বিষয়বস্তুতে চলুন

একদিনের আন্তর্জাতিক অভিষেকে ৫ উইকেট লাভকারী ক্রিকেটারদের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যালান ডোনাল্ড
দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম ওডিআইয়ে পাঁচ-উইকেট লাভ করেন অ্যালান ডোনাল্ড

ক্রিকেটে পাঁচ-উইকেট প্রাপ্তি বলতে ক্রিকেট খেলার কোন একটি ইনিংসে একজন বোলার কর্তৃক পাঁচ বা ততোধিক উইকেট লাভ করাকে বুঝায়। এটিকে ফাইভ-ফর বা ফিফার নামে আখ্যায়িত করা হয়ে থাকে।[] পাঁচ-উইকেট প্রাপ্তি একজন বোলারের উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচনা করা হয়।[] অক্টোবর, ২০১৬ সাল পর্যন্ত একদিনের আন্তর্জাতিকে চারশতাধিক পাঁচ-উইকেট প্রাপ্তির ঘটনা ঘটেছে।[] তন্মধ্যে ১৩জন খেলোয়াড় তাদের ওডিআই অভিষেকে এ সাফল্য লাভ করেছেন।[] অস্ট্রেলিয়া, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়েইংল্যান্ড - এ সাতদলের খেলোয়াড়গণ এ কৃতিত্ব প্রদর্শন করেন। তন্মধ্যে, শ্রীলঙ্কা ৩জন বোলার এ তালিকায় শীর্ষে রয়েছেন। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ২জন বোলার এ সম্মাননায় রয়েছেন। আইসিসি’র সহযোগী সদস্য কানাডাআয়ারল্যান্ড থেকেও অভিষেকে পাঁচ-উইকেট লাভের ঘটনা ঘটেছে। কিন্তু, ভারত, নিউজিল্যান্ডপাকিস্তান থেকে কেউই ওডিআই অভিষেকে এ কৃতিত্ব প্রদর্শনে ব্যর্থ হয়েছেন।

শ্রীলঙ্কান ক্রিকেটার ইউভাইস কারনাইন প্রথম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিকের অভিষেকে পাঁচ-উইকেট পেয়েছেন।[] মার্চ, ১৯৮৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে ৫ উইকেট নিয়ে তিনি এ কীর্তিগাথা রচনা করেন। পরবর্তী ক্রিকেটার হিসেবে জানুয়ারি, ১৯৮৮ সালে অস্ট্রেলীয় টনি ডোডেমাইড তার এ সফলতাকে ম্লান করে দেন ৫/২১।[] ১৯৯১ সালে প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে অ্যালান ডোনাল্ড এ সম্মান পান।[] কিন্তু খেলায় দক্ষিণ আফ্রিকা দল ৩-উইকেটের ব্যবধানে পরাজিত হলেও ডোনাল্ড ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান।[]

কানাডার ক্রিকেটার অস্টিন কডরিংটন ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপের মাধ্যমে তার ওডিআই অভিষেক ঘটান। বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ২৭ রান খরচায় ৫ উইকেট দখল করেন। তার নৈপুণ্যে কানাডা বাংলাদেশের বিপক্ষে ৬০ রানে জয় পায়।[]

অক্টোবর, ২০১৬ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা’র ৬/১৬ লাভ অভিষেকে সেরা বোলিং পরিসংখ্যান হিসেবে পরিচিতি পাচ্ছে।[] এরপূর্বে অভিষেকে সেরা বোলিং পরিসংখ্যান ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ফিদেল অ্যাডওয়ার্ডসের। তিনি ২২ রানে ৬ উইকেট পেয়েছিলেন।[][] তিনি ওভারপ্রতি ২.০০ রান দিয়ে সর্বাপেক্ষা মিতব্যয়ী বোলার হন। কিন্তু শ্রীলঙ্কার চরিত বুদ্ধিকা’র ওডিআই অভিষেকে পাঁচ-উইকেট প্রাপ্তিতে ওভারপ্রতি রান দেন ৭.৪৪।

