মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট
লোগো | |
| নীতিবাক্য | শিখতে এসো, নেতৃত্ব দিতে বেরিয়ে যাও |
|---|---|
| ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
| স্থাপিত | ৩ মে ২০০৩ |
| ইআইআইএন | ১৩৬৬৫৯ |
| চেয়ারম্যান | তানভীর এম. ও. রহমান চৌধুরী |
| আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৮৫ |
| ঠিকানা | পীরের বাজার, সিলেট – তামাবিল মহাসড়ক, বটেশ্বর, সিলেট সদর , সিলেট-৩১০৩ , ২৪°৫৫′৪৯″ উত্তর ৯১°৫৮′২৩″ পূর্ব / ২৪.৯৩০১৮২° উত্তর ৯১.৯৭৩০৬৩° পূর্ব |
| শিক্ষাঙ্গন | শহর |
| সংক্ষিপ্ত নাম | এমইউ |
| অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
| ওয়েবসাইট | www |
![]() | |
মেট্রোপলিটন ইউনিভার্সিটি বা মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সিলেটের বটেশ্বরে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ৩ মে ২০০৩ সালে তৌফিক রহমান চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে ও "বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২"-এর অধীনে প্রতিষ্ঠিত করেন।[১]
মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করা হয়, প্রতি বছরে তিনটি সেমিস্টার তথা মেয়াদ থাকে, তিনটি টার্মের নাম হল বসন্ত, গ্রীষ্ম, শরৎ সেমিস্টার। স্নাতক কোর্সগুলো ৪ বছর মেয়াদি হয়, আর স্নাতকোত্তর কোর্সগুলো ১ বছর মেয়াদি হয়।[২][৩]
ইতিহাস
[সম্পাদনা]মেট্রোপলিটন ইউনিভার্সিটি ৩ মে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং তিনটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। এর অস্থায়ী ক্যাম্পাসটি সিলেট শহরের জিন্দাবাজারে অবস্থিত। ৪টি অনুষদের অধীনে ৬টি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়টি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সমবর্তন অনুষ্ঠিত হয় যথাক্রমে ২২ এপ্রিল ২০১০ এবং ৩১ জানুয়ারি ২০১৫ সালে।
উপাচার্যগণ
[সম্পাদনা]এই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। |
নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
- সালেহ উদ্দিন (১৫ জানুয়ারি ২০১৪ – ১৪ জানুয়ারি ২০২২)
- প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক (১ ডিসেম্বর ২০২২ - অদ্যবধি)[৪][৫]
একাডেমিক কার্যক্রম
[সম্পাদনা]অনুষদ এবং বিভাগসমূহ
[সম্পাদনা]বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ৪টি অনুষদের অধীনে মোট ৬টি বিভাগ রয়েছে[৬]:
বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ
[সম্পাদনা]- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
- তড়িৎ ও তড়িৎযন্ত্র প্রকৌশল বিভাগ
ব্যবসা প্রশাসন অনুষদ
[সম্পাদনা]- ব্যবসায় প্রশাসন বিভাগ
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ
[সম্পাদনা]- ইংরেজি বিভাগ
- অর্থনীতি বিভাগ
আইন অনুষদ
[সম্পাদনা]- আইন বিভাগ
স্নাতকোত্তর
[সম্পাদনা]- এমএসসি ইন এমআইএস
- বিবিএ সম্পন্নকারীদের জন্য এমবিএ
- যেকোন বিভাগ থেকে স্নাতক সম্পন্নকারীর জন্য এমবিএ
- ইংরেজিতে মাষ্টার্স
- এলএলএম
অতিরিক্ত শিক্ষা সহায়ক কার্যক্রম
[সম্পাদনা]- অ্যান্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সিলেট জেলার সকল বিশ্ববিদ্যালয়"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৬ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯।
- ↑ "নজর কাড়ছে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি"। www.sylhetview24.net। ৬ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯।
- ↑ "সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ২য় সমাবর্তন ৩১ জানুয়ারি"। banglanews24.com। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯।
- ↑ "শাবি শিক্ষার্থী থেকে প্রথম ভিসি ড. জহিরুল হক"। মানব জমিন। ১৮/১১/২০২২।
{{সংবাদ উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য);-এ বহিঃসংযোগ (সাহায্য)|সূত্র= - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;undefinedনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "অনুষদ ও বিভাগসমূহ"। ২৮ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪।
