বিষয়বস্তুতে চলুন

মাকাও জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাকাও
ডাকনামপদ্মের দল
অ্যাসোসিয়েশনমাকাও ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচইয়ং ছো লেং
অধিনায়কনিকি তোরাও
সর্বাধিক ম্যাচছেয়াং ছেং ইয়ং (৪৯)
শীর্ষ গোলদাতাছাং কিন সেং (১৭)[]
মাঠকাম্পো দেস্পোর্তিভো স্টেডিয়াম
ফিফা কোডMAC
ওয়েবসাইটmacaufootballassociation.com
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৮৭ হ্রাস ১ (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ১৫৬ (সেপ্টেম্বর ১৯৯৭)
সর্বনিম্ন২০৪ (জুলাই ২০১৪)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ২২৫ হ্রাস ৬ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ১৮২ (ফেব্রুয়ারি ২০০০)
সর্বনিম্ন২২৯ (মার্চ ২০১৫)
প্রথম আন্তর্জাতিক খেলা
 মাকাও ৪–২ হংকং 
(মাকাও; ২৯ মার্চ ১৯৪৮)[]
বৃহত্তম জয়
 মাকাও ৬–১ উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ 
(ইয়োনা, গুয়াম; ১১ মার্চ ২০০৯)
বৃহত্তম পরাজয়
 মাকাও ০–১০ জাপান 
(মাস্কট, ওমান; ২৫ মার্চ ১৯৯৭)
 জাপান ১০–০ মাকাও 
(টোকিও, জাপান; ২২ জুন ১৯৯৭)
এএফসি সলিডারিটি কাপ
অংশগ্রহণ১ (২০১৬-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (২০১৬)
এএফসি চ্যালেঞ্জ কাপ
অংশগ্রহণ১ (২০০৬-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০০৬)

মাকাও জাতীয় ফুটবল দল (চীনা: 澳門足球代表隊, পর্তুগিজ: Selecção Macaense de Futebol) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মাকাওয়ের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মাকাওয়ের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মাকাও ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৭৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৪৮ সালের ২৯শে মার্চ তারিখে, মাকাও প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মাকাওয়ে অনুষ্ঠিত উক্ত ম্যাচে মাকাও হংকংকে ৪–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

১৬,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট কাম্পো দেস্পোর্তিভো স্টেডিয়ামে পদ্মের দল নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মাকাওয়ের তাইপায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়ং ছো লেং এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন মাকাও স্পোর্টিং ক্লাবের আক্রমণভাগের খেলোয়াড় নিকি তোরাও

মাকাও এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপেও মাকাও এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি। এছাড়াও, এএফসি সলিডারিটি কাপে মাকাও এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যেখানে তাদের সেরা সাফল্য হচ্ছে ২০১৬ এএফসি সলিডারিটি কাপের ফাইনালে পৌঁছানো, সেখানে তারা নেপালের কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

ছেয়াং ছেং ইয়ং, কং ছেং-হো, হো মান-ফাই, ছাং কিন সেং এবং লেয়ং কা-হানের মতো খেলোয়াড়গণ মাকাওয়ের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৭ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মাকাও তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৫৬তম) অর্জন করে এবং ২০১৪ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২০৪তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মাকাওয়ের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৮২তম (যা তারা ২০০০ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২২৯। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৮৫অপরিবর্তিত  কুক দ্বীপপুঞ্জ৮৯৭.৩
১৮৬বৃদ্ধি  সামোয়া৮৯৬.৭৮
১৮৭হ্রাস  মাকাও৮৯৬.৬২
১৮৮অপরিবর্তিত  মার্কিন সামোয়া৮৯০.৯৭
১৮৯অপরিবর্তিত  লাওস৮৮৯.৬২
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
২২৩অপরিবর্তিত  সাঁ পিয়ের ও মিক‌লোঁ৬৭৭
২২৪বৃদ্ধি  সাবা৬৭১
২২৫বৃদ্ধি  লাওস৬৬৫
২২৫হ্রাস  মাকাও৬৬৫
২২৭বৃদ্ধি  ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ৬৫৯

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪উত্তীর্ণ হয়নি৪৬
ফ্রান্স ১৯৯৮২৮
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২৩১
জার্মানি ২০০৬
দক্ষিণ আফ্রিকা ২০১০১৩
ব্রাজিল ২০১৪১৩
রাশিয়া ২০১৮
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২২২৬২৩১১১৪১

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Mamrud, Roberto; Stokkermans, Karel। "Players with 100+ Caps and 30+ International Goals"। RSSSF। ২৮ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১১
  2. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  3. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪
  4. "Macao matches, ratings and points exchanged"। World Football Elo Ratings: Macao। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]