চানন্দী ইউনিয়ন
| চানন্দী | |
|---|---|
| প্রশাসনিক ইউনিয়ন | |
| ডাকনাম: চানন্দী ইউনিয়ন | |
| বাংলাদেশে চানন্দী ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৩২′৪″ উত্তর ৯১°৬′০″ পূর্ব / ২২.৫৩৪৪৪° উত্তর ৯১.১০০০০° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | নোয়াখালী জেলা |
| উপজেলা | হাতিয়া উপজেলা |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | bslchanondiunion@gmail.com |

চানন্দী ইউনিয়ন বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা।
অবস্থান
[সম্পাদনা]নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার মূল দ্বীপের উত্তরে নোয়াখালী জেলার মূল ভূ-খণ্ডের সর্ব-দক্ষিণে ছিল চানন্দী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে ছিল মেঘনা নদী, হরণী ইউনিয়ন (বর্তমানে বিলুপ্ত) ও সুখচর ইউনিয়ন; পূর্বে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন (মোহাম্মদপুর ইউনিয়ন চানন্দী ইউনিয়নেরই অংশ ছিল, চানন্দী ইউনিয়নের মূল অংশ মেঘনা নদীতে বিলীন হয়ে যাওয়ায় এটিকে সুবর্ণচর উপজেলার অধীনে নতুন ইউনিয়নের স্বীকৃতি দেওয়া হয়); উত্তরে সুবর্ণচর উপজেলার চর বাটা ইউনিয়ন, চর জুবলী ইউনিয়ন ও চর ওয়াপদা ইউনিয়ন এবং লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর গাজী ইউনিয়ন।
ইতিহাস
[সম্পাদনা]চানন্দী ইউনিয়ন ছিল হাতিয়া উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ, মেঘনা নদীর ভাঙ্গনের ফলে বর্তমানে এটির কিছু অংশ বিলুপ্ত হয়ে গেছে।