বিষয়বস্তুতে চলুন

কিরগিজস্তান জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিরগিজস্তান
দলের লোগো
ডাকনামআক শুমকারলার
অ্যাসোসিয়েশনকিরগিজ ফুটবল ফেডারেশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচআলেকসান্দ্র ক্রেস্তিনিন
অধিনায়ককয়রত জুর্গলবেক ঊলু
সর্বাধিক ম্যাচভাদিম খারচেঙ্কো (৫১)
শীর্ষ গোলদাতাআন্তোন জেমলিয়ানুখিন (১৩)
মাঠদোলেন ওমুজাকভ স্টেডিয়াম
ফিফা কোডKGZ
ওয়েবসাইটkfu.kg
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৯৮ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ৭৫ (এপ্রিল-মে ২০১৮)
সর্বনিম্ন২০১ (মার্চ ২০১৩)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৪৯ হ্রাস ৫ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ১৩৬ (জানুয়ারি ২০১৯)
সর্বনিম্ন১৭৮ (ফেব্রুয়ারি ২০১৩)
প্রথম আন্তর্জাতিক খেলা
 উজবেকিস্তান ৩–০ কিরগিজস্তান 
(তাশখন্দ, উজবেকিস্তান; ২৩ আগস্ট ১৯৯২)[]
বৃহত্তম জয়
 কিরগিজস্তান ৭–০ মিয়ানমার 
(বিশকেক, কিরগিজস্তান; ১০ অক্টোবর ২০১৯)
বৃহত্তম পরাজয়
 ইরান ৭–০ কিরগিজস্তান 
(দামেস্ক, সিরিয়া; ৪ জুন ১৯৯৭)
এএফসি এশিয়ান কাপ
অংশগ্রহণ১ (২০১৯-এ প্রথম)
সেরা সাফল্য১৬ দলের পর্ব (২০১৯)
ডাব্লিউএএফএফ চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ১ (২০০০-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০০০)
এএফসি চ্যালেঞ্জ কাপ
অংশগ্রহণ৩ (২০০৬-এ প্রথম)
সেরা সাফল্যতৃতীয় স্থান (২০০৬)

কিরগিজস্তান জাতীয় ফুটবল দল (কিরগিজ: Кыргызстан улуттук футбол курамасы) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কিরগিজস্তানের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম কিরগিজস্তানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কিরগিজ ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৯২ সালের ২৩শে আগস্ট তারিখে, কিরগিজস্তান প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠিত উক্ত ম্যাচে কিরগিজস্তান উজবেকিস্তানের কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

২৩,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট দোলেন ওমুজাকভ স্টেডিয়ামে আক শুমকারলার নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আলেকসান্দ্র ক্রেস্তিনিন এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন ইয়েনিসি ক্রাস্নোইয়ার্স্কের রক্ষণভাগের খেলোয়াড় ভালেরি কিচিন

কিরগিজস্তান এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপে কিরগিজস্তান এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যার তাদের সাফল্য হচ্ছে ১৬ দলের পর্বে পৌঁছানো, যেখানে তারা সংযুক্ত আরব আমিরাতের কাছে অতিরিক্ত সময়ে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

ভাদিম খারচেঙ্কো, মির্লান মুর্জায়েভ, পাভেল মাতিয়াশ, আন্তোন জেমলিয়ানুখিন এবং ভিতালি লাক্সের মতো খেলোয়াড়গণ কিরগিজস্তানের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে কিরগিজস্তান তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৭৫তম) অর্জন করে এবং ২০১৩ সালের মার্চ মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২০১তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে কিরগিজস্তানের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৩৬তম (যা তারা ২০১৯ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৭৮। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৯৬অপরিবর্তিত  ত্রিনিদাদ ও টোবাগো১২২৮.০৫
৯৭অপরিবর্তিত  বেনিন১২২৫.১
৯৮অপরিবর্তিত  কিরগিজস্তান১২২৪.১৪
৯৯অপরিবর্তিত  ফিলিস্তিন১২১৭.৬
১০০অপরিবর্তিত  কাজাখস্তান১২১৫.১৬
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৪৭বৃদ্ধি ১৬  গায়ানা১২৭৪
১৪৮হ্রাস ১০  কঙ্গো১২৭১
১৪৯হ্রাস  কিরগিজস্তান১২৬৮
১৫০হ্রাস ১৫  ফ্যারো দ্বীপপুঞ্জ১২৬৪
১৫১হ্রাস ১৭  লাইবেরিয়া১২৬১

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪
ফ্রান্স ১৯৯৮উত্তীর্ণ হয়নি১২১১
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২
জার্মানি ২০০৬১১১২
দক্ষিণ আফ্রিকা ২০১০
ব্রাজিল ২০১৪
রাশিয়া ২০১৮১০
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২৩৩১১২১৫৩৮৪৯

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  2. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪
  3. Hyung-Jin, Yoon (৩০ এপ্রিল ২০০৬)। "Kyrgyzstan International Matches"। RSSSF। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১০

বহিঃসংযোগ

[সম্পাদনা]