বিষয়বস্তুতে চলুন

সোমালিয়া জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোমালিয়া
ডাকনামসাগরের তারা
অ্যাসোসিয়েশনসোমালি ফুটবল ফেডারেশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচসাইদ আব্দি হাইবিহ
অধিনায়কআহমেদ আলি মুহাম্মদ
সর্বাধিক ম্যাচআইয়ুব দাউদ (৪০)
শীর্ষ গোলদাতাআইয়ুব দাউদ (৬)
মাঠমোগাদিশু স্টেডিয়াম
ফিফা কোডSOM
ওয়েবসাইটwww.somsoccer.com
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৯৮ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ১৫৮ (এপ্রিল–জুন ১৯৯৫)
সর্বনিম্ন২০৭ (এপ্রিল–মে ২০১৮)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ২০০ হ্রাস ১ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ১২৬ (১৯৭৩)
সর্বনিম্ন২০৭ (২০১৫)
প্রথম আন্তর্জাতিক খেলা
 কেনিয়া ৫–০ সোমালিয়া 
(মোম্বাসা, কেনিয়া; ১৯৫৮)[]
বৃহত্তম জয়
 সোমালিয়া ৫–২ মৌরিতানিয়া 
(কাসাব্লাংকা, মরক্কো; ৭ আগস্ট ১৯৮৫)
বৃহত্তম পরাজয়
 উত্তর কোরিয়া ১৪–০ সোমালিয়া 
(জাকার্তা, ইন্দোনেশিয়া; ১২ নভেম্বর ১৯৬৩)

সোমালিয়া জাতীয় ফুটবল দল (সোমালি: Xeegada Qaranka Soomaaliya, আরবি: الاتحاد الصومالي لكرة القدم) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সোমালিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সোমালিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সোমালি ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৮ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৮ সালে, সোমালিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; কেনিয়ার মোম্বাসায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে সোমালিয়া কেনিয়ার কাছে ৬–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

৬৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট মোগাদিশু স্টেডিয়ামে সাগরের তারা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সাইদ আব্দি হাইবিহ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন হেলজউইন টাউনের মধ্যমাঠের খেলোয়াড় আহমেদ আলি মুহাম্মদ

সোমালিয়া এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সেও সোমালিয়া এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

আইয়ুব দাউদ, আলি ইগাল ইয়াসিন, ওমর ইব্রাহিম আব্দুলকাদির, ওমর নাসির এবং আহমেদ আলি মুহাম্মদের মতো খেলোয়াড়গণ সোমালিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৫ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সোমালিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৫৮তম) অর্জন করে এবং ২০১৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২০৭তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে সোমালিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১২৬তম (যা তারা ১৯৭৩ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২০৭। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৯৬অপরিবর্তিত  টোঙ্গা৮৫৬.১৮
১৯৭অপরিবর্তিত  কেইম্যান দ্বীপপুঞ্জ৮৫১.১৯
১৯৮অপরিবর্তিত  সোমালিয়া৮৪৫.৬৬
১৯৯অপরিবর্তিত  সেশেলস৮৪৫.৫৩
২০০অপরিবর্তিত  পূর্ব তিমুর৮৪৩.৪
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৯৮বৃদ্ধি  মিয়ানমার৯০৬
১৯৯হ্রাস  মোনাকো৯০৩
২০০হ্রাস  সোমালিয়া৮৯৮
২০১হ্রাস    নেপাল৮৯৪
২০২বৃদ্ধি  সিন্ট মার্টেন৮৮০

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০ইতালিযুক্তরাজ্যের অংশ ছিলইতালিযুক্তরাজ্যের অংশ ছিল
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২উত্তীর্ণ হয়নি
মেক্সিকো ১৯৮৬অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪
ফ্রান্স ১৯৯৮
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২উত্তীর্ণ হয়নি
জার্মানি ২০০৬
দক্ষিণ আফ্রিকা ২০১০
ব্রাজিল ২০১৪
রাশিয়া ২০১৮
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১১১২৬

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  2. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪
  3. Hassan, Mohammed Sheik (২০০৮)। History of Somali football (1938–2007)। Scansom। পৃ. ২০। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]