বিষয়বস্তুতে চলুন

ভোলাগঞ্জ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভোলাগঞ্জ সাদাপাথরের ছবি
ভোলাগঞ্জ সাদাপাথরের ছবি
ভোলাগঞ্জ সাদাপাথরের ছবি

ভোলাগঞ্জ বাংলাদেশের সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার একটি গ্রাম। এটি ঢালা নদীর তীরে অবস্থিত। ভোলাগঞ্জের ঢালা নদী দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি অঞ্চল।[] এটি ভোলাগঞ্জ থেকে ছাতক পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।[]

অবস্থান

[সম্পাদনা]

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত ভোলাগঞ্জ রোপওয়ে, পাথর কোয়ারি, নদী ও পাহাড় রয়েছে। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার। ধলাই নদী বাংলাদেশে প্রবেশ করে দু’ভাগে বিভক্ত হয়ে প্লান্ট এলাকার চারপাশ ঘুরে আবার একীভূত হয়েছে।[] উপজেলার সদর এলাকায় ধলাই নদী মিলিত হয়েছে পিয়াইন নদীর সঙ্গে। প্রায় একশ একর আয়তনের রোপওয়ে এলাকাটি বর্তমানে একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হিসেবে পরিচিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

ভারতের তৎকালীন আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে একসময় যাতায়াতের জন্য এই পথ ব্যবহার করা হতো। পরবর্তীকালে এখানে রজ্জুপথ নির্মিত হয়, যা বর্তমানে ভোলাগঞ্জ রোপওয়ে নামে পরিচিত। এ এলাকায় দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথর খনি অবস্থিত। রোপওয়ে, পাথর খনি এবং পার্বত্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে প্রতিদিন বহু পর্যটক এখানে ভ্রমণে আসেন।[]

বর্ণনা

[সম্পাদনা]

পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতপ্রবণ এলাকা চেরাপুঞ্জি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি রাজ্য মেঘালয়ে অবস্থিত। ধলাই নদীর উজানে এ রাজ্যের অবস্থান। খাসিয়া জৈন্তিয়া পাহাড় পরিবেষ্টিত মেঘালয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত।[] বর্ষাকালে চেরাপুঞ্জির অতিবৃষ্টির কারণে ধলাই নদীতে পাহাড়ি ঢল সৃষ্টি হয়। শুষ্ক মৌসুমে নদীটিকে অনেক সময় মরা নদী হিসেবে বিবেচনা করা হলেও বর্ষাকালে এটি প্রবল স্রোতে পরিণত হয়।[][][]

কাস্টমস স্টেশন

[সম্পাদনা]

ভোলাগঞ্জে রয়েছে একটি স্থল শুল্ক স্টেশন। আমদানি রপ্তানি কার্যক্রম চলে এ স্টেশন দিয়ে। ভারত সীমান্তের শুন্যরেখার এই শুল্ক স্টেশনে দাড়িয়ে ওপারের দৃশ্য প্রত্যক্ষ করা যায়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. jagonews24.com। "সিলেটের জনপ্রিয় তিন স্পটে গিয়ে যা যা দেখবেন"jagonews24.com। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  2. 1 2 "ভোলাগঞ্জ - সিলেট জেলা"archive.is। ২৫ জুন ২০১৯। ২৫ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  3. "এই ঈদে সিলেট ভ্রমণ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৯
  4. 1 2 3 "সাদা পাথরের দেশে"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৫ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৯
  5. "সাদা পাথরের দেশে"এনটিভি। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৯
  6. "প্রিয় গন্তব্য: ভোলাগঞ্জ আর ধলাই নদীর অপরূপ সৌন্দর্য"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। ২৫ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৯
  7. "ঘুরে আসুন কোম্পানীগঞ্জ"যুগান্তর। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]