বিষয়বস্তুতে চলুন

মাজিহাট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাজিহাট
মৌজাগ্রাম
মাজিহাট বাজারের সোমবারের হাট
মাজিহাট বাজারের সোমবারের হাট
মাজিহাট খুলনা বিভাগ-এ অবস্থিত
মাজিহাট
মাজিহাট
মাজিহাট বাংলাদেশ-এ অবস্থিত
মাজিহাট
মাজিহাট
স্থানাঙ্ক: ২৩°৫০′৩১″ উত্তর ৮৮°৫৮′৩৩″ পূর্ব / ২৩.৮৪২০১৬° উত্তর ৮৮.৯৭৫৯৭০° পূর্ব / 23.842016; 88.975970
দেশবাংলাদেশ
বিভাগখুলনা
জেলাকুষ্টিয়া
উপজেলামিরপুর
ইউনিয়নকুর্শা
আয়তন
  মোট৭.৬২ বর্গকিমি (২.৯৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২)[]
  মোট৯,৩১৭
  জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল)

মাজিহাট কুষ্টিয়া জেলার একটি গ্রামমৌজা। এটি মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নে অবস্থিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯২৪ সালে প্রকাশিত একটি গেজেট দেখা যায় নদীয়া জেলার কুষ্টিয়া মহকুমার মিরপুর থানার কুর্শা ইউনিয়ন বোর্ডের পাঁচটি মৌজার একটি হলো মাজিহাট।[]

২০২১ সালের ২১ নভেম্বর নিচপাড়ায় সাগরখালী নদীর উপরে একটি সেতু নির্মাণ কাজ শুরু হয়। ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। সেতুটি নির্মাণে ৩২০.৮৭২ লক্ষ টাকা খরচ হয়েছে।[]

ভূগোল

[সম্পাদনা]
সাগরখালী নদী

সাগরখালী নদী মাজিহাটকে দুইভাগে ভাগ করেছে। মাজিহাট মৌজার আয়তন ১,৮৮৪ একর (৭.৬২ কিমি) এবং মাজিহাট ও কুন্টিয়ারচর নামে দুইটি অংশে বিভক্ত।

এর পূর্ব দিকে কুর্শা ইউনিয়নের কাটদহচর ও খাল মাগুরা এবং পোড়াদহ ইউনিয়নের কামারডাঙ্গা গ্রাম, পশ্চিম দিকে কুর্শা ইউনিয়নের কুর্শা গ্রাম, দক্ষিণ দিকে ছাতিয়ান ইউনিয়নের শোন্দাহ, বেশিনগর ও নওদা কুর্শা গ্রাম[], দক্ষিণ দিকে আমবাড়িয়া ইউনিয়নের হালসা, নগরবাকা ও পঞ্চবাড়ীয়া গ্রাম অবস্থিত।

জনপরিসংখ্যান

[সম্পাদনা]
মৌজা গ্রাম
জনসংখ্যা নাম জনসংখ্যা
২০২২ ২০১১ ২০২২ ২০১১
৯,৩১৭ ৮,৫১৩ মাজিহাট ৭,০৫২ ৬,৩০৮
কুন্টিয়ারচর ২,২৬৫ ২২০৫

পাদটীকা

[সম্পাদনা]
  1. কুর্শা মৌজা দুইটি ইউনিয়নে বিস্তৃত। একটি কুর্শা ইউনিয়নে ও অন্যটি ছাতিয়ান ইউনিয়নে। ছাতিয়ান ইউনিয়নের কুর্শা মৌজা বেশিনগর ও নওদা কুর্শা নামে দুইটি গ্রামে বিভক্ত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Population and Housing Census 2022 COMMUNITY REPORT: KUSHTIA" [জনশুমারি ও গৃহগণনা ২০২২ কমিউনিটি রিপোর্ট: কুষ্টিয়া] (পিডিএফ)বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৫
  2. The Calcutta Gazette [কলকাতা গেজেট ‌] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। কলকাতা। ১৯২৪। পৃ. ১৩৩৭। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২৫{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থানে প্রকাশক অনুপস্থিত (লিঙ্ক)
  3. "Project Scheme Deatils"oldweb.lged.gov.bd। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]