সিরাজগঞ্জ সদর উপজেলা
| সিরাজগঞ্জ সদর | |
|---|---|
| উপজেলা | |
মানচিত্রে সিরাজগঞ্জ সদর উপজেলা | |
| স্থানাঙ্ক: ২৪°২৭′১৭″ উত্তর ৮৯°৪১′৪৯″ পূর্ব / ২৪.৪৫৪৭২° উত্তর ৮৯.৬৯৬৯৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রাজশাহী বিভাগ |
| জেলা | সিরাজগঞ্জ জেলা |
| প্রতিষ্ঠা | ১৮০৯ |
| সংসদীয় | সিরাজগঞ্জ-২ (৬৩) |
| সরকার | |
| • উপজেলা চেয়ারম্যান | পদশূন্য |
| আয়তন | |
| • মোট | ৩২৫.৭৭ বর্গকিমি (১২৫.৭৮ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২)[১] | |
| • মোট | ৬,৩১,৯২৮ |
| • জনঘনত্ব | ১,৯০০/বর্গকিমি (৫,০০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৯৮.০৯% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৬৭০০ |
| প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৮৮ ৭৮ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সিরাজগঞ্জ সদর বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক উপজেলা।
অবস্থান
[সম্পাদনা]এই উপজেলার উত্তরে কাজিপুর উপজেলা, দক্ষিণে কামারখন্দ উপজেলা ও বেলকুচি উপজেলা, পূর্বে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা, টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা ও কালিহাতী উপজেলা, পশ্চিমে কামারখন্দ উপজেলা, রায়গঞ্জ উপজেলা ও বগুড়া জেলার ধুনট উপজেলা।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]সিরাজগঞ্জ সদর উপজেলায় ২ টি থানার অধীনে ১০টি ইউনিয়ন, একটি পৌরসভা রয়েছে ।
ইতিহাস
[সম্পাদনা]বেলকুচি থানায় সিরাজউদ্দিন চৌধুরী নামক এক ভূস্বামী (জমিদার) ছিলেন। তিনি তাঁর নিজ মহালে একটি ‘গঞ্জ’ স্থাপন করেন। তাঁর নামানুসারে এর নামকরণ করা হয় সিরাজগঞ্জ। কিন্তু এটা ততটা প্রসিদ্ধি লাভ করেনি। যমুনা নদীর ভাঙ্গনের ফলে ক্রমে তা নদীগর্ভে বিলীন হয় এবং ক্রমশঃ উত্তর দিকে সরে আসে। সে সময় সিরাজউদ্দীন চৌধুরী ১৮০৯ সালের দিকে খয়রাতি মহল রূপে জমিদারী সেরেস্তায় লিখিত ভুতের দিয়ার মৌজা নিলামে খরিদ করেন। তিনি এই স্থানটিকে ব্যবসা বাণিজ্যের প্রধান স্থানরূপে বিশেষ সহায়ক মনে করেন। এমন সময় তাঁর নামে নামকরণকৃত সিরাজগঞ্জ স্থানটি পুনঃ নদীভাঙ্গণে বিলীণ হয়। তিনি ভুতের দিয়ার মৌজাকেই নতুনভাবে ‘সিরাজগঞ্জ’ নামে নামকরণ করেন। ফলে ভুতের দিয়ার মৌজাই ‘সিরাজগঞ্জ’ নামে স্থায়ী রূপ লাভ করে। পাকিস্তান আমলের মহুকুমা সিরাজগঞ্জকে জেলায় উন্নীত করা হ্য় ৩০শে জানুয়ারী, ১৯৮৪ সালে। সিরাজগঞ্জের জেলা ৯টি উপজেলায় বিভক্ত। এ গুলো হল বেলকুচি, কামারখন্দ, চৌহালি, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর, তাড়াশ, এবং উল্লাপাড়া। থানা ১২টিঃ বেলকুচি, কামারখন্দ, চৌহালি, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর, তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা, এনায়েতপুর ও যমুনা সেতু পশ্চিম। [২]
দর্শনীয় স্থানসমূহ
[সম্পাদনা]- যমুনা সেতু পশ্চিম পাড় ইকোপার্ক , পৌর শিশু পার্ক
- যমুনা নদী (বাংলাদেশ)
- হুরাসাগর নদী
- যমুনা সেতু
- ইলিয়ট সেতু
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]শিক্ষা
[সম্পাদনা]অন্যতম স্কুলসমূহ
[সম্পাদনা]- বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়
- সবুজ কানন স্কুল ও কলেজ
- সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়
- ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ।
- সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল ও কলেজ
- হিলফুল ফুযুল মডার্ন উচ্চ বিদ্যালয়।
- গৌরী আরবান বালিকা উচ্চ বিদ্যালয়
- সিরাজগঞ্জ বহুমূখী ইউসিসিও বিদ্যালয়।
- হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়।
- সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল ও কলেজ
কলেজ
[সম্পাদনা]- সিরাজগঞ্জ সরকারি কলেজ
- ইসলামিয়া সরকারি কলেজ
- সবুজ কানন স্কুল ও কলেজ(কলেজ শাখা)
- সিরাজগঞ্জ মেডিকেল কলেজ
- মওলানা ভাসানী কলেজ, সিরাজগঞ্জ।
- সরকারি টেকনিক্যাল উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিরাজগঞ্জ
- সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল ও কলেজ (কলেজ শাখা)
- রিভার ভিউ আইডিয়্যাল কলেজ, চন্ডিদাস গাতি, সিরাজগঞ্জ
- আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল ও কলেজ
- সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল ও কলেজ (কলেজ শাখা)।
অর্থনীতি
[সম্পাদনা]উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, মজলুম জননেতা
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, বাংলার মুসলিম জাগরনের অগ্নিপুরুষ
- যাদব চক্রবর্তী, গণিত সম্রাট
- মুহাম্মদ মনসুর আলী, জাতীয় চার নেতার অন্যতম ও সাবেক প্রধানমন্ত্রী
- হাবিবে মিল্লাত, জাতীয় সংসদ সদস্য
- মোহাম্মদ নাসিম, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য
- ইকবাল হাসান মাহমুদ টুকু, মন্ত্রী ও সংসদ সদস্য
- তানভীর শাকিল জয়, সাবেক সংসদ সদস্য
- আব্দুল্লাহ আল মাহমুদ, পূর্ব বাংলার সাবেক সংসদ
- মোতাহার হোসেন তালুকদার, রাজনীতিবিদ
- জান্নাত আরা হেনরী, সাবেক সংসদ সদস্য
- মোহন রায়হান, কবি ও রাজনীতিবিদ
বিবিধ
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে সিরাজগঞ্জ সদর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৬ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪।
- ↑ ডেস্ক, বিনোদন। "আমাদের সিরাজগঞ্জ"। আমাদের সিরাজগঞ্জ। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৩।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ1=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলাপিডিয়ায় সিরাজগঞ্জ সদর উপজেলা
- সিরাজগঞ্জ সদর উপজেলা, জাতীয় তথ্য বাতায়ন