
২০২৩ উপ-নির্বাচন রাগেবুল আহসান রিপু বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ রাগেবুল আহসান রিপু বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৬ তারেক রহমান[] বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০২৬ উপ-নির্বাচন

নির্বাচন

[সম্পাদনা]

২০২৬-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। এই নির্বাচনে তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেন। ফলে আইন অনুযায়ী, তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সিদ্ধান্ত নেন।[]

২০১০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]

বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থী প্রত্যাহার করে নিলে নূরুল ইসলাম ওমর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[] ২০১৮ সালে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে নির্বাচিত হওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় আসনটি শূন্য হয়ে যায়। ২৪ জুন ২০১৯ সালে বগুড়া-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[] সেদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে একযোগে ১৪১টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হয়।[১০][১১]

উপনির্বাচনে আবারও বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বিপুল ভোটে নির্বাচিত হন।[১২]

উপনির্বাচন ২০১৯: বগুড়া-৬[][১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি জিএম সিরাজ ৮৯,৭৪২ ৬৭.০৩
আ.লীগ এস‌এম টি জামান নিকেতা ৩২,২৯৭ ২৪.১২
জাপা নুরুল ইসলাম ওমর ৭,২৭১ ৫.৩৯
স্বতন্ত্র মিনহাজ মণ্ডল ২,৯২০ ২.১৮
স্বতন্ত্র সৈয়দ কবির আহমেদ মিঠু ৬৩০ ০.৪৭
বিএমএল রফিকুল ইসলাম ৫৫৪ ০.৪১
কংগ্রেস মনসুর রহমান ৪৫৬ ০.৩৪
সংখ্যাগরিষ্ঠতা ৫৭,৪৪৫ ৪২.৯১
ভোটার উপস্থিতি ১,৩৩,৮৭০ ৩৪.৫৬
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]

২০০৮ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া তিনটি আসনে দাড়ান: বগুড়া-৬, বগুড়া-৭ফেনী-১। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেচে নেন ও এর ফলে বাকী দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এপ্রিল ২০০৯ সালের উপ-নির্বাচনে বিএনপির জমির উদ্দিন সরকার নির্বাচিত হন।[১৩]

সাধারণ নির্বাচন ২০০৮: বগুড়া-৬[১৪][১৫]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি খালেদা জিয়া ১,৯৩,৭৯২ ৭১.৬ -৭.০
আ.লীগ মমতাজ উদ্দিন ৭৪,৬৩৪ ২৭.৬ +৮.৭
আইএবি এ. এন. এম. মামুনুর রশিদ ১,৩৩৬ ০.৫ প্র/না
বিকল্পধারা আব্দুল্লাহ আল ওয়াকি ৬২৭ ০.২ প্র/না
বাসদ মো. সাইফুজ্জামান ২৯৭ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,১৯,১৫৮ ৪৪.০
ভোটার উপস্থিতি ২,৭০,৬৮৬ ৮৬.৬
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: বগুড়া-৬[১৬]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি খালেদা জিয়া ২,২৭,৩৫৫ ৭৮.৬
আ.লীগ মো. মাহবুবুল আলম ৫৪,৭৭৭ ১৮.৯
ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন এ. এন. এম. মানুনুর রশিদ ৪,৭৪৫ ১.৬
সিপিবি মো. আব্দুর রাজ্জাক ১,৫১৩ ০.৫
বিকেএ মো. শফিকুল হাসান ৪৬৭ ০.২
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসাদ-খালেকুজ্জামান) মো. সাইফুজ্জামান টুটুল ২৯৪ ০.১
জাপা (মঞ্জু) সৈয়দ আকিল আহমেদ ২৬৭ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ১,৭২,৫৭৮ ৫৯.৬
ভোটার উপস্থিতি ২,৮৯,৪১৮ ৭৬.৪
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]

