জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া
অবয়ব
(জামেয়া দারুল মা’আরিফ আল্ ইসলামিয়া থেকে পুনর্নির্দেশিত)
দারুল মা'আরিফ | |
| ধরন | কওমি মাদ্রাসা |
|---|---|
| স্থাপিত | ১৯৮৫ |
| অধ্যক্ষ | আল্লামা সুলতান যওক নদভী[১] |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৬০টি |
| শিক্ষার্থী | সর্বমোট ১৫ শতাধিক |
| অবস্থান | ২২°২৩′১৮″ উত্তর ৯১°৫০′৪৪″ পূর্ব / ২২.৩৮৮৪° উত্তর ৯১.৮৪৫৬° পূর্ব |
| শিক্ষাঙ্গন | শহরে |
![]() | |
| দেওবন্দি আন্দোলন |
|---|
| সিরিজের অংশ |
জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া বাংলাদেশের প্রখ্যাত কওমি শিক্ষা প্রতিষ্ঠান। এটি দারুল মা’আরিফ নামেও জনপ্রিয় এবং পরিচিত। মাদ্রাসাটি চট্টগ্রামের বহদ্দারহাটের হাজীরপুলে অবস্থিত। [৩][৪] আল্লামা সুলতান যওক নদভী এর প্রতিষ্ঠাতা ও পরিচালক । [৫][৬]
শিক্ষার ধরন
[সম্পাদনা]ছাত্রদের ইসলামি শিক্ষা প্রদানে জামেয়া দারুল মাআ'রিফ ছাত্রদেরকে প্রাথমিক পর্যায় থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত দিয়ে থাকে। ইসলামি জ্ঞানের পাশাপাশি এতে ইংরেজি এবং বাংলা ভাষা, আরবি, উর্দু, ফার্সি, গণিত, ভূগোল, ইতিহাস, সামাজিক বিজ্ঞান এবং সাধারণ বিজ্ঞান পড়ানো হয়। এছাড়া মাধ্যমিক স্তরে ছাত্রদের জন্যে আধুনিক জ্ঞান শিক্ষা দেয়ার ব্যবস্থা রয়েছে।
বিভাগ
[সম্পাদনা]জামিয়া দারুল মাআ'রিফে নিম্নলিখিত বিভাগগুলো রয়েছে:
- হিফজুল কুরআন বিভাগ।
- শুবাতুল লুগাতিল আরাবিয়্যা বা উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য বিভাগ।
- ইসলামি আইন ও গবেষণা বিভাগ।
- ইসলামিক স্টাডিজ অ্যান্ড দাওয়াহ বিভাগ।
- ইবতেদায়ী বা প্রাথমিক স্তর।
- ইদাদিয়্যাহ বা মাধ্যমিক স্তর।
- সানাবিয়্যাহ বা উচ্চ-মাধ্যমিক স্তর।
- কুল্লিয়্যাহ বা উচ্চতর স্তর।
প্রকাশনা
[সম্পাদনা]জামিয়া দারুল মা’আরিফ আল্-ইসলামিয়া থেকে নিচের প্রকাশনাগুলো বের হয়।
- মাসিক আল হক (বাংলা মাসিক পত্রিকা)
- মানার আশ শারক্ব (পাক্ষিক আরবি পত্রিকা) [৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Concern mounts over Bangladeshi madrassas"। Gulf Times। ২৯ সেপ্টেম্বর ২০০৫। ২২ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Missing title (page 2)"। Probe News Magazine। ২২ জুলাই ২০১১। ২৮ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Islamic-Educationin-Bangladesh--Second-Year-Report" (পিডিএফ)।
- ↑ Bano, Masooda (২০০৮)। Working Paper No. 13: Allowing for Diversity: State-Madrasa Relations in Bangladesh (পিডিএফ)। Religions and Development Research Programme, University of Birmingham, UK। আইএসবিএন ০-৭০৪৪-২৫৬৭-X।
- ↑ Halim, Anwar Parvez (১৩ সেপ্টেম্বর ২০১১)। "Qaumi Islami University: Yet another scam"। Probe News Magazine। ২ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "অনলাইনে কোরআনবিষয়ক আলোচনা-অনুষ্ঠান | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৯।
