বাঁশগাড়ি ইউনিয়ন
| বাঁশগাড়ি | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে বাঁশগাড়ি ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৫৮′২″ উত্তর ৯০°৫২′৩১″ পূর্ব / ২৩.৯৬৭২২° উত্তর ৯০.৮৭৫২৮° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | নরসিংদী জেলা |
| উপজেলা | রায়পুরা উপজেলা |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বাঁশগাড়ি ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বাঁশগাড়ী ইউনিয়নের উত্তরে পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর এবং আলীনগর গ্রাম, পশ্চিমে মেঘনা নদী নিলক্ষা ইউনিয়ন এবং শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রাম,দক্ষিণে চর মধুয়া ইউনিয়ন এবং মেঘনার শাখা পাগলা নদী অবস্থিত।এ-র পূর্ব দিকে মির্জারচর ইউনিয়ন মেঘনা নদী এবং ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর উপজেলা অবস্থিত।ভৌগলিকভাবে এ-ই ইউনিয়নটি চরাঞ্চচলের মধ্যভাগে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]জনশ্রুতি আছে যে চরাঞ্চলে যখন মানুষজন বসতি স্থাপনের উদ্দেশ্যে জায়গা দখল করেছিল তখন নাকি তারা চরের কাঁদা মাটিতে বাঁশ গেড়ে/গেঁথে জায়গার সীমানা নির্ধারণ করেছিল,সেই থেকেই বাঁশগাড়ী নামটির প্রচলন হয়েছে বলে মনে করা হয়।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]৮ টি প্রধান গ্রাম নিয়ে বাঁশগাড়ী ইউনিয়ন গঠিত।এগুলো হলো:
১.বালুয়াকান্দি ২.দিঘলিয়াকান্দি ৩.চরমেঘনা ৪.চান্দেরকান্দি ৫.বটতলীকান্দি ৬.রাজনগর ৭.সোবহাবপুর ৮.হিন্দুপাড়া
আয়তন ও জনসংখ্যা:
[সম্পাদনা]আয়তন প্রায় ১৫.০৮ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ২১০০০ (আনুমানিক)
জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলমিটারে ১৩৯৩ জন।
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হার : ২৩.৮৮ শতাংশ
শিক্ষা প্রতিষ্ঠান: ২টি মাধ্যমিক বিদ্যালয়(বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় এবং বাঁশগাড়ী নিউ মডেল হাই স্কুল) ১টি কলেজ(বাঁশগাড়ী কলেজ) ৬টি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ৬টি
দর্শনীয় স্থান
[সম্পাদনা]ইউনিয়নের দর্শনীয় স্থানগুলো হলো:
১. বাঁশগাড়ী-মির্জারচর রোড(নতুন নিকলী) ২.টেইক্কা বাড়ীর ব্রীজ(চরমেঘনা) ৩.জোড়বিলা পাগলা নদী
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]:বাঁশগাড়ী ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন-
১.আ আ ম স আরেফিন সিদ্দিক(সাবেক ভিসি ঢাবি এবং সাবেক চেয়ারম্যান বাসস)
২.সাইদুর রহমান সরকার ছন্দু মিয়া(মুক্তিযুদ্ধের সংগঠক এবং সমাজ সেবক)
৩.সরকার মোখলেছুর রহমান ফরিদ (অতিরিক্ত সচিব মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়)
৪.সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব,চেয়ারম্যান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক)
৫. এ টি সিদ্দিক (সাবেক মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর)
৬. সিরাজুল হক (ছয় বার নির্বাচিত চেয়ারম্যান)
৭. ইসমাঈল বিএসসি(সাবেক পরিচালক জরিপ অধিদপ্তর)
৮.মেজর মঈন উদ্দিন চৌধুরী
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যান-
| ক্রমিক | নাম | মেয়াদ |
|---|---|---|
| ০১ | রাতুল হাসান (জাকির) | ২০২১-বর্তমান |
| ০২ | আশরাফুল হক | ২০১৮-২০২১ |
| ০৩ | সাহেদ সরকার | ২০১৬-২০১৬ |
| ০৪ | সিরাজুল হক(হক সাহেব) | ১৯৮৮-২০১৮ |
| ০৫ | আবু সিদ্দিক | জানা নেই |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বাঁশগাড়ি ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "রায়পুরা উপজেলা"। বাংলাপিডিয়া। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০।
| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
