বিষয়বস্তুতে চলুন

মিয়ানমার জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিয়ানমার
দলের লোগো
ডাকনামএশীয় সিংহ
অ্যাসোসিয়েশনমিয়ানমার ফুটবল ফেডারেশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচঅঁতোয়ান হে
অধিনায়কজাও মিন তুন
সর্বাধিক ম্যাচজাও মিন তুন (৭৫)
শীর্ষ গোলদাতামিও লাইং উইন (৩৬)
মাঠথুয়ুন্না স্টেডিয়াম
ফিফা কোডMYA
ওয়েবসাইটthe-mff.org/my_MM/
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৬২ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ৯৭ (এপ্রিল ১৯৯৬)
সর্বনিম্ন১৮২ (আগস্ট ২০১২, অক্টোবর ২০১২)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৯৮ বৃদ্ধি ২ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ৩২ (আগস্ট ১৯৭৩)
সর্বনিম্ন১৯১ (মার্চ ২০১৩)
প্রথম আন্তর্জাতিক খেলা
 হংকং ৫–২ বার্মা 
(হংকং; ১৭ ফেব্রুয়ারি ১৯৫০)[]
বৃহত্তম জয়
 বার্মা ৯–০ সিঙ্গাপুর 
(কুয়ালালামপুর, মালয়েশিয়া; ৯ নভেম্বর ১৯৬৯)
বৃহত্তম পরাজয়
 কুয়েত ৯–০ মিয়ানমার 
(দোহা, কাতার; ৩ সেপ্টেম্বর ২০১৫)
এএফসি এশিয়ান কাপ
অংশগ্রহণ১ (১৯৬৮-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ ১৯৬৮
এএফসি চ্যালেঞ্জ কাপ
অংশগ্রহণ৩ (২০০৮-এ প্রথম)
সেরা সাফল্যচতুর্থ স্থান (২০০৮, ২০১০)
এএফএফ চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ১২ (১৯৯৬-এ প্রথম)
সেরা সাফল্যচতুর্থ স্থান (২০০৪, ২০১৬)

মিয়ানমার জাতীয় ফুটবল দল (বর্মী: မြန်မာ့လက်ရွေးစင်အမျိုးသားအသင်း) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মিয়ানমারের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মিয়ানমারের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মিয়ানমার ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৫২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে।[] ১৯৫০ সালের ১৭ই ফেব্রুয়ারি তারিখে, মিয়ানমার প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; হংকংয়ে অনুষ্ঠিত উক্ত ম্যাচে মিয়ানমার হংকংয়ের কাছে ৫–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

৫০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট থুয়ুন্না স্টেডিয়ামে এশীয় সিংহ নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন অঁতোয়ান হে এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন সুখোথাইয়ের রক্ষণভাগের খেলোয়াড় জাও মিন তুন

মিয়ানমার এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপে মিয়ানমার এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, উক্ত প্রতিযোগিতায় তাদের সাফল্য হচ্ছে ১৯৬৮ এএফসি এশিয়ান কাপের রানার-আপ হওয়া। এছাড়াও, এএফসি চ্যালেঞ্জ কাপে মিয়ানমারের সেরা সাফল্য হচ্ছে চতুর্থ স্থান অর্জন করা।

জাও মিন তুন, ডেভিড তান, ইয়ান অং কোয়াও, মিও লাইং উইন এবং কিয়াও কো কোর মতো খেলোয়াড়গণ মিয়ানমারের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৬ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মিয়ানমার তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৯৭তম) অর্জন করে এবং ২০১২ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৮২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মিয়ানমারের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৩২তম (যা তারা ১৯৭৩ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৯১। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৬০হ্রাস  পুয়ের্তো রিকো১০০৭.১৯
১৬১অপরিবর্তিত  মালদ্বীপ১০০৩.৪৮
১৬২অপরিবর্তিত  মিয়ানমার১০০০.৪৬
১৬৩বৃদ্ধি  তাহিতি৯৯৯.৪৮
১৬৪হ্রাস  অ্যান্ডোরা৯৯৮
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৯৬বৃদ্ধি  চীনা তাইপেই৯২৪
১৯৬বৃদ্ধি  জিবুতি৯২৪
১৯৮বৃদ্ধি  মিয়ানমার৯০৬
১৯৯হ্রাস  মোনাকো৯০৩
২০০হ্রাস  সোমালিয়া৮৯৮

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০প্রত্যাহারপ্রত্যাহার
সুইজারল্যান্ড ১৯৫৪অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪প্রত্যাহারপ্রত্যাহার
ফ্রান্স ১৯৯৮অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২প্রত্যাহারপ্রত্যাহার
জার্মানি ২০০৬অযোগ্য ঘোষিতঅযোগ্য ঘোষিত
দক্ষিণ আফ্রিকা ২০১০উত্তীর্ণ হয়নি১১
ব্রাজিল ২০১৪
রাশিয়া ২০১৮২১
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১১৪১১৩৮

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  2. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪
  3. "Myanmar matches, ratings and points exchanged"। World Football Elo Ratings: Myanmar। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৬
  4. FIFA.com। "Member Association - Myanmar - FIFA.com"www.fifa.com (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]