মঙ্গোলিয়া জাতীয় ফুটবল দল
| ডাকনাম | নীল নেকড়ে | ||
|---|---|---|---|
| অ্যাসোসিয়েশন | মঙ্গোলীয় ফুটবল ফেডারেশন | ||
| কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
| প্রধান কোচ | রাস্তিস্লাভ বোজিক | ||
| অধিনায়ক | নর্ঝমুগিন ৎসেদেনবাল[১] | ||
| সর্বাধিক ম্যাচ | বায়াসগালাঙ্গিন গারিদামগনি (৩৫) | ||
| শীর্ষ গোলদাতা | নিয়াম-অসোর নারাবোলদ (৭)[২] | ||
| মাঠ | এমএফএফ ফুটবল সেন্টার | ||
| ফিফা কোড | MNG | ||
| ওয়েবসাইট | the-mff | ||
| |||
| ফিফা র্যাঙ্কিং | |||
| বর্তমান | ১৯০ | ||
| সর্বোচ্চ | ১৬০ (আগস্ট ২০১১) | ||
| সর্বনিম্ন | ২০৫ (জুলাই ২০১৫) | ||
| এলো র্যাঙ্কিং | |||
| বর্তমান | ২১৮ | ||
| সর্বোচ্চ | ২০৫ (নভেম্বর ২০১১, মার্চ ২০১৩) | ||
| সর্বনিম্ন | ২২৫ (মার্চ ২০১৫) | ||
| প্রথম আন্তর্জাতিক খেলা | |||
(হ্যানয়, উত্তর ভিয়েতনাম; ৩ অক্টোবর ১৯৬০) | |||
| বৃহত্তম জয় | |||
(উলানবাটর, মঙ্গোলিয়া; ৪ সেপ্টেম্বর ২০১৮) | |||
| বৃহত্তম পরাজয় | |||
(চিয়াং মাই, থাইল্যান্ড; ৫ ডিসেম্বর ১৯৯৮) | |||
| এএফসি সলিডারিটি কাপ | |||
| অংশগ্রহণ | ১ (২০১৬-এ প্রথম) | ||
| সেরা সাফল্য | গ্রুপ পর্ব (২০১৬) | ||
মঙ্গোলিয়া জাতীয় ফুটবল দল (মঙ্গোলীয়: Монголын хөлбөмбөгийн үндэсний шигшээ баг) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মঙ্গোলিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মঙ্গোলিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মঙ্গোলীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৬০ সালের ৩রা অক্টোবর তারিখে, মঙ্গোলিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; উত্তর ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত উক্ত ম্যাচে মঙ্গোলিয়া উত্তর ভিয়েতনামের কাছে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট এমএফএফ ফুটবল সেন্টারে নীল নেকড়ে নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রাস্তিস্লাভ বোজিক এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন উলানবাটর সিটির রক্ষণভাগের খেলোয়াড় নর্ঝমুগিন ৎসেদেনবাল।
মঙ্গোলিয়া এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপেও মঙ্গোলিয়া এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি। অন্যদিকে, এএফসি সলিডারিটি কাপে মঙ্গোলিয়া এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যেখানে তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে পেরেছিল।
গারিদমাগনাই বায়াসগালান, লুম্বেনগারাভ দনোরোভিন, ৎসেন্দ-আয়ুশ খুরেলবাটর, নিয়াম-অসোর নারাবোলদ এবং বায়াসগালাঙ্গিন গারিদামগনির মতো খেলোয়াড়গণ মঙ্গোলিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
[সম্পাদনা]ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১১ সালের আগস্ট মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে মঙ্গোলিয়া তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১৬০তম) অর্জন করে এবং ২০১৫ সালের জুলাই মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ২০৫তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মঙ্গোলিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২০৫তম (যা তারা সর্বপ্রথম ২০১১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২২৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
| অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
|---|---|---|---|
| ১৮৮ | ৮৭৬.৪১ | ||
| ১৮৯ | ৮৭৫.৬১ | ||
| ১৯০ | ৮৭৪.৪৭ | ||
| ১৯১ | ৮৭১.৬১ | ||
| ১৯২ | ৮৭০.৮১ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
| অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
|---|---|---|---|
| ২১৬ | ৭৩৪ | ||
| ২১৭ | ৭২৮ | ||
| ২১৮ | ৭২৬ | ||
| ২১৯ | ৭২৫ | ||
| ২২০ | ৭০৬ |
প্রতিযোগিতামূলক তথ্য
[সম্পাদনা]ফিফা বিশ্বকাপ
[সম্পাদনা]| ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
| প্রতিষ্ঠিত হয়নি | প্রতিষ্ঠিত হয়নি | ||||||||||||||
| ফিফার সদস্য ছিল না | ফিফার সদস্য ছিল না | ||||||||||||||
| উত্তীর্ণ হয়নি | ৬ | ০ | ১ | ৫ | ২ | ২২ | |||||||||
| ২ | ০ | ০ | ২ | ০ | ১৩ | ||||||||||
| ২ | ০ | ০ | ২ | ২ | ৯ | ||||||||||
| ২ | ১ | ০ | ১ | ১ | ২ | ||||||||||
| ২ | ২ | ০ | ০ | ৬ | ০ | ||||||||||
| অনির্ধারিত | অনির্ধারিত | ||||||||||||||
| মোট | ০/২২ | ১৪ | ৩ | ১ | ১০ | ১২ | ৪৬ | ||||||||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "New captain Tsedenbal delivers for Mongolia"। The Asian Football Confederation। ৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৯।
- ↑ Földesi, László। "International Goals of Mongolia"। RSSSF। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১১।
- 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২৫ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৬।
- 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ২৫ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট
(মঙ্গোলীয়) - ফিফা-এ মঙ্গোলিয়া জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ মে ২০১৮ তারিখে (ইংরেজি)
- এএফসি-এ মঙ্গোলিয়া জাতীয় ফুটবল দল (ইংরেজি)