জেনারেল পোস্ট অফিস, কলকাতা
অবয়ব
| জেনারেল পোস্ট অফিস, কলকাতা | |
|---|---|
![]() | |
| সাধারণ তথ্যাবলী | |
| শহর | কলকাতা |
| দেশ | পশ্চিমবঙ্গ,ভারত |
| সম্পূর্ণ | ১৮৬৮ |
| নকশা ও নির্মাণ | |
| স্থপতি | ওয়ালটার বি. গ্রেনভিল |
জেনারেল পোস্ট অফিস, কলকাতা বা জিপিও (GPO Kolkata) হল কলকাতার কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গের প্রধান ডাকঘর। এই ডাকঘরের মাধ্যমেই যাবতীয় চিঠিপত্র ও পার্সেল শহরে আনানেওয়া করা হয়। মধ্য কলকাতার বিনয়-বাদল-দীনেশ বাগ অঞ্চলে অবস্থিত এই ডাকঘরের মনোরম স্থাপত্যশৈলী এটিকে কলকাতার অন্যতম দ্রষ্টব্য স্থানের মর্যাদা দিয়েছে।
১৮৬৮ সালে পুরনো ফোর্ট উইলিয়াম দুর্গের একাংশে এই ডাকঘরটি স্থাপিত হয়।[১] পূর্বে পুরনো কেল্লার অবস্থান নির্দেশ করে এখানে একটি পিতলের পাত বসানো থাকত।[২] ভারত সরকারের স্থপতি ওয়ালটার বি. গ্রেনভিলের নকশা অনুযায়ী ম্যাকিনটশ বার্ন এই ভবনটি নির্মাণ করে।[১] বর্তমানে এখানে একটি ডাক সংগ্রহশালা,ডাকটিকিট সংগ্রহের লাইব্রেরি ও সুকান্ত ভট্টাচার্যের কবিতা অবলম্বনে নির্মিত একটি "রানার" ভাস্কর্য আছে।[১]
শহরের পিনকোড ও অঞ্চল
[সম্পাদনা]| পিনকোড | অঞ্চল |
|---|---|
| ৭০০০০১ | লালবাজার |
| ৭০০০০২ | কাশীপুর |
| ৭০০০০৩ | বাগবাজার |
| ৭০০০০৪ | হাতিবাগান |
| ৭০০০০৫ | আহিরিটোলা |
| ৭০০০০৬ | দর্জিপাড়া |
| ৭০০০০৭ | জোড়াসাঁকো |
| ৭০০০০৮ | বড়িশা |
| ৭০০০০৯ | গরপাড় |
| ৭০০০১০ | বেলেঘাটা |
| ৭০০০১১ | নারকেলডাঙা |
| ৭০০০১২ | বউবাজার |
| ৭০০০১৩ | চাঁদনী চক |
| ৭০০০১৪ | শিয়ালদাহ-এন্টালি |
| ৭০০০১৫ | ট্যাংরা |
| ৭০০০১৬ | পার্ক স্ট্রিট |
| ৭০০০১৭ | পার্ক সার্কাস |
| ৭০০০১৮ | বড়তলা - পোর্ট এরিয়া |
| ৭০০০১৯ | বালিগঞ্জ |
পাদটীকা
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে জেনারেল পোস্ট অফিস, কলকাতা সংক্রান্ত মিডিয়া রয়েছে।







