ভূজপুর শরিয়তুল উলুম দাখিল মাদ্রাসা
অবয়ব
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (আগস্ট ২০২৩) |
| ভূজপুর শরিয়তুল উলুম দাখিল মাদ্রাসা | |
|---|---|
| অবস্থান | |
| তথ্য | |
| ধরন | দাখিল মাদ্রাসা |
| প্রতিষ্ঠাকাল | ১৯৩৭ |
| অধ্যক্ষ | মোহাম্মদ মোরশেদ খান |
ভূজপুর শরিয়তুল উলুম দাখিল মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে অবস্থিত। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোহাম্মদ মোরশেদ খান।[১]
ইতিহাস
[সম্পাদনা]মাওলানা ফজলুল করিম মাদ্রাসায় জায়গা দান ও শিক্ষা বিস্তারে এলাকার বিত্তশালী লোকদের আর্থিক সহায়তায় ১৯৩৭ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।[১]
শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]এটি একটি দাখিল (মাধ্যমিক) পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। মাদ্রাসায় একটি তিনতলা বিশিষ্ট এতিমখানা ও শ্রেণীকক্ষ, একটি একতলা শ্রেণীকক্ষ এবং দুইতলা অফিস কক্ষ রয়েছে।[১] মাদ্রাসার বিগত বছরের পাশের হার ৯০%।[১]