বিষয়বস্তুতে চলুন

কুহালং ইউনিয়ন

কুহালং
ইউনিয়ন
কুহালং চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
কুহালং
কুহালং
কুহালং বাংলাদেশ-এ অবস্থিত
কুহালং
কুহালং
বাংলাদেশে কুহালং ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৪′০″ উত্তর ৯২°১১′৫″ পূর্ব / ২২.২৩৩৩৩° উত্তর ৯২.১৮৪৭২° পূর্ব / 22.23333; 92.18472 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাবান্দরবান জেলা
উপজেলাবান্দরবান সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যানসানু প্রু মার্মা
আয়তন
  মোট৮৩.৯৫ বর্গকিমি (৩২.৪১ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২)
  মোট১৩,২৭৩
  জনঘনত্ব১৬০/বর্গকিমি (৪১০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩৪.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৬০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

কুহালং বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত বান্দরবান সদর উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

কুহালং ইউনিয়নের আয়তন ২০,৭৪৫ একর (৮৩.৯৫ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১৩,২৭৩জন। এর মধ্যে ৯,১১৬জন বৌদ্ধ, ৩,৬৫০জন মুসলিম, ৩০২জন খ্রিস্টান , ১৯৬জন হিন্দু ও ৯জন অন্যান্য ধর্মের অনুসারী।

ধর্মবিশ্বাস-২০২২ []
  1. বৌদ্ধ (৬৮.৬৮%)
  2. মুসলিম (২৭.৫%)
  3. খ্রিস্টান (২.২৭%)
  4. হিন্দু (১.৪৮%)
  5. অন্যান্য (০.০৭%)

নৃতাত্ত্বিকভাবে ৪,০৫৫জন বাঙালি, ৬,৫৬৭জন‌ মারমা, ২১১জন ত্রিপুরা, ১০২জন ম্রো ও ২,৩৩৮জন অন্যান্য। []

ধর্মবিশ্বাস-২০২২ []
  1. মারমা (৪৯.৪৮%)
  2. বাঙালি (৩০.৫৫%)
  3. ত্রিপুরা (১.৫৯%)
  4. ম্রো (০.৭৭%)
  5. অন্যান্য (১৭.৬১%)

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

বান্দরবান সদর উপজেলার উত্তরাংশে কুহালং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ও পূর্বে রাজবিলা ইউনিয়ন, দক্ষিণে বান্দরবান পৌরসভা এবং পশ্চিমে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নরাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৮৪ সালে তৎকালীন বৃহত্তর বান্দরবান সদর ইউনিয়ন থেকে ৩২৫ নং কোলাক্ষ্যং, ৩১৮ নং কুহালং এবং ৩২৪নং চেমী মৌজা নিয়ে কুহালং ইউনিয়ন পরিষদ গঠন করা হয়।[]

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

কুহালং ইউনিয়ন বান্দরবান সদর উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বান্দরবান সদর থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কুহালং ইউনিয়নের সাক্ষরতার হার ৩৪.৭%।[] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
মাধ্যমিক বিদ্যালয়[]
প্রাথমিক বিদ্যালয়
  • কুহালং বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কুহালং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ক্যামলং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ক্রাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খৈয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গুংগুরু আগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গুংগুরুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চড়ুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চেমীডলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চেমীমুখ আনুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • থুইম্রাঅংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • থোয়াইংগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাকীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বিক্রিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ভরাখালী হাজী সাহেব মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ভাঙ্গামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মিনঝিরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

কুহালং ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল বান্দরবান-চন্দ্রঘোনা সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

খাল ও নদী

[সম্পাদনা]

কুহালং ইউনিয়নের দক্ষিণাংশ দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদী[]

হাট-বাজার

[সম্পাদনা]

কুহালং ইউনিয়নের প্রধান হাট-বাজার হল ডলুপাড়া বাজার।[]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • বৌদ্ধ ধাতু জাদি (স্বর্ণ মন্দির)[]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: মংপু মার্মা[১০]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  2. https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
  3. https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
  4. https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
  5. "ইউনিয়নের ইতিহাস - কুহালং ইউনিয়ন - কুহালং ইউনিয়ন"kuhalongup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮
  6. "উচ্চ মাধ্যমিক বিদ্যালয় - কুহালং ইউনিয়ন - কুহালং ইউনিয়ন"kuhalongup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮
  7. "খাল ও নদী - কুহালং ইউনিয়ন - কুহালং ইউনিয়ন"kuhalongup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮
  8. "হাট বাজারের তালিকা - কুহালং ইউনিয়ন - কুহালং ইউনিয়ন"kuhalongup.bandarban.gov.bd
  9. "দর্শনীয়স্থান - কুহালং ইউনিয়ন - কুহালং ইউনিয়ন"kuhalongup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮
  10. "সাচ প্রু মার্মা (সাবু) - বান্দরবান সদর ইউনিয়ন - বান্দরবান সদর ইউনিয়ন"bandarbansadarup.bandarban.gov.bd। ৩১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]