বিষয়বস্তুতে চলুন

বান্দরবান সরকারি মহিলা কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বান্দরবান সরকারি মহিলা কলেজ
অবস্থান
মানচিত্র
বালাঘাটা

বান্দরবান পার্বত্য জেলা
,
তথ্য
প্রতিষ্ঠাকাল২০০০ ইংরেজি
অবস্থাসক্রিয়
বিদ্যালয় জেলাবান্দরবান জেলা
বিদ্যালয় কোডEIIN: ১৩১৯৩৩
ইআইআইএন১৩১৯৩৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষপ্রফেসর ড. মোহাম্মাদ রেয়াজুল হক
অনুষদ
  • বিজ্ঞান
  • মানবিক
  • ব্যবসায় শিক্ষা
শ্রেণিএকাদশ - দ্বাদশ শ্রেণি
শিক্ষার্থী সংখ্যা৮৫০ জন
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনপার্বত্য অঞ্চল
শিক্ষা বোর্ডচট্টগ্রাম শিক্ষা বোর্ড

বান্দরবান সরকারি মহিলা কলেজ বাংলাদেশের বান্দরবান জেলার সদর উপজেলার বালাঘাটায় অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি এলাকায় নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।[][]

অবস্থান

[সম্পাদনা]

বান্দরবান সরকারি মহিলা কলেজ বান্দরবান জেলা সদরের বালাঘাটা নামক স্থানে অবস্থিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

বাংলাদেশ সরকার কর্তৃক দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এটির ওপর ভিত্তি করে ২০০০ সালে বান্দরবান মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হয়। এখানে দুইটি একাডেমিক ভবন ও একটি ছাত্রীনিবাসের পাশাপাশি একটি প্রশাসনিক ভবনও রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা না হলেও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে কলেজের শ্রেণি কার্যক্রম শুরু হয়। ২০০৯ সালে কলেজটিকে জাতীয়করণ করা হয়। পবরর্তীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক একটি এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আরও একটি ছাত্রীনিবাস স্থাপনের মাধ্যমে নারীশিক্ষার অগ্রগতিতে ভূমিকা রাখা হয়। বর্তমানে কলেজে মানবিক, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পর্যন্ত শ্রেণী কার্যক্রম চালু আছে।[][]

অবকাঠামো

[সম্পাদনা]

কলেজটি মোট ৩ একর জায়গার উপর প্রতিষ্ঠিত। কলেজে বর্তমানে একটি প্রশাসনিক ভবন, দুইটি একাডেমিক ভবন ও তিনটি ছাত্রীনিবাস রয়েছে।[] এছাড়াও বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন প্রকল্পের অধীনে একটি ছয়তলা ভবন নির্মিত হচ্ছে। এতে লিফট, অত্যাধুনিক সুবিধা সংবলিত ক্লাসরুম এবং ল্যাবরেটরি থাকবে।

শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

কলেজে বর্তমানে বিজ্ঞান, মানবিক এবং ব্যব্সায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান কার্যক্রম চালু আছে। এছাড়াও পর্যায়ক্রমে  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্মাতক(পাস) এবং স্মাতক(সম্মান) শ্রেণি চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

ফলাফল

[সম্পাদনা]

বান্দরবান মহিলা কলেজের বর্তমান পাশের হার ৪৫.১%।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "জাতীয় তথ্য বাতায়ন"। ২০ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৮
  2. 1 2 "Bandarban Govt. Women College"। sohopathi.com।
  3. "এগিয়ে যাচ্ছে বান্দরবান সরকারি মহিলা কলেজ"প্রথম আলো[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]