১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে দাড়ান: বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষ্মীপুর-২চট্টগ্রাম-১। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন ও এর ফলে চার দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[১৭] ১৯৯৬ সালের সেপ্টেম্বরে উপ-নির্বাচনে বিএনপির মো. জহুরুল ইসলাম নির্বাচিত হন।[১৮]

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বগুড়া-৬[১৬]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি খালেদা জিয়া ১,৩৬,৬৬৯ ৫৮.৯ +৪.২
জামাত গোলাম রাব্বানি ৪৬,৯১৭ ২০.২ -৭.১
আ.লীগ মো. মাহমুদুল হাসান ৩৬,৭৪৭ ১৫.৮ -০.১
জাপা এ. এইচ. গোলাম জাকারিয়া খান ১০,১৮৫ ৪.৪ +৩.৯
স্বতন্ত্র মো. আলবেরুনি ৬৪৯ ০.৩ প্র/না
জাসদ এএকেএম রিয়াজুল করিম তানসেন ৩১০ ০.১ প্র/না
ইসলামী আল জিহাদ দল আবু নছর মো. শহীদুল্লাহ ২৮৮ ০.১ প্র/না
ফ্রিডম পার্টি এম. এল. আলম ১৭৫ ০.১ প্র/না
স্বতন্ত্র এম. আর. রেনু ১৩৫ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৮৯,৭৫২ ৩৮.৭ +১১.৩
ভোটার উপস্থিতি ২,৩২,০৭৫ ৭৮.২ +১৩.৮
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: বগুড়া-৬[১৬]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মজিবর রহমান ৯৬,২৩৪ ৫৪.৭
জামাত গোলাম রাব্বানি ৪৮,০৮৬ ২৭.৩
আ.লীগ মমতাজ উদ্দিন ২৭,৯৬৪ ১৫.৯
ইসলামী ঐক্য জোট আবদুল কাদের প্রাং ৯৪৩ ০.৫
জাপা এ. বি. এম. শাহজাহান ৮৯৬ ০.৫
জাকের পার্টি এ. টি. এম. জাকারিয়া ৮৯১ ০.৫
সিপিবি মো. আব্দুর রাজ্জাক ৮২৩ ০.৫
জাসদ (রব) আশীষ সরকার ১৯৫ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৪৮,১৪৮ ২৭.৪
ভোটার উপস্থিতি ১,৭৬,০৩২ ৬৪.৪
স্বতন্ত্র প্রার্থী থেকে বিএনপি অর্জন করে

ইতিহাস

[সম্পাদনা]

নির্বাচন কেন্দ্রটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত নব স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের জন্য তৈরি করা হয়েছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বিশেষ প্রতিবেদক (২২ জানুয়ারি ২০২৬)। "আপনার আসনে ভোটার কত?"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৬
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. 1 2 "বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান"সময় নিউজ। ১৬ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  8. যাকারিয়া, মোহাম্মদ (১৪ ডিসেম্বর ২০১৩)। "The number now goes up to 151"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৮
  9. 1 2 "বগুড়া সদর আসনের উপ-নির্বাচনে বিএনপির সিরাজ বিজয়ী"দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "বগুড়া-৬ আসনে চলছে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম"নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯
  11. 1 2 "উপ-নির্বাচন বগুড়া-৬: বেসরকারি ভাবে বিএনপি প্রার্থী সিরাজ নির্বাচিত"দৈনিক ইত্তেফাক। ৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯
  12. "বগুড়া ৬আসনে বিএনপি প্রার্থী বিজয়ী"। ২৪ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৯
  13. "ব্যারিস্টার জমির ও মওদুদ আহমেদের"দৈনিক সংগ্রাম। ৭ ফেব্রুয়ারি ২০১০। ৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৮
  14. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  15. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  16. 1 2 3 "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  17. "Statistical Report: 7th Jatiya Shangshad Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৭ম জাতীয় সংসদ নির্বাচন] (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃ. ২৯৯। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮
  18. "Statistical Report: 7th Jatiya Shangshad Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৭ম জাতীয় সংসদ নির্বাচন] (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃ. ৩০৫, ৩১১। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]