সাম্প্রতিককালে ইংল্যান্ডের জ্যাক বল অভিষেকে পাঁচ উইকেট পেয়েছেন। ৭ অক্টোবর, ২০১৬ তারিখে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৫/৫১ লাভ করেন।[১০]

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমান এ সম্মাননায় অভিষিক্ত হন। ১৮ জুন, ২০১৫ তারিখে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সফরকারী ভারতের বিপক্ষে তিনি এ কৃতিত্ব অর্জন করেন ৫০ রানের বিনিময়ে।[১১] তার কৃতিত্বে বাংলাদেশ দল ৭৯ রানে জয়লাভ করে ও তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তিনটি ক্ষেত্র বাদে সংশ্লিষ্ট দলগুলো জয় পায়।

নির্দেশিকা

[সম্পাদনা]
প্রতীক অর্থ
তারিখ খেলা আয়োজনের তারিখ
ওভার ঐ ইনিংসে বোলিংকৃত ওভার সংখ্যা
রান রান প্রদান
উইকেট উইকেট লাভের সংখ্যা
ইকোনোমি বোলিং ইকোনোমি রেট (ওভারপ্রতি গড় রান)
ব্যাটসম্যান পাঁচ-উইকেট লাভে ব্যাটসম্যানদের তালিকা
ফলাফল ঐ খেলায় দলের ফলাফল
MoM বোলারকে প্রদেয় "ম্যান অব দ্য ম্যাচ"

পাঁচ-উইকেট প্রাপ্তি

[সম্পাদনা]
ক্রমিক নং বোলার তারিখ মাঠ প্রতিপক্ষ ওভার রান উইকেট ইকোনোমি ব্যাটসম্যান ফলাফল
ইউভাইস কারনাইন MoM৩১ মার্চ ১৯৮৪তাইরোন ফার্নান্দো স্টেডিয়াম, মোরাতুয়া নিউজিল্যান্ড২৬৩.২৫ জয়[১২]
টনি ডোডেমাইড২ জানুয়ারি ১৯৮৮ওয়াকা, পার্থ শ্রীলঙ্কা৭.২২১২.৮৬ জয়[১৩]
অ্যালান ডোনাল্ড MoM []১০ নভেম্বর ১৯৯১ইডেন গার্ডেন্স, কলকাতা ভারত৮.৪২৯৩.৩৪ পরাজয়[১৪]
চরিত বুদ্ধিকা MoM২৬ অক্টোবর ২০০১শারজাহ, শারজাহ জিম্বাবুয়ে৬৭৭.৪৪ পরাজয়[১৫]
অস্টিন কডরিংটন MoM১১ ফেব্রুয়ারি ২০০৩কিংসমিড, ডারবান বাংলাদেশ২৭৩.০০ জয়[১৬]
ফিদেল অ্যাডওয়ার্ডস MoM২৯ নভেম্বর ২০০৩হারারে স্পোর্টস ক্লাব, হারারে জিম্বাবুয়ে২২৩.১৪ জয়[]
ব্রায়ান ভিটোরি MoM১২ আগস্ট ২০১১হারারে স্পোর্টস ক্লাব, হারারে বাংলাদেশ১০৩০৩.০০ জয়[১৭]
তাসকিন আহমেদ১৭ জুন ২০১৪শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা ভারত২৮৩.৫০ পরাজয়[১৮]
ক্রেগ ইয়ং৮ সেপ্টেম্বর ২০১৪দ্য ভিলেজ, মালাহাইড স্কটল্যান্ড১০৪৬৪.৬০ জয়[১৯]
১০ মুস্তাফিজুর রহমান MoM১৮ জুন ২০১৫শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা ভারত৯.২৫০৫.৩৫ জয়[২০]
১১ কাগিসো রাবাদা MoM১০ জুলাই ২০১৫শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা বাংলাদেশ৮.০১৬২.০০ জয়[২১]
১২ দাসুন শানাকা১৬ জুন ২০১৬মালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, ডাবলিন, আয়ারল্যান্ড আয়ারল্যান্ড৯.০৪৬৪.৭৭ জয়[২২]
১৩ জ্যাক বল ছুরি ৭ অক্টোবর ২০১৬শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা, বাংলাদেশ বাংলাদেশ৯.৫৫১৫.১৯ জয়[১০]

পাদটীকা

[সম্পাদনা]
  1. It was South Africa's first ODI, when it was re-admitted to international cricket following their ban in 1970 for the Apartheid policy.[]
  2. Donald shared the award with Sachin Tendulkar.[]
  3. Allan Donald shared the man of the match award with Sachin Tendulkar in this game.

