বিষয়বস্তুতে চলুন

নেপাল জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নেপাল
দলের লোগো
ডাকনামগোরখালিস
অ্যাসোসিয়েশনঅখিল নেপাল ফুটবল সংঘ
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচবাল গোপাল মহারাজ
অধিনায়ককিরণ চেমজং
সর্বাধিক ম্যাচবিরাজ মহার্জন (৭৫)
শীর্ষ গোলদাতাহরি খড়কা (১৩)
মাঠদশরথ রঙ্গশালা
ফিফা কোডNEP
ওয়েবসাইটthe-anfa.com
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৭৫ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ১২১ (ডিসেম্বর ১৯৯৩–ফেব্রুয়ারি ১৯৯৪)
সর্বনিম্ন১৯৬ (জানুয়ারি ২০১৬)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ২০১ হ্রাস ৬ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ১৭১ (নভেম্বর ১৯৮৭)
সর্বনিম্ন২১০ (মে ১৯৯৯)
প্রথম আন্তর্জাতিক খেলা
 চীন ৬–২ নেপাল   
(বেইজিং, চীন; ১৩ অক্টোবর ১৯৭২)[]
বৃহত্তম জয়
   নেপাল ৭–০ ভুটান 
(কাঠমান্ডু, নেপাল; ২৬ সেপ্টেম্বর ১৯৯৯)[]
বৃহত্তম পরাজয়
 দক্ষিণ কোরিয়া ১৬–০ নেপাল   
(ইনছন, দক্ষিণ কোরিয়া; ২৯ সেপ্টেম্বর ২০০৩)[]
সাফ চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ১২ (১৯৯৩-এ প্রথম)
সেরা সাফল্যতৃতীয় স্থান (১৯৯৩)
বঙ্গবন্ধু গোল্ডকাপ
অংশগ্রহণ৩ (১৯৯৯-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (২০১৬)

নেপাল জাতীয় ফুটবল দল (নেপালি: नेपाल राष्ट्रिय फुटबल टोली) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে নেপালের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম নেপালের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অখিল নেপাল ফুটবল সংঘ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৭২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে।[] ১৯৭২ সালের ১৩ই অক্টোবর তারিখে, নেপাল প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত উক্ত ম্যাচে নেপাল চীনের কাছে ৬–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

১৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট দশরথ রঙ্গশালাে গোরখালিস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় নেপালের ললিতপুরে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন বাল গোপাল মহারাজ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন পাঞ্জাবের গোলরক্ষক কিরণ চেমজং

নেপাল এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপেও নেপাল এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি। এছাড়াও, সাফ চ্যাম্পিয়নশিপে নেপাল এপর্যন্ত ১২ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৯৩ সার্ক গোল্ড কাপের তৃতীয় স্থান অর্জন করা। বঙ্গবন্ধু গোল্ডকাপে নেপাল অন্যতম সফল দল, যেখানে তারা ১টি (২০১৬) শিরোপা জয়লাভ করেছে।

বিরাজ মহার্জন, সাগর থাপা, জু মানু রাই, হরি খড়কা এবং ভরত খবাসের মতো খেলোয়াড়গণ নেপালের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৩ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে নেপাল তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১২১তম) অর্জন করে এবং ২০১৬ সালের জানুয়ারি মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৯৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে নেপালের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৭১তম (যা তারা ১৯৮৭ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২১০। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৭৩অপরিবর্তিত  সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ৯৫৩.৪৭
১৭৪অপরিবর্তিত  গ্রেনাডা৯৫০.৯৯
১৭৫অপরিবর্তিত    নেপাল৯৪৮.০৫
১৭৬অপরিবর্তিত  মন্টসেরাট৯৪৬.০৮
১৭৭অপরিবর্তিত  মরিশাস৯৪৪.৯৫
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৯৯হ্রাস  মোনাকো৯০৩
২০০হ্রাস  সোমালিয়া৮৯৮
২০১হ্রাস    নেপাল৮৯৪
২০২বৃদ্ধি  সিন্ট মার্টেন৮৮০
২০৩হ্রাস  মালদ্বীপ৮৭৯

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০ফিফার সদস্য ছিল নাফিফার সদস্য ছিল না
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০প্রত্যাহারপ্রত্যাহার
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২
মেক্সিকো ১৯৮৬উত্তীর্ণ হয়নি১১
ইতালি ১৯৯০২৮
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪প্রত্যাহারপ্রত্যাহার
ফ্রান্স ১৯৯৮উত্তীর্ণ হয়নি১৯
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২১৩২৫
জার্মানি ২০০৬প্রত্যাহারপ্রত্যাহার
দক্ষিণ আফ্রিকা ২০১০উত্তীর্ণ হয়নি
ব্রাজিল ২০১৪১১
রাশিয়া ২০১৮
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১২২২২১০০১৬

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  2. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪
  3. 1 2 "FIFA Fixtures & Results"FIFA.com। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৩
  4. "8th SAF-Games 1999"Indian Football। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৩
  5. "ASIAN SOCCER FINALS IN SINGAPORE May be used as Olympic series"The Singapore Free Press। ৫ অক্টোবর ১৯৫৪। {{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে: |4= (সাহায্য)"Singapore to Meet Indonesia in Asian Soccer Tourney"The Straits Times। ১৪ জুন ১৯৫৫। ৩১ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।

বহিঃসংযোগ

[সম্পাদনা]