কড়ইয়া ইউনিয়ন
| কড়ইয়া | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে কড়ইয়া ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°১৯′৫৭″ উত্তর ৯০°৫৪′১৪″ পূর্ব / ২৩.৩৩২৫০° উত্তর ৯০.৯০৩৮৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চাঁদপুর জেলা |
| উপজেলা | কচুয়া উপজেলা, চাঁদপুর |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৬৩০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কড়ইয়া বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া উপজেলার একটি ইউনিয়ন।পরানপুর অত্র ইউনিয়নের ৭নং ওয়ার্ডের একটি গ্রাম।
আয়তন
[সম্পাদনা]কড়ইয়া ইউনিয়নের আয়তন ৬,৪৬৬ একর।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কড়ইয়া ইউনিয়নের জনসংখ্যা ৪৩,২৫৩ জন। এর মধ্যে পুরুষ ২০,৩৫৯ জন এবং মহিলা ২২,৮৯৪ জন। মোট পরিবার ৮,৮২৮টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]কচুয়া উপজেলার দক্ষিণাংশে কড়ইয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে কচুয়া দক্ষিণ ইউনিয়ন ও কচুয়া পৌরসভা, উত্তর-পশ্চিমে কাদলা ইউনিয়ন, পশ্চিমে হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়ন, দক্ষিণে হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়ন এবং পূর্বে গোহট দক্ষিণ ইউনিয়ন, গোহট উত্তর ইউনিয়ন ও কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]কড়ইয়া ইউনিয়ন কচুয়া উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কচুয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬০নং নির্বাচনী এলাকা চাঁদপুর-১ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কড়ইয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৬০.৭%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাদ্রাসা
- সাদিপুরা চাঁদপুর নুরুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা
*পূর্ব কালচোঁ জি,এ,দাখিল মাদ্রাসা
- হজরত খাদিজাতুল কুবরা রাযি. মহিলা মাদ্রাসা, ডুমুরিয়া
- ডুমুরিয়া নূরানী ও হাফেজি কওমি মাদরাসা
- মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা
- গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা
- স্কুল এন্ড কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- ১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
আকানিয়া নাছির পুর উচ্চ বিদ্যালয়
- মনোহরপুর উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
- কহলথুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর ডুমুরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ৬৬ নং চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
হাট-বাজার
[সম্পাদনা]মোট হাট-বাজার ৫ টি- ডুমুরিয়া, শ্রীরামপুর, নলুয়া, আকানিয়া-নাছিরপুর এবং পরানপুর বাজার।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
