বিষয়বস্তুতে চলুন

জগতি রেলওয়ে স্টেশন

জগতি
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানজগতি, কুষ্টিয়া
বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৫৩′২৬″ উত্তর ৮৯°০৫′৫৬″ পূর্ব / ২৩.৮৯০৬৪৪২° উত্তর ৮৯.০৯৮৭৮০১° পূর্ব / 23.8906442; 89.0987801
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
রেলপথব্রডগেজ
ট্রেন পরিচালকপশ্চিমাঞ্চল রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনআদর্শ (ভূমিজ স্টেশন)
স্থাপত্য শৈলীব্রিটিশ স্থাপত্য
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডজেজি
জোন পশ্চিমাঞ্চল রেলওয়ে
বিভাগ রেলওয়ে পাকশী বিভাগ
ইতিহাস
চালু১৮৬২; ১৬২ বছর আগে (1862)
মূল কোম্পানিইস্টার্ন বেঙ্গল রেলওয়ে
অবস্থান
মানচিত্র

জগতি রেলওয়ে স্টেশন বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি রেলওয়ে স্টেশন। স্টেশনটি কুষ্টিয়ার জগতিতে অবস্থিত। এটি ১৮৬২ সালের ১৫ নভেম্বর চালু হয়।[] এটি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন হিসেবে সুপরিচিত।[]

কুমুদনাথ মল্লিকের লেখা নদীয়া কাহিনী গ্রন্থের ২য় সংস্করণে বলা হয় পূর্ববঙ্গে রেলপথ সর্ব প্রথম কুষ্টিয়া পর্যন্ত স্থাপিত হয়।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৮৬২ সালের ২৯ সেপ্টেম্বর কলকাতা থেকে রাণাঘাট পর্যন্ত রেলপথ চালু হয়। ১৮৬২ সালের রাণাঘাট থেকে জগতি পর্যন্ত রেলপথ চালু হয়। ১৮৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি জগতি থেকে কুষ্টিয়া পর্যন্ত রেলপথ চালু হয়।[][]

১৮৯৪ সালে প্রকাশিত একটি গেজেটে দেখা যায় জগতি স্টেশন পাট পরিবহনের জন্য বিশেষ ভাবে উল্লেখযোগ্য। তবে তা বৃষ্টির কারণে অনেকসময় ব্যাহত হতো।[]

১৯০৯ সালে রেল ইয়ার্ড পুনর্নির্মাণ করা হয়।[]

১৮৯৫ এর দুর্ঘটনা

হিতকরি পত্রিকায় ১৮৯৫ সালের দুর্ঘটনার উল্লেখ করা হয়েছে। রেল কর্তৃপক্ষের তথ্যানুযায়ী মালবাহী ট্রেনের সাথে সংঘর্ষে যে ট্রেনের সংঘর্ষ হয়েছে সেই ট্রেনে ৩০০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে মাত্র পাঁচজন সামান্য আহত হয়েছিলেন। ট্রেনে কোনও ইউরোপীয় যাত্রী ছিলেন না এবং যাত্রীবাহী ট্রেনের ইউরোপীয় লোকোমাস্টার সামান্য আহত হয়ে পালিয়ে গিয়েছিলেন। হিতকরী পত্রিকা রেল কর্তৃপক্ষের ভাষ্য বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেন। এই দুর্ঘটনার ফলে বেশ কয়েকটি বগি ভেঙে গিয়েছিল এবং বিভিন্ন জায়গায় রেলপথ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কেবল জগতি বা পোড়াদহ স্টেশনের কর্মীদের অসাবধানতার ফলে এই দুর্ঘটনাটি ঘটে।[]

পরিষেবা

[সম্পাদনা]

জগতি রেলওয়ে স্টেশন দিয়ে যেসকল ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:

পাদটীকা

[সম্পাদনা]
  1. কুষ্টিয়ার কোন পর্যন্ত লাইন নির্মাণ করা তা জানা যায় না। সম্ভাব্য লাইনটি হলো জগতি থেকে চৌড়হাস হয়ে গড়াই রেল সেতু পর্যন্ত। যেখানে বর্তমানে জগতি চিনিকল সড়ক/জগতি স্টেশন রোড ও ঢাকা রোড় নামে সড়ক রয়েছে। কুষ্টিয়া পৌরসভা মহাপরিকল্পনা (২০১৭–২০৩৭) এর পরিকল্পিত মৌজায় জগতি থেকে ঢাকা রোড বরাবর বাংলাদেশ রেলওয়ের জমি রয়েছে বলে দেখা যায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. INFORMATION BOOK 2018 [তথ্য বই ২০১৮] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ রেলওয়ে। ২০১৮। পৃ. ১। ৩০ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৫
  2. এস এম জামাল (১৫ নভেম্বর ২০২১)। "বাংলাদেশের প্রথম রেল স্টেশন কুষ্টিয়ার জগতি"বার্তা২৪। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৫
  3. কুমুদনাথ মল্লিক (১৯৮৮) [১৯১২]। মোহিত রায় (সম্পাদক)। নদীয়া-কাহিনী (পিডিএফ) (দ্বিতীয় সংস্করণ)। রানাঘাট: পুস্তক বিপণি। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৫
  4. পরিমল গোস্বামী (১৯৫৭)। সপ্তমঞ্চ (পিডিএফ)। কলকাতা: মিত্র ও ঘোষ। পৃ. ৫২। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৫
  5. Indix and Supplement the Calcutta Gazette (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। কলকাতা: বেঙ্গল সচিবালয় অফিস। ১৮৯৪। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২৫
  6. Consolidated Index To The LAND ACQUISITION BRANCH 1909 To 1916 (পিডিএফ)। বেঙ্গল গভর্নমেন্ট প্রেস। ১৯৩১। পৃ. ৮৬। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৫
  7. Report on Native Papers 1895-08-17: Iss 33 (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ১৮৯৫। পৃ. ৭০৭। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]