গোহট উত্তর ইউনিয়ন
| গোহট উত্তর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে গোহট উত্তর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°১৯′১৩″ উত্তর ৯০°৫৭′৪৭″ পূর্ব / ২৩.৩২০২৮° উত্তর ৯০.৯৬৩০৬° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চাঁদপুর জেলা |
| উপজেলা | কচুয়া উপজেলা, চাঁদপুর |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৬৩০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

গোহট উত্তর বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]গোহট উত্তর ইউনিয়নের আয়তন ৩,৬১২ একর।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী গোহট উত্তর ইউনিয়নের জনসংখ্যা ২৭,৭৪০ জন। এর মধ্যে পুরুষ ১৩,১৬১ জন এবং মহিলা ১৪,৫৭৯ জন। মোট পরিবার ৫,৮৪৪টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]কচুয়া উপজেলার দক্ষিণাংশে গোহট উত্তর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে কড়ইয়া ইউনিয়ন, দক্ষিণে গোহট দক্ষিণ ইউনিয়ন ও আশরাফপুর ইউনিয়ন, পূর্বে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়ন ও আড্ডা ইউনিয়ন এবং উত্তরে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]গোহট উত্তর ইউনিয়ন কচুয়া উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কচুয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬০নং নির্বাচনী এলাকা চাঁদপুর-১ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী গোহট উত্তর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৫%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]দর্শনীয় স্থান
[সম্পাদনা]- দুলাল রাজার দীঘি
- থানা বিবির দীঘি
- বেহুলার শিলপাটা
- মনসা দেবীর সাপের বাঁশ বাগান
হাট-বাজার
[সম্পাদনা]- হাসিমপুর মিয়ার বাজার
জনপ্রতিনিধি
[সম্পাদনা]এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |