বিষয়বস্তুতে চলুন

কুষ্টিয়া স্টেডিয়াম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম
কুষ্টিয়া স্টেডিয়াম
২০২৫ সালে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম
মানচিত্র
প্রাক্তন নাম
  • কুষ্টিয়া জেলা স্টেডিয়াম (১৯৭৯–২০২০)
  • শেখ কামাল স্টেডিয়াম (২০২০–২০২৪)
অবস্থানচৌড়হাস, কুষ্টিয়া, বাংলাদেশ
মালিকজাতীয় ক্রীড়া পরিষদ
পরিচালকজাতীয় ক্রীড়া পরিষদ
উপরিভাগঘাস
নির্মাণ
নির্মিত১৯৭৯; ৪৭ বছর আগে (1979)
পুনঃসংস্কার২০২০–২০২৫
নির্মাণ ব্যয়৳৪৪ কোটি (২০২০–২০২৫)
ভাড়াটে
কুষ্টিয়া ক্রিকেট দল
কুষ্টিয়া ফুটবল দল

শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম বা কুষ্টিয়া স্টেডিয়াম (পূর্বনামসমূহ: শেখ কামাল স্টেডিয়াম; কুষ্টিয়া জেলা স্টেডিয়াম) কুষ্টিয়ায় অবস্থিত বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। স্টেডিয়ামটি ১৯৭৯ সালে নির্মাণ করা হয়। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বুয়েটের ছাত্র আবরার ফাহাদের নামানুসারে স্টেডিয়ামটির নামকরণ করা হয়, যিনি আওয়ামী লীগের শাসনামলে ভারত বিরোধী ফেসবুক পোস্টের কারণে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন।[][]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৭৯ সালে তৎকালীন কুষ্টিয়ার জেলা প্রশাসক আব্দুল মান্নান ভূইয়া স্টেডিয়ামের অবকাঠামো উদ্বোধন করেন।[]

২০১৯ সালে কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিকট কুষ্টিয়া স্টেডিয়াম আধুনিকায়নসহ স্টেডিয়ামের নতুন নামকরণের প্রস্তাব করেন। ২০১৯ সালের ২২ জুলাই বাংলাদেশ পরিকল্পনা কমিশন প্রস্তাবিত প্রকল্পের অনুমোদন দেয়। এই প্রকল্প বাস্তবায়নের জন্য ৪৪ কোটি বাংলাদেশী টাকা বরাদ্দ দেওয়া হয়।[] ২০২০ সালের ৬ জুলাই স্টেডিয়ামটি শেখ কামালের নামে 'শেখ কামাল স্টেডিয়াম' নামকরণ করা হয়।[] ২০২২ সালের ১৩ জানুয়ারি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল স্টেডিয়াম পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন।[]

২০২৪ সালের ১৪ নভেম্বরে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে আবরার ফাহাদের নামে 'শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম' নামকরণ করা হয়।[] ২০২৫ সালের ৬ মার্চ 'শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম' নামে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহ।[]

চিত্রশালা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন আজ"কালের কণ্ঠ। ৬ মার্চ ২০২৫। ৮ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৫
  2. "কুষ্টিয়ায় নির্মিত হচ্ছে আধুনিক স্টেডিয়াম"দৈনিক ইনকিলাব। ১১ জানুয়ারি ২০২২। ৮ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৫
  3. "জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নকুষ্টিয়া জেলা। ২০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৪
  4. "'৪৪ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল স্টেডিয়াম আধুনিকীকরণ করা হবে'"কুষ্টিয়ার বার্তা। ১২ আগস্ট ২০২০। ১২ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২
  5. "'কুষ্টিয়া স্টেডিয়াম' এখন থেকে 'শেখ কামাল স্টেডিয়াম'"রাইজিংবিডি.কম। ৫ ডিসেম্বর ২০২০। ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২
  6. "কুষ্টিয়ায় শেখ কামাল স্টেডিয়াম নির্মাণকাজের উদ্বোধন"ঢাকা পোস্ট। ১৩ জানুয়ারি ২০২২। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৫
  7. "শহীদদের নামে দেশের তিন স্টেডিয়ামের নতুন নামকরণ"ঢাকা পোস্ট। ১৪ নভেম্বর ২০২৪। ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৪
  8. 1 2 "শেখ রাসেল এখন 'শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম'"বাংলা নিউজ ২৪। ৬ মার্চ ২০২৫। ৮ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৫
  9. "অন্যান্য সকল"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - জাতীয় ক্রীড়া পরিষদ। ২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]