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Swinging it for the Auld Enemy – An interview with Ryan Sidebottom"The Scotsman। ১৭ আগস্ট ২০০৮। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০০৯... I'd rather take fifers (five wickets) for England ...
  2. Pervez, M. A. (২০০১)। A Dictionary of CricketOrient Blackswan। পৃ. ৩১। আইএসবিএন ৯৭৮-৮১-৭৩৭০-১৮৪-৯
  3. "Statistics / Statsguru / One-Day Internationals / Bowling records"ESPNcricinfoESPN। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৫
  4. 1 2 3 4 "Statistics / Statsguru / One-Day Internationals / Bowling records"ESPNcricinfoESPN। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৫
  5. "First One-Day International India v South Africa 1991-92"Wisden Cricketers Almanack। reprinted by ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৫
  6. "South Africa tour of India, 1st ODI: India v South Africa at Kolkata, Nov 10, 1991"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৫
  7. "Pool B - 2003 World Cup: Bangladesh v Canada"Wisden Cricketers' Almanack। reprinted by ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৫
  8. "Records / One-Day Internationals / Bowling records / Best figures in a innings on debut"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৫
  9. 1 2 "West Indies tour of Zimbabwe, 4th ODI: Zimbabwe v West Indies at Harare, Nov 29, 2003"ESPNcricinfoESPN। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৫
  10. 1 2 "England tour of Bangladesh, 1st ODI: Bangladesh v England at Dhaka, Oct 7, 2016"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৬
  11. "Indian tour of Bangladesh, 1st ODI: Bangladesh v India at Mirpur, June 18, 2015"ESPNcricinfoESPN। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৫
  12. "New Zealand tour of Sri Lanka, 2nd ODI: Sri Lanka v New Zealand at Moratuwa, Mar 31, 1984"ESPNcricinfoESPN। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৫
  13. "Benson & Hedges World Series Cup, 1st Match: Australia v Sri Lanka at Perth, Jan 2, 1988"ESPNcricinfoESPN। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৫
  14. "South Africa tour of India, 1st ODI: India v South Africa at Kolkata, Nov 10, 1991"ESPNcricinfoESPN। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৫
  15. "Khaleej Times Trophy, 1st Match: Sri Lanka v Zimbabwe at Sharjah, Oct 26, 2001"ESPNcricinfoESPN। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৫
  16. "ICC World Cup, 5th Match: Bangladesh v Canada at Durban, Feb 11, 2003"ESPNcricinfoESPN। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৫
  17. "Bangladesh tour of Zimbabwe, 1st ODI: Zimbabwe v Bangladesh at Harare, Aug 12, 2011"ESPNcricinfoESPN। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৫
  18. "India tour of Bangladesh, 2nd ODI: Bangladesh v India at Dhaka, Jun 17, 2014"ESPNcricinfoESPN। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৫
  19. "Scotland tour of Ireland, 1st ODI: Ireland v Scotland at Dublin, Sep 8, 2014"ESPNcricinfoESPN। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৫
  20. "India tour of Bangladesh, 1st ODI: Bangladesh v India at Dhaka, Jun 18, 2015"ESPNcricinfoESPN। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৫
  21. "South Africa tour of Bangladesh, 1st ODI: Bangladesh v South Africa at Sher-e-Bangla National Cricket Stadium, July 10, 2015"ESPNcricinfoESPN। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৫
  22. "Sri Lanka tour of England and Ireland, 1st ODI: Ireland v Sri Lanka at Dublin (Malahide), Jun 16, 2016"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৬

আরও দেখুন

[সম্পাদনা]