বুড়িরচর ইউনিয়ন, হাতিয়া
| বুড়িরচর | |
|---|---|
| ইউনিয়ন | |
| ডাকনাম: বুড়িরচর | |
| বাংলাদেশে বুড়িরচর ইউনিয়ন, হাতিয়ার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°১১′৫৭″ উত্তর ৯১°৯′১৪″ পূর্ব / ২২.১৯৯১৭° উত্তর ৯১.১৫৩৮৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | রয়েল বেঙ্গল নোয়াখালী |
| উপজেলা | হাতিয়া উপজেলা |
| আয়তন | |
| • মোট | ১৬৪.৪৮ বর্গকিমি (৬৩.৫১ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ৫৩,৭৪৩ |
| • জনঘনত্ব | ৩৩০/বর্গকিমি (৮৫০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৩৪.৬% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৮৯২ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বুড়িরচর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]বুড়িরচর ইউনিয়নের আয়তন ১৬৪.৪৮ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুড়িরচর ইউনিয়নের জনসংখ্যা ৫৩৭৪৩ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]হাতিয়া উপজেলার পূর্বাংশে বুড়িরচর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চর ঈশ্বর ইউনিয়ন, উত্তর-পশ্চিমে তমরদ্দি ইউনিয়ন, পশ্চিমে সোনাদিয়া ইউনিয়ন, দক্ষিণে জাহাজমারা ইউনিয়ন এবং পূর্বে বঙ্গোপসাগর অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]বুড়িরচর ইউনিয়ন হাতিয়া উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাতিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৩নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বুড়িরচর
- বড় দেইল
- পূর্ব বড় দেইল
- পশ্চিম বড় দেইল
- কালির চর
- গুল্যাখালী
- জোড়খালী
- রেহানিয়া
- উত্তর রেহানিয়া
- দক্ষিণ রেহানিয়া
- সাগরিয়া
- সূর্যমুখী
- শূন্যের চর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুড়িরচর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৩৪.৬%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদরাসা এবং ৩৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]প্রাথমিক বিদ্যালয়[২]
- দক্ষিণ পূর্ব নলচিরা মোজাহারিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর পশ্চিম শূন্যের চর আবদুল শহিদ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ পশ্চিম গুল্যাখালী ইদ্রিসিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বুড়ির চর জোড়াখালী হাজী শাহাজাহান রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ জোড়াখালী হাজী এবায়েদ উল্যাহ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর পূর্ব সাগরিয়া মোঃ ইদ্রিস মিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য রেহানিয়া আবদুল্যাহ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বুড়ির চর জয়নাল মিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর জোরখালী আব্দুল গণি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বুড়ির চর পূর্ব বড় দেইল চারুবালা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব বড় দেইল এ. হালিম রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- এ. এম. এম. রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম বড় দেইল আজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাগরিয়া আতাউর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বুড়ির চর বড় দেইল লক্ষ্মীরানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব বড় দেইল আই. বি. সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য হরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় দেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বুড়িরচর পশ্চিম জোড়খালী আছাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লামছি তোফালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জোড়খালী হাবিব উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালির দেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রেহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হরণী আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর আমানুল্যাহ দায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আলাদীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বুড়ির চর গুল্যাখালী দানামিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বুড়িরচর জোড়খালী তাজিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- শূন্যের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছোট দেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]হাতিয়া উপজেলা থেকে বাস, ট্যাক্সি, মোটর সাইকেল ও রিক্সা যোগে বুড়িরচর যাতায়াত করা যায়। অন্যদিকে, ভয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে সী-ট্রাক থেকে এসে বাস যোগে বুড়িরচর যাতায়াত করা যায়। এছাড়া জাহাজমারা থেকেও একই ভাবে যাতায়াত করা যায়।
খাল ও নদী
[সম্পাদনা]- বুড়িরদোনা খাল
- সূর্যমূখী খাল
- মার্টিন খাল
হাট-বাজার
[সম্পাদনা]- সাগরিয়া বাজার
- বড়পোল
- আজিজিয়া বাজার
- রহমত বাজার
- ইসলামীয়া বাজার
- হিরিস্তা মার্কেট
- সুর্যমুখী বাজার
- দানারদোল বাজার
- আলাদীগ্রাম বাজার
- ধনু মার্কেট
- হরেন্দ্র মার্কেট
- খালেক মার্কেট
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- রহমত বাজার সি-বীচ
- সূর্যমুখী সি-বীচ
- কালির চর সি-বীচ
- দানারদোল সি-বীচ
- কাদেরীয়া ঘাট
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান পরিষদ[৩]
| নাম | পদবি | নির্বাচিত এলাকা |
|---|---|---|
| ফখরুল ইসলাম | চেয়ারম্যান | |
| আকতারুল ইসলাম | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
| হেলাল উদ্দিন | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
| মোহাম্মদ ইমাম উদ্দিন | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
| মোঃ সাইফুল ইসলাম | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
| মোঃ ইরাক হোসেন | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
| মোঃ নুরুল আমিন | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
| মোঃ জহির উদ্দিন চৌধুরী | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
| ওয়াহিদুর রহমান | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
| আবুল কাশেম | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
| তাজ নাহার বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
| নয়ন বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
| সাহেনা আকতার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২২।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, বুড়িরচর ইউনিয়ন"। dpe.gov.bd। ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২২।
- ↑ "বর্তমান পরিষদ, বুড়িরচর ইউনিয়ন" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২২।
