বিষয়বস্তুতে চলুন

রাগেবুল আহসান রিপু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাগেবুল আহসান রিপু (বর্তমানে কারাগারে আটক) বাংলাদেশী রাজনীতিবিদ এবং বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০২৩ সালের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

রাগেবুল আহসান রিপু
বগুড়া-৬ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
ফেব্রুয়ারি ২০২৩  ৬ আগস্ট ২০২৪
পূর্বসূরীগোলাম মোহাম্মদ সিরাজ
উত্তরসূরীতারেক রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্মবগুড়া জেলা,রাজশাহী
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

তিনি ১৯৭২ সালে বগুড়া শহর ছাত্রলীগের সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে শুরু করেন তার রাজনৈতিক পদচারনা।[তথ্যসূত্র প্রয়োজন] বগুড়া শহর থেকে উচ্চমাধ্যমিক পড়ার জন্য চলে আসেন ঢাকা কলেজে। তিনি ১৯৭৪ সালে নির্বাচিত হন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাস্কৃতিক বিষয়ক সম্পাদক। ১৯৭৭ সালে ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদের ক্রিড়া সম্পাদক হিসেবে তিনি নির্বাচিত হন। ১৯৭৯ সালে দায়িত্বপ্রাপ্ত হন বগুড়া জেলা ছা্ত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে। তিনি ১৯৮১ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাস্কৃতিক সম্পাদক পদ পান। তিনি ১৯৮৬ সালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হন। তিনি ৯০-এর দশকে বগুড়া শহরে ফিরে যান। ১৯৯১ সালে নির্বাচিত হন বগুড়া জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে। এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে বগুড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ২০০৪ ও ২০১১ সালে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০১৯ সালে বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 

১ ফেব্রুয়ারী, ২০২৩ সালের উপনির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রিপু সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[]

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান জয়ী - Bhorer Kagoj"www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩
  2. "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  3. "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