বিষয়বস্তুতে চলুন

ইসলামী ঐক্যজোট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসলামী ঐক্যজোট
সভাপতিমাওলানা আবদুল কাদির
সচিবসাখওয়াত হোসাইন রাজি
প্রতিষ্ঠাতাফজলুল হক আমিনী
প্রতিষ্ঠা১৯৯০ (1990)
সদর দপ্তরঢাকা, বাংলাদেশ
ছাত্র শাখাইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ
যুব শাখাইসলামী যুব খেলাফত বাংলাদেশ
ভাবাদর্শইসলামী মূল্যবোধ
দেওবন্দী
আন্তর্জাতিক অধিভুক্তিনা
জাতীয় সংসদের আসন
০ / ৩০০
নির্বাচনী প্রতীক

ইসলামী ঐক্যজোট বাংলাদেশের নিবন্ধিত একটি ইসলামপন্থী রাজনৈতিক দল।[] দলটির বর্তমান চেয়ারম্যান মাওলানা আবদুল কাদির ও মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।[] দলটি ২০০১ সালের নির্বাচনে বিএনপির সাথে জোট বেঁধে ৪টি আসনে জয়লাভ করে।[][]

সূচনা

[সম্পাদনা]

ইসলামী ঐক্যজোটের যাত্রা শুরু হয় ১৯৯০ সালের ২২ ডিসেম্বর। ১৯৯১ সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মূলত এই দলটি গঠন করা হয়।[]

প্রাথমিক যাত্রা

[সম্পাদনা]

তৎকালীন ছয়টি ইসলামি দল নিয়ে গঠন করা হয় এই জোট। দলগুলো হচ্ছে- বাংলাদেশ খেলাফত মজলিস,বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশ), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ফরায়েজী আন্দোলন। জোট গঠনে মুখ্য ভূমিকা পালন করেন শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক, চরমোনাইর পীর মাওলানা ফজলুল করিম, মাওলানা আবদুল করিম শায়খে কৌড়িয়া, মাওলানা আশরাফ আলী ধর্মান্ডুলি, মাওলানা মুহিউদ্দিন খান ও মাওলানা আহমাদুল্লাহ আশরাফ।[]

সাফল্য

[সম্পাদনা]

১৯৯১ সালের নির্বাচনে ইসলামী ঐক্যজোট মিনার প্রতীকে নির্বাচন করে সিলেটের একটি আসনে বিজয়ী হয় ইসলামী ঐক্যজোট প্রার্থী মাওলানা ওবায়দুল হক।

১৯৯৬ সালের নির্বাচনে ইসলামী ঐক্যজোট একটি আসন লাভ করে।[]

২০০১ সালের নির্বাচনে বিএনপির শরিক হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে ইসলামী ঐক্যজোট চারটি আসন লাভ করে।[]

বিএনপি জোটে যোগদান

[সম্পাদনা]

১৯৯৯ সালের জানুয়ারি মাসে তৎকালীন আওয়ামী লিগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি চারদলীয় জোট গঠন করেছিল যাতে ইসলামী ঐক্যজোট ছিল।[]

ভাঙ্গন

[সম্পাদনা]

বর্তমানে ইসলামী ঐক্যজোট দুইটি অংশে বিভক্ত একটি অংশ কৌশল গত কারণে[] ৭ই জানুয়ারি ২০১৬ বের হয়ে যায়। জোটের অপর অংশটি জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একটি অংশ বিশ দলীয় জোট থেকে যায়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ঢাকার লালবাগে চির নিদ্রায় শায়িত হলেন মুফতি ফজলুল হক আমিনী ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-০৩-০৪ তারিখে, রেডিও তেহরান, প্রকাশকাল: ১২ ডিসেম্বর ২০১২ খ্রিস্টাব্দ। পরিদর্শনের তারিখ: ১৪ ডিসেম্বর ২০১২ খ্রিস্টাব্দ।
  2. "ইসলামী ঐক্যজোটে নতুন নেতৃত্ব: বাদ পড়লেন হাসানাত-ফয়েজুল্লাহ কারণ সাখাওয়াত দখলবাজ, সন্ত্রাস"দৈনিক প্রথম আলো। ৫ সেপ্টেম্বর ২০২৪।
  3. মনিবুর রহমান, মোহাম্মদ (২০১৯)। (ইসলামী ঐক্যজোট)বাংলার আলেম সংসদ সদস্য (১৯৩৭ -২০১৮)। একাত্তর প্রকাশনী। পৃ. ২৬৬। আইএসবিএন ৯৭৮৯৮৪৮০৯৪৩৭২ {{বই উদ্ধৃতি}}: |chapter-format= এর জন্য |chapter-url= প্রয়োজন (সাহায্য)
  4. 1 2 3 "দুই যুগ ধরে দফায় দফায় ভাঙছে ইসলামী ঐক্যজোট - বিশেষ সংবাদ"News Bangladesh। ১৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৭
  5. 1 2 "ইসলামী ঐক্যজোট প্রতিষ্ঠা - পীর সাহেব চরমোনাই" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৭[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. বাংলা, কাদির কল্লোল বিবিসি; ঢাকা। "বৃহৎ ইসলামী জোটের স্বপ্ন দেখছে ঐক্যজোট"। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৭
  7. "কৌশলের অংশ হিসেবে ২০ দল ছেড়েছে ইসলামী ঐক্যজোট | daily nayadiganta" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৭
  8. "২০-দলীয় জোটে নেই ইসলামী ঐক্যজোট"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৭