বিষয়বস্তুতে চলুন

গ্রেনাডা জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্রেনাডা
ডাকনামস্পাইস বয়েজ
অ্যাসোসিয়েশনগ্রেনাডা ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনকনকাকাফ (উত্তর আমেরিকা)
প্রধান কোচমাইকেল জর্জ ফিন্ডলে[]
অধিনায়কঅ্যারন পিয়েরে
সর্বাধিক ম্যাচকাসিম লাঙ্গাইগনে (৭২)
শীর্ষ গোলদাতারিকি চার্লস (৩৭)
মাঠকিরানি জেমস অ্যাথলেটিক স্টেডিয়াম
ফিফা কোডGRN
ওয়েবসাইটwww.grenadafa.com
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৬৩ অপরিবর্তিত (২৫ জুলাই ২০২৬)[]
সর্বোচ্চ৮৮ (জুলাই ২০০৯)
সর্বনিম্ন১৭৬ (ডিসেম্বর ২০০৭)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৭৪ হ্রাস ১ (২৫ জুলাই ২০২৬)[]
সর্বোচ্চ১২৬ (আগস্ট ২০০৪)
সর্বনিম্ন১৮৬ (নভেম্বর ২০১৮)
প্রথম আন্তর্জাতিক খেলা
 গ্রেনাডা ২–১ ব্রিটিশ গায়ানা 
(গ্রেনাডা; ১৩ অক্টোবর ১৯৩৪)
বৃহত্তম জয়
 গ্রেনাডা ১৪–১ অ্যাঙ্গুইলা 
(সেন্ট জন'স, অ্যান্টিগুয়া ও বার্বুডা; ১৫ এপ্রিল ১৯৯৮)
বৃহত্তম পরাজয়
 কুরাসাও ১০–০ গ্রেনাডা 
(ভিলেমস্টাট, কুরাসাও; ১০ সেপ্টেম্বর ২০১৮)
কনকাকাফ গোল্ড কাপ
অংশগ্রহণ২ (২০০৯-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০০৯, ২০১১)

গ্রেনাডা জাতীয় ফুটবল দল (ইংরেজি: Grenada national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে গ্রেনাডার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম গ্রেনাডার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা গ্রেনাডা ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৭৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে রয়েছে।[] ১৯৩৪ সালের ১৩ই অক্টোবর তারিখে, গ্রেনাডা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; গ্রেনাডায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে গ্রেনাডা ব্রিটিশ গায়ানাকে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

৮,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট কিরানি জেমস অ্যাথলেটিক স্টেডিয়ামে স্পাইস বয়েজ নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় গ্রেনাডার রাজধানী সেন্ট জর্জ'সে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মাইকেল জর্জ ফিন্ডলে এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন শ্রুসবারি টাউনের রক্ষণভাগের খেলোয়াড় অ্যারন পিয়েরে

গ্রেনাডা এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, কনকাকাফ গোল্ড কাপে গ্রেনাডা এপর্যন্ত ২ বার অংশগ্রহণ করেছে, যার প্রত্যেকবার তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে।

শেন রেনি, কাসিম লাঙ্গাইগনে, কিথসন বাইন, রিকি চার্লস এবং জামাল চার্লসের মতো খেলোয়াড়গণ গ্রেনাডার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০৯ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে গ্রেনাডা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৮৮তম) অর্জন করে এবং ২০০৭ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৭৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে গ্রেনাডার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১২৬তম (যা তারা ২০০৪ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৮৬। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২৫ জুলাই ২০২৬ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৬১অপরিবর্তিত  মাল্টা৯৯২.৭৯
১৬২অপরিবর্তিত  অ্যান্টিগুয়া ও বার্বুডা৯৮৬.৫৮
১৬৩অপরিবর্তিত  গ্রেনাডা৯৮১.৮২
১৬৪অপরিবর্তিত  কিউবা৯৮১.৪২
১৬৫অপরিবর্তিত  ইসোয়াতিনি৯৭৯.০১
বিশ্ব ফুটবল এলো রেটিং
২৫ জুলাই ২০২৬ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৭২হ্রাস ১৮  ফিজি১১০৪
১৭৩হ্রাস  হংকং১১০১
১৭৪হ্রাস  গ্রেনাডা১০৯৮
১৭৫বৃদ্ধি  অ্যান্ডোরা১০৮০
১৭৬হ্রাস  মরিশাস১০৭৩
১৭৬হ্রাস ১৩  চাদ১০৭৩
১৭৬বৃদ্ধি  বেলিজ১০৭৩

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২উত্তীর্ণ হয়নি
মেক্সিকো ১৯৮৬প্রত্যাহারপ্রত্যাহার
ইতালি ১৯৯০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪
ফ্রান্স ১৯৯৮উত্তীর্ণ হয়নি
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২
জার্মানি ২০০৬১০
দক্ষিণ আফ্রিকা ২০১০১২
ব্রাজিল ২০১৪১৪
রাশিয়া ২০১৮
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১২১১৪৩৭৪৮

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Grenada Football Association Appoints New Senior Men's National Team Head Coach"Grenada Football Association। ২১ জানুয়ারি ২০২১। ২৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২১
  2. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২৫ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৬
  3. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ২৫ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৬
  4. The Royal Gazette. 9 December 1978.

বহিঃসংযোগ

[সম্পাদনা]