বিষয়বস্তুতে চলুন

ঢাকা-১৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢাকা-১৪
জাতীয় সংসদের
নির্বাচনী এলাকা
জেলাঢাকা জেলা
বিভাগঢাকা বিভাগ
মোট ভোটার
  • ৪৫৬০৪৪ (জানুয়ারি ২০২৬)[]
  • পুরুষ ভোটার: ২৩২০৬৬
  • নারী ভোটার: ২২৩৯৭৪
  • হিজড়া ভোটার: ৪
বর্তমান নির্বাচনী এলাকা
দলবাংলাদেশ জামায়াতে ইসলামী
বর্তমান সাংসদমীর আহমদ বিন কাসেম

ঢাকা-১৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮৭নং আসন।

সীমানা

[সম্পাদনা]

ঢাকা-১৪ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন, বনগাঁও ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ০৭, ০৮, ০৯, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

২০০১ সালের বাংলাদেশ আদমশুমারিতে জনসংখ্যা বৃদ্ধি লক্ষ করার পর, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পূর্বে জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ করে এই নির্বাচনী আসন সৃষ্টি করে।

নির্বাচিত সাংসদ

[সম্পাদনা]
নির্বাচনসদস্যদল
১৯৭৩ কামাল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ
১৯৭৯ এস এ খালেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সীমানা পরিবর্তন
২০০৮ আসলামুল হক বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪
২০১৮
জুন ২০২১ উপ-নির্বাচন আগা খান মিন্টু
২০২৪ মাইনুল হোসেন খান নিখিল
সীমানা পরিবর্তন
২০২৬ মীর আহমদ বিন কাসেম বাংলাদেশ জামায়াতে ইসলামী

নির্বাচনী ফলাফল

[সম্পাদনা]

উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা "আগা খান মিন্টু"।

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আসলামুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

সাধারণ নির্বাচন, ২০০৮: ঢাকা-১৪
দল প্রার্থী ভোট %
আ.লীগ মো: আসলামুল হক ১,৪৮,৪৪০ ৬২.০
বিএনপি এম.এ খালেক ৪৮,৪৪৯ ৩৫.৫
দল নাই অন্যান্য ৫ প্রার্থী ৫,৯৬৮ ০২.৫%
সর্বমোট ভোট ২৩৯,২৫৭ '

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বিশেষ প্রতিবেদক (২২ জানুয়ারি ২০২৬)। "আপনার আসনে ভোটার কত?"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৬
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]