ভুটান জাতীয় ফুটবল দল
| ডাকনাম | ড্রাগন বয়েজ | ||
|---|---|---|---|
| অ্যাসোসিয়েশন | ভুটান ফুটবল ফেডারেশন | ||
| কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
| প্রধান কোচ | পেমা দর্জি | ||
| অধিনায়ক | কর্মা শেদ্রুপ শেরিং | ||
| সর্বাধিক ম্যাচ | চেনচো গেইলশেন (৩৬) | ||
| শীর্ষ গোলদাতা | চেনচো গেইলশেন (১০) | ||
| মাঠ | চাংলিমিথাং স্টেডিয়াম | ||
| ফিফা কোড | BHU | ||
| ওয়েবসাইট | www | ||
| |||
| ফিফা র্যাঙ্কিং | |||
| বর্তমান | ১৯২ | ||
| সর্বোচ্চ | ১৫৯ (জুন ২০১৫) | ||
| সর্বনিম্ন | ২০৯ (নভেম্বর ২০১৪ – মার্চ ২০১৫) | ||
| এলো র্যাঙ্কিং | |||
| বর্তমান | ২৩০ | ||
| সর্বোচ্চ | ১৮৪ (এপ্রিল ১৯৮২) | ||
| সর্বনিম্ন | ২৩৪ (২০১৫) | ||
| প্রথম আন্তর্জাতিক খেলা | |||
(কাঠমান্ডু, নেপাল; ১ এপ্রিল ১৯৮২) | |||
| বৃহত্তম জয় | |||
(থিম্পু, ভুটান; ২৩ এপ্রিল ২০০৩) | |||
| বৃহত্তম পরাজয় | |||
(কুয়েত সিটি, কুয়েত; ১৪ ফেব্রুয়ারি ২০০০) | |||
| এএফসি চ্যালেঞ্জ কাপ | |||
| অংশগ্রহণ | ১ (২০০৬-এ প্রথম) | ||
| সেরা সাফল্য | গ্রুপ পর্ব (২০০৬) | ||
| এএফসি সলিডারিটি কাপ | |||
| অংশগ্রহণ | ১ (২০২০-এ প্রথম) | ||
| সেরা সাফল্য | উত্তীর্ণ (২০২০) | ||
ভুটান জাতীয় ফুটবল দল (ইংরেজি: Bhutan national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ভুটানের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ভুটানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ভুটান ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ২০০০ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৯৩ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৮২ সালের ১লা এপ্রিল তারিখে, ভুটান প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ভুটান নেপালের কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
১৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট চাংলিমিথাং স্টেডিয়ামে ড্রাগন বয়েজ নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ভুটানের রাজধানী থিম্পুতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পেমা দর্জি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন থিম্পু সিটির মধ্যমাঠের খেলোয়াড় কর্মা শেদ্রুপ শেরিং।
ভুটান এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপেও ভুটান এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি। এছাড়াও, এএফসি চ্যালেঞ্জ কাপে ভুটান এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যেখানে তাদের সাফল্য হচ্ছে গ্রুপ পর্বে অংশগ্রহণ করা।
চেনচো গেইলশেন, চিমি দর্জি, ওয়াঙ্গায় দর্জি, শেরিং দর্জি এবং পাসাং শেরিংয়ের মতো খেলোয়াড়গণ ভুটানের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
[সম্পাদনা]ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে ভুটান তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৫৯তম) অর্জন করে এবং ২০১৪ সালের নভেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ২০৯তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ভুটানের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৮৪তম (যা তারা ১৯৮২ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২৩৪। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
| অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
|---|---|---|---|
| ১৯০ | ৮৭৪.৪৭ | ||
| ১৯১ | ৮৭১.৬১ | ||
| ১৯২ | ৮৭০.৮১ | ||
| ১৯৩ | ৮৫৮.০৩ | ||
| ১৯৪ | ৮৫৭.৭৩ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
| অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
|---|---|---|---|
| ২২৮ | ৬৩০ | ||
| ২২৯ | ৬২৮ | ||
| ২৩০ | ৬২৩ | ||
| ২৩১ | ৬২২ | ||
| ২৩২ | ৫৮৯ |
প্রতিযোগিতামূলক তথ্য
[সম্পাদনা]ফিফা বিশ্বকাপ
[সম্পাদনা]| ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
| অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | ||||||||||||||
| উত্তীর্ণ হয়নি | ১০ | ২ | ০ | ৮ | ৮ | ৫৩ | |||||||||
| অনির্ধারিত | অনির্ধারিত | ||||||||||||||
| মোট | ০/২১ | ১০ | ২ | ০ | ৮ | ৮ | ৫৩ | ||||||||
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২৫ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৬।
- 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ২৫ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট
(ইংরেজি) - ফিফা-এ ভুটান জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ অক্টোবর ২০১৮ তারিখে (ইংরেজি)
- এএফসি-এ ভুটান জাতীয় ফুটবল দল (ইংরেজি)