বিষয়বস্তুতে চলুন

ঢাকা-১৯

স্থানাঙ্ক: ২৩°৫২′ উত্তর ৯০°২৬′ পূর্ব / ২৩.৮৬° উত্তর ৯০.৪৩° পূর্ব / 23.86; 90.43
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢাকা-১৯
জাতীয় সংসদের
নির্বাচনী এলাকা
জেলাঢাকা জেলা
বিভাগঢাকা বিভাগ
মোট ভোটার
  • ৭৪৭০৭০ (জানুয়ারি ২০২৬)[]
  • পুরুষ ভোটার: ৩৭৯৯০৬
  • নারী ভোটার: ৩৬৭১6১
  • হিজড়া ভোটার: ১৩
বর্তমান নির্বাচনী এলাকা
দলবিএনপি
বর্তমান সাংসদদেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন

ঢাকা-১৯ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৯২নং আসন।উক্ত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বিজয় লাভ করেন।[]

সীমানা

[সম্পাদনা]

ঢাকা-১৯ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, পাথালিয়া, সাভার ইউনিয়ন, সাভার পৌরসভাসাভার সেনানিবাস এলাকা নিয়ে গঠিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

২০০১ সালের বাংলাদেশ আদমশুমারিতে জনসংখ্যা বৃদ্ধি লক্ষ করার পর, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পূর্বে জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ করে এই নির্বাচনী আসন সৃষ্টি করে। ২০০৮ সালে পুনর্নির্ধারণের ফলে ঢাকা মহানগর এলাকায় ৭টি নতুন আসন যোগ করা হয়েছিল, যার ফলে রাজধানীতে আসন সংখ্যা ১৩ থেকে বৃদ্ধি পেয়ে ২০টি-তে দাড়িয়েছিল। পূর্বে বিদ্যমান ঢাকা-১২ থেকে এই নতুন নির্বাচনী এলাকা গড়ে উঠে।

২০১৪ বাংলাদেশের সাধারণ নির্বাচনের পূর্বে, নির্বাচন কমিশন নির্বাচনী এলাকার সীমানা হ্রাস করে। পূর্বে সাভার উপজেলার আরেকটি ইউনিয়ন পরিষদ, কাউন্দিয়া এই সীমানার অন্তর্ভুক্ত ছিল।[][]

নির্বাচিত সাংসদ

[সম্পাদনা]
নির্বাচনসদস্যদল
১৯৭৩ আতাউর রহমান খান বাংলাদেশ জাতীয় লীগ
১৯৭৯ মোহাম্মদ হাবিবউল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সীমানা পরিবর্তন
২০০৮ তালুকদার মোহাম্মদ তৌহীদ জং মুরাদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ এনামুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ মুহাম্মদ সাইফুল ইসলাম স্বতন্ত্র
২০২৬ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল

নির্বাচনী ফলাফল

[সম্পাদনা]

২০১৪ সালের বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিরোধীদলীয় নেতারা নির্বাচনের বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ার ফলে এনামুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।[]

সাধারণ নির্বাচন, ২০০৮: ঢাকা-১৯[]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ তালুকদার মোহাম্মদ তৌহীদ জং মুরাদ ২,৮২,৪৯২ ৬১.৯
বিএনপি দেওয়ান মোঃ সালাউদ্দিন ১,৭০,৭১৯ ৩৭.৪
আইএবি হাজী ইব্রাহীম ২,১৬০ ০.৫
সিপিবি লিনা চক্রবর্তী ৬৫১ ০.১
কেএসজেএল মোঃ আবু ইউসুফ খান ৫৬৯ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ১,১১,৭৭৩ ২৪.৫
ভোটার উপস্থিতি ৪,৫৬,৫৯১ ৭৫.৮
আ.লীগ জয়ী (নতুন আসন)

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বিশেষ প্রতিবেদক (২২ জানুয়ারি ২০২৬)। "আপনার আসনে ভোটার কত?"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৬
  2. https://www.jagonews24.com/m/country/news/1093437
  3. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  4. "সংসদের ৫০ আসনে সীমানা পরিবর্তন"বাংলাদেশ প্রতিদিন। ৪ জুলাই ২০১৩। ৮ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮
  5. "৫৩ আসন পুনর্নির্ধারণ"প্রথম আলো। ৪ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮
  6. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  7. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ২০০নোনয়ন নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  8. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]