বিষয়বস্তুতে চলুন

কুষ্টিয়া রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুষ্টিয়া রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অন্যান্য নামকুষ্টিয়া বড় স্টেশন
অবস্থানমিলপাড়া, কুষ্টিয়া
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইনপোড়াদহ–কালুখালী–গোয়ালন্দ ঘাট লাইন
প্ল্যাটফর্ম
ট্রেন পরিচালকপশ্চিমাঞ্চল রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
ইতিহাস
চালু১৮৭১; ১৫৪ বছর আগে (1871)
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   বাংলাদেশ রেলওয়ে   পরবর্তী স্টেশন
কুষ্টিয়া কোর্ট   পোড়াদহ–কালুখালী–গোয়ালন্দ ঘাট লাইন   চড়াইকল
অবস্থান
মানচিত্র

কুষ্টিয়া রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার একটি রেলওয়ে স্টেশন[] স্টেশনটি কুষ্টিয়ার মিলপাড়ায় অবস্থিত। বর্তমানে এই স্টেশনে কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই।

ইতিহাস

[সম্পাদনা]

১৮৬২ সালের ২৯ সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রাণাঘাট পর্যন্ত রেলপথ উদ্বোধন করে। এই লাইনকেই বর্ধিত করে ১৫ নভেম্বর ১৮৬২ সালে দর্শনা থেকে জগতী পর্যন্ত ৫৩.১১ কিমি ব্রডগেজ (১,৬৭৬ মিমি) রেললাইন শাখা উন্মোচন করা হয়। ১৮৭১ সালের ১ জানুয়ারি কুষ্টিয়া থেকে পদ্মার পাড়ে (পদ্মা ও যমুনার সংযোগস্থল) অবস্থিত অভ্যন্তরীণ নদীবন্দর গোয়ালন্দ ঘাট পর্যন্ত ৭৫ কিমি দীর্ঘ রেললাইন উদ্বোধন করা হয়।[][] এসময় পোড়াদহ–গোয়ালন্দ লাইনের স্টেশন হিসেবে কুষ্টিয়া রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়।

পরিষেবা

[সম্পাদনা]

কুষ্টিয়া রেলওয়ে স্টেশন দিয়ে যেসকল ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:

আরোও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কুষ্টিয়ার তিনটি রেলস্টেশন বন্ধের পথে"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২০
  2. "রেলওয়ে - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২০
  3. "কুষ্টিয়ায় দেশের প্রথম রেলওয়ে 'জগতি স্টেশন' বেহাল | সারাদেশ | The Daily Ittefaq"archive1.ittefaq.com.bd। ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]