দেশ অনুসারে মুসলমান জনসংখ্যার তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শতাংশের হিসাবে মুসলমান জনসংখ্যা

মুসলমান জনসংখ্যা বলতে বিশ্বে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বোঝায়। ২০০৯-এ পরিচালিত এক গবেষণায় দেখা গেছে বিশ্বে মোট জনসংখ্যার প্রায় চার ভাগের এক ভাগ মুসলমান। এ গবেষণা অনুযায়ী বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৬৮০ কোটি যার মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় ১৫৭ কোটি, অর্থাৎ বর্তমান বিশ্বে মোট জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ মুসলমান ।[১] আর মুসলমানদের মধ্যে প্রায় ২০ শতাংশ এশিয়া মহাদেশে বসবাস করে। ইন্দোনেশিয়ায় প্রায় ২০ কোটি ৩০ লাখ মুসলমান বাস করে যা বিশ্বে মোট মুসলমান জনসংখ্যার প্রায় ১৩%। পাকিস্তানে ১৭ কোটি ৪০ লাখ, ভারতে ১ কোটি ৬১ লাখ, বাংলাদেশে ১৪ কোটি ৫০ লাখ, এবং ইরান ও তুরস্কে ৭ কোটি ৪০ লাখ মুসলিম বসবাস করে । এই ছয় দেশে বিশ্বের মোট মুসলমান জনসংখ্যার প্রায় ৫৩% বাস। আর এর মধ্যে এশিয়াতে বাস প্রায় ৮৫%। এশিয়ার মুসলমানদের মধ্যে আবার প্রায় অর্ধেক বাস করে দক্ষিণ এশিয়ায় । মধ্যপ্রাচ্যে ও উত্তর আফ্রিকায় ৩১ কোটি ৫০ লাখ মুসলমান বসবাস করে। নিম্ন-সাহারা এলাকায় প্রায় ২৪ কোটি মুসলিমের বসবাস, যা মোট মুসলমান জনসসংখ্যার প্রায় ১৫%। তাছাড়া প্রায় ৩০ কোটি মুসলমান বাস করে পৃথিবীর অন্যান্য দেশে। ভারতে মুসলিমদের সংখ্যা বিশ্বে তৃতীয়, যা ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরে। চীনে জনসংখ্যার প্রায় ২ কোটি ২০ লাখ মুসলমান যা সিরিয়ার থেকে বেশী অন্যদিকে রাশিয়ার মুসলমান জনসংখ্যা ১ কোটি ৬০ লাখ যা জর্ডানলিবিয়া দুই দেশের মুসলমান জনগোষ্ঠীর চেয়েও বেশী। ইউরোপে প্রায় ৩ কোটি ৮০ লাখ মুসলমান বসবাস করে ।[তথ্যসূত্র প্রয়োজন]

সূচিপত্র

[সম্পাদনা] বৃহত্তম ধর্ম

ধর্মাবলম্বীদের হিসাবে পৃথিবীতে ক্রিস্টানদের সংখ্যা সর্বাধিক। ২০০৯-এ জরিপ অনুযায়ী সারা বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা প্রায় ২০৩ কোটি ৪০ লাখ।

[সম্পাদনা] বিভিন্ন মাযহাব

মুসলমানদের মধ্যে ৮৭-৯০% সুন্নী মাযহাব, বাকী ১০-১৩% অন্যান্য মাযহাব অনুসরণকারী। এর মধ্যে শিয়াদের সংখ্যাই সর্বধিক যারা ইরান, পাকিস্তান, ইরাক, এবং ভারতে এই ৪টি দেশে বসবাস করে।

[সম্পাদনা] মুসলমানদের বৃদ্ধির হার

এক হিসাবে দেখা যায় বিশ্বে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হার ১.৮৪%।[২] ২০১৬ তে সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা দাঁড়াবে ২০৩ কোটি ৪০ লাখ এবং খ্রিস্টানদের সংখ্যা দাঁড়াবে ২০৩ কোটি ৩০ লাখ ।[৩]

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Nearly 1 in 4 are Muslim, report says. প্রকাশক: freep.com. http://www.freep.com/article/20091011/NEWS07/910110516/1001/news/Nearly-1-in-4-are-Muslim--report-says। সংগৃহীত হয়েছে: 2009-10-24. 
  2. Muslim Population. প্রকাশক: www.islamicