জিতু মিয়ার বাড়ী
| জিতু মিয়ার বাড়ী | |
|---|---|
![]() | |
| বিকল্প নাম | খান বাহাদুর আবু নছর মোহাম্মদ এহিয়া ওরফে জিতু মিয়ার আবাসস্থল। |
| সাধারণ তথ্যাবলী | |
| ধরন | বাসস্থান |
| অবস্থান | কাজীর বাজার |
| ঠিকানা | শেখঘাট |
| শহর | সিলেট |
| দেশ | বাংলাদেশ |
| উন্মুক্ত হয়েছে | ১৮৮৬ সালে |
| কারিগরি বিবরণ | |
| উপাদান | ইট, সুরকি ও রড |
জিতু মিয়ার বাড়ি হল সিলেটের জায়গীরদার খান বাহাদুর আবু নছর মোহাম্মদ এহিয়া ওরফে জিতু মিয়ার আবাসস্থল। এটি সিলেটের অন্যতম প্রধান দর্শনীয় স্থাপনা।[১][২][৩]
অবস্থান
[সম্পাদনা]এই বাড়ীটি সিলেট নগরীর শেখঘাটে কাজীর বাজারে অবস্থিত। পূর্বে এটি বর্তমান কাজীর বাজার পশুর হাটের স্থলে অবস্থিত ছিলো যা ১৮৯৭ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলে ১৯১১ সালে বর্তমান স্থানে স্থানাস্তর ও সংস্কার করা হয়।[৪]
বর্ণনা
[সম্পাদনা]মূল বাড়ীটি জিতু মিয়ার বাবা মাওলানা আবু মোহাম্মদ আবদুর কাদির ১৮৮৬ সালে নির্মাণ করেন। ১৮৯৭ সালের প্রলয়ঙ্করকারী ভূমিকম্পে সিলেট ও আসামের অধিকাংশ স্থাপনার মতো এটিও ক্ষতিগ্রস্ত হলে ১৯১১ সালে জিতু মিয়া বাড়িটির সামনের অংশে একটি নতুন দালানটি নির্মাণ করেন; যা বর্তমানে মূল ভবন হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি দ্বিতল ভবন, যা চুন ও সুরকি দিয়ে মুঘল আমলের মুসলিম স্থাপত্যশৈলীতে নির্মিত। বাড়ীটির মোট ভূমির পরিমাণ ১ দশমিক ৩৬৫ একর।[৫]
বর্তমান অবস্থা
[সম্পাদনা]বাড়িটির নিচ তলার মূল কক্ষটি ড্রয়িং রুম হিসেবে ব্যবহৃত হত যেখানে রয়েছে জিতু মিয়ার সংগৃহীত ক্যালিওগ্রাফি করা পবিত্র কুরআন ও হাদিসের বাণী। এই কক্ষের ডান দিকের অপর একটি কক্ষে রয়েছে একটি লম্বা কালো টেবিল ও ২০টি চেয়ার, যা তৎকালীন সময়ে সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হতো।[৪] বর্তমানে এই বাড়িটিকে একটি জাদুঘর হিসেবে রূপান্তর করার প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেখানে সিলেটের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস প্রদর্শন করা হবে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ BanglaNews24.com। "ঈদে ঘুরে আসুন সিলেটের জল-ঝরনা ও চায়ের সবুজ গালিচায়"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "ঈদে ঘুরতে পারেন সিলেটের শতাধিক পর্যটন কেন্দ্রে"। জাগো নিউজ (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।
- ↑ "সিলেটের উৎপত্তি নিয়ে নানান জনশ্রুতি | banglatribune.com"। Bangla Tribune। ১৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।
- 1 2 "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১২।
- ↑ "জিতু মিয়ার বাড়ী"। সিলেট সিটি কর্পোরেশন - Sylhet City Corporation | SCC (মার্কিন ইংরেজি ভাষায়)। ২০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।
