সাচার ইউনিয়ন
| সাচার | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে সাচার ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°২৬′২৬″ উত্তর ৯০°৫০′৪০″ পূর্ব / ২৩.৪৪০৫৬° উত্তর ৯০.৮৪৪৪৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চাঁদপুর জেলা |
| উপজেলা | কচুয়া উপজেলা, চাঁদপুর |
| সরকার | |
| • চেয়ারম্যান | ওসমান গণি মোল্লা |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৬৩৩ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সাচার বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]সাচার ইউনিয়নের আয়তন ৪,১৮৩ একর।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সাচার ইউনিয়নের জনসংখ্যা ২৭,৯৪৪ জন। এর মধ্যে পুরুষ ১৩,৫৪৮ জন এবং মহিলা ১৪,৩৯৬ জন। মোট পরিবার ৫,৩৫৭টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]কচুয়া উপজেলার সর্ব-উত্তরে সাচার ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে বিতারা ইউনিয়ন, পশ্চিমে পাথৈর ইউনিয়ন ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন, উত্তরে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়ন ও কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়ন এবং পূর্বে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]সাচার ইউনিয়ন কচুয়া উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কচুয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬০নং নির্বাচনী এলাকা চাঁদপুর-১ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সাচার ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রি কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি সরকারি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। == বজরী খলা- ১টি > বজরী খলা দারুলউলুম কাওমি মাদ্রাসা ও এতিমখানা
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- কলেজ
- মাদ্রাসা
- রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসা
- সাচার ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- বজরী খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাগদৈল আইএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়
- বজরীখলা দারুল উলূম কূওমি মাদ্রাসা ও এতিমখানা
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
খাল ও নদী
[সম্পাদনা]এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
হাট-বাজার
[সম্পাদনা]সাচার ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল: ঐতিহাসিক শুয়ারুল বাজার, সাচার বাজার, রাগদৈল বাজার এবং বায়েক বাজার।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- শুয়ারুল জৈনপুর খানকা
- সাচার নাট মন্দির দৃশ্যমান
- কলাকোপা ভূঁইয়া পার্ক
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান:
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
