বিষয়বস্তুতে চলুন

মুক্ত বাংলা (ইসলামী বিশ্ববিদ্যালয়)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মুক্তবাংলা (ভাস্কর্য) থেকে পুনর্নির্দেশিত)
মুক্ত বাংলা
মানচিত্র
সাধারণ তথ্যাবলী
স্থাপত্যশৈলীইসলামী ও আধুনিক স্থাপত্য
অবস্থানইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কুষ্টিয়া জেলা
দেশবাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৪৩′২৪″ উত্তর ৮৯°০৯′১২″ পূর্ব / ২৩.৭২৩২৫০৫° উত্তর ৮৯.১৫৩২৯০৩° পূর্ব / 23.7232505; 89.1532903
উদ্বোধন১৬ ডিসেম্বর ১৯৯৬; ২৯ বছর আগে (1996-12-16)
স্বত্বাধিকারীইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
কারিগরি বিবরণ
উপাদানসিরামিক ইট, সাদা, কালো ও মোজাইক পাথর
তলার সংখ্যা৭টি স্তম্ভ
নকশা ও নির্মাণ
স্থপতিরশিদ আহমেদ
পরিচিতিবাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ

মুক্ত বাংলা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরনার্থে বাংলাদেশের একটি অন্যতম ভাস্কর্য[] এই ভাস্কর্যটি ১৯৯৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশেই নির্মাণ করা হয়।[][] চিত্রকর রশিদ আহমেদ এই ভাস্কর্যটির নকশা করেছিলেন।[][] ভাস্কর্যটি ইসলামী স্থাপত্য ও আধুনিক ধারনার সমন্বয়ে তৈরি করা হয়েছে।[] ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য মুহাম্মাদ ইনাম-উল হক এই ভাস্কর্যটি ১৯৯৬ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন করেন।[]

অবস্থান

[সম্পাদনা]

মুক্ত বাংলা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের উত্তর পাশে অদূরেই অবস্থিত।[] ভাস্কর্যটির পশ্চিম পাশে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও দক্ষিণ পাশে শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ ভাস্কর্য মৃত্যুঞ্জয়ী মুজিব অবস্থিত।[]

তাৎপর্য

[সম্পাদনা]

মুক্ত বাংলার প্রবেশ পথেই রয়েছে বৃত্তাকার কালো রঙের একটি প্লেট।[][১০] মুক্ত বাংলা ভাস্কর্যটির সাতটি স্তম্ভ সংবলিত গম্বুজের ওপর রয়েছে দৃঢ় মুষ্টিবদ্ধ মুক্তিযুদ্ধের হাতিয়ার রাইফেল নিয়ে, যা সাত সদস্যের ১৯৭১ সালের অস্থায়ী মুজিবনগর সরকারের মন্ত্রিসভার প্রতীক। প্রতিটি স্তম্ভ বিস্তৃত প্রসারিত হাত ধরাধরি উল্লাসিত অবয়বে ইসলামী স্থাপত্য ভিত্তিক আর্চে নির্মিত হয়েছে।[১১][১২]

চোখে লাল সূর্য উদয়ের প্রত্যাশা সর্বনিম্নের বিস্তৃত সিরামিক বড় ইট লাগাতার আন্দোলনের নির্দেশক।[১৩] উপর থেকে চতুর্থ ধাপে লাল সিরামিক ইট আন্দোলন ও যুদ্ধের প্রতীক, দ্বিতীয় ধাপে কালো পাথর শোক ও দুঃখের প্রতীক, তৃতীয় ধাপে সাদা মোজাইক সন্ধি ও যোগাযোগের প্রতীক এবং বেদির মূল মেঝে সবুজ মোজাইক নীল টাইলস শান্তির প্রতীক।[১৪][১৫] আর সম্পূর্ণ অবকাঠামোটি সাতটি আর্চ সংবলিত একটি অর্ধ উদিত সূর্য বুঝানো হয়েছে।[][১৬]

ক্যাম্পাস চেতনা

[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস প্রভৃতি উৎযাপন এই ভাস্কর্যটিকে ঘিরে আয়োজিত হয়।[১৭] ভাস্করটি ফুল অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে সারা বছরই মুখরিত হয়ে থাকে।[১৮] এটি বর্তমান প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে সাহায্য করে।[১৯]

চিত্রশালা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. কাঞ্চন (১১ ফেব্রুয়ারি ২০১৪)। "ইসলামী বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন 'মুক্ত বাংলা '"Risingbd Online Bangla News Portal। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১
  2. "মুক্তবাংলা, কুষ্টিয়া-ঝিনাইদহ"সংগ্রামের নোটবুক। ২১ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২১
  3. "মুক্ত বাংলা"onushilon.org। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১
  4. "ভাস্কর্যে ভাস্বর মুক্তিযুদ্ধের চেতনা"দৈনিক প্রথম আলো। ১৫ ডিসেম্বর ২০১৯। ১৫ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১
  5. "ইসলামী বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন মুক্ত বাংলা"DailyInqilabOnline। ১২ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১
  6. 1 2 3 "ইবির ভাস্কর্যে মুক্তিযুদ্ধ"জাগো নিউজ। ১০ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১
  7. রহমান, রাশেদ (১৫ ডিসেম্বর ২০১৯)। "ইবির 'মুক্ত বাংলা' ভাস্কর্যে মুক্তিযুদ্ধ ও বিজয়"Barta24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১
  8. "Mukto Bangla at IU - Eduvista"The Daily Observer। ২১ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১
  9. "মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'মুক্ত বাংলা'"jamuna.news। ৭ এপ্রিল ২০১৯। ২১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১
  10. রাশেদ, এ আর (২০ ডিসেম্বর ২০১৮)। "ইসলামী বিশ্ববিদ্যালয়: ভাস্কর্যে মুক্তিযুদ্ধ, বিজয়"দ্য ডেইলি ক্যাম্পাস। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৬
  11. "বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচিতি"সরকারি ওয়েবসাইট। ২০২১। ১৩ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২১
  12. "রচনা : ভাস্কর্যে মুক্তিযুদ্ধ"www.myallgarbage.com। ২৭ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৫
  13. "মহান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ইবির 'মুক্ত বাংলা'"www.bd24live.com। ২ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১
  14. নাহিদ, মুনজুরুল ইসলাম (২৮ ডিসেম্বর ২০২১)। "ইসলামী বিশ্ববিদ্যালয়ের 'মুক্ত বাংলা' ভাস্কর্য"The Daily Ittefaq। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৬
  15. সাদ, মোহাম্মদ (২১ এপ্রিল ২০২৬)। "মুক্তিযুদ্ধের স্মারক মুক্তবাংলা ভাস্কর্য"আমার দেশ। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৬
  16. "নান্দনিক ভাস্কর্য"Bangladesh Pratidin। ২৩ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১
  17. ফারহান, ইদুল হাসান (২৯ মার্চ ২০২৩)। "ইবির 'মুক্তবাংলা' ভাস্কর্যে মুক্তিযুদ্ধ ও বিজয়"deltatimes24.com। ২৪ এপ্রিল ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৬
  18. হাসান, ইদুল (৪ ডিসেম্বর ২০২৩)। "মুক্তিযুদ্ধের বিজয়ের প্রতিক ইবির `মুক্ত বাংলা`"Risingbd Online। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৬
  19. সাদ, মোহাম্মদ (২৫ মার্চ ২০২৬)। "সবুজ ক্যাম্পাসে একখণ্ড একাত্তর"Jugantor। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]