পোড়াদহ
অবয়ব
(পোড়াদহ বাজার থেকে পুনর্নির্দেশিত)
| পোড়াদহ | |
|---|---|
| শহর/শহরতলি | |
| স্থানাঙ্ক: ২৩°৫২′০২″ উত্তর ৮৯°০২′১৩″ পূর্ব / ২৩.৮৬৭১৫৮° উত্তর ৮৯.০৩৬৯৮০° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | খুলনা |
| জেলা | কুষ্টিয়া |
| উপজেলা | মিরপুর |
| সরকার | |
| • ধরন | ইউনিয়ন পরিষদ |
| • শাসক | পোড়াদহ ইউনিয়ন |
| আয়তন | |
| • মোট | ১১.২৯ বর্গকিমি (৪.৩৬ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ২২,১৫৮ |
| • জনঘনত্ব | ২,০০০/বর্গকিমি (৫,১০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বাংলাদেশ মান সময় (ইউটিসি+০৬:০০) |
| পোস্টকোড | ৭০৩১ |
| ওয়েবসাইট | পোড়াদহ ইউনিয়ন |
পোড়াদহ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় অবস্থিত একটি শহর ও জেলার গুরুত্বপূর্ণ বানিজ্যিক কেন্দ্র। এটি একটি সাথে পোড়াদহ ইউনিয়নের সদরদপ্তর, গ্রোথ সেন্টার ও কুষ্টিয়ার শহরতলি। এখানে বাংলাদেশের অন্যতম বৃহত্তম কাপড়ের হাট বসে।[১][২] এছাড়াও বাংলাদেশের প্রথম পোড়াদহ জংশন এখানে অবস্থিত।[৩]
জনপরিসংখ্যান
[সম্পাদনা]| মৌজা | আয়তন | জনসংখ্যা | |
|---|---|---|---|
| ২০১১ | ২০২২ | ||
| কাটদহ | ৩২৬ একর (১.৩২ কিমি২) | ৬,০৮৯ | ৬,৩০০ |
| চিথলিয়া খয়েরছড়া | ৫২৬ একর (২.১৩ কিমি২) | ৩,৮৭৩ | ৪,১১৩ |
| পোড়াদহ | ৭০১ একর (২.৮৪ কিমি২) | ২,৬৬৯ | ২,৭১৯ |
| স্বরূপদাহ | ১,২৩৮ একর (৫.০১ কিমি২) | ৮,৪৯১ | ৯,০২৬ |
| মোট: | ১১.২৯ কিমি২ (৪.৩৬ মা২) | ২১,১২২ | ২২,১৫৮ |
অর্থনীতি
[সম্পাদনা]পোড়াদহে বসবাকারী মোট জনসংখ্যার মধ্যে ১,০২৪ জন শিল্প, ৩,৩৫৬ জন সেবামূলক ও ২,৯০৪ জন কৃষি কর্মে জড়িত। এই হিসাব অনুযায়ী বলা যায় পোড়াদহের অর্থনীতি কৃষি ছাড়াও শিল্প ও বাণিজ্যের উপর নির্ভরশীল।
শিক্ষা
[সম্পাদনা]পোড়াদহের শিক্ষার হার ৭০.৮৬%। এখানে মহাবিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
- পোড়াদহ কলেজ (১৯৮৬)
- পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় (১৯৫৯)
- পোড়াদহ বালিকা মাধ্যমিক বিদ্যালয় (১৯৯৪)
- ২ নং কাটদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ৩১ নং কাটদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পোড়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ১২৮ নং চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৯০)
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- খালেদ সাইফুদ্দীন - বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জমে উঠেছে দেশের ২য় বৃহত্তম কুষ্টিয়ার পোড়াদহ কাপড়ের হাট"। কুষ্টিয়া ২৪। ৩১ মে ২০১৯। ৯ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২৪।
- ↑ "পোড়াদহ ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-পোড়াদহ ইউনিয়ন। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি শতাব্দী প্রাচীন পোড়াদহ জংশন রেল স্টেশনে"। একুশে টিভি। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- পোড়াদহ ইউনিয়ন
উইকিমিডিয়া কমন্সে পোড়াদহ সম্পর্কিত মিডিয়া দেখুন।- The Calcutta Gazette
