আশিকাটি ইউনিয়ন
| আশিকাটি | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে আশিকাটি ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°১৫′৪৬″ উত্তর ৯০°৪২′১৫″ পূর্ব / ২৩.২৬২৭৮° উত্তর ৯০.৭০৪১৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চাঁদপুর জেলা |
| উপজেলা | চাঁদপুর সদর উপজেলা |
| জনসংখ্যা | |
| • মোট | ২৪,০১৫ |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৬০২ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আশিকাটি বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত চাঁদপুর সদর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]আশিকাটি ইউনিয়নের আয়তন ২,৮২৫ একর।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী আশিকাটি ইউনিয়নের জনসংখ্যা ২৪,০১৫ জন। এর মধ্যে পুরুষ ১১,৩৭০ জন এবং মহিলা ১২,৬৪৫ জন। মোট পরিবার ৫,০৭৫টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]চাঁদপুর সদর উপজেলার উত্তরাংশে আশিকাটি ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে বিষ্ণুপুর ইউনিয়ন ও কল্যাণপুর ইউনিয়ন, দক্ষিণে মৈশাদী ইউনিয়ন, পূর্বে শাহ মাহমুদপুর ইউনিয়ন, উত্তর-পূর্বে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন এবং উত্তরে মতলব পৌরসভা অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]আশিকাটি ইউনিয়ন চাঁদপুর সদর উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চাঁদপুর সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬২নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৩ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী আশিকাটি ইউনিয়নের সাক্ষরতার হার ৬০.৬%।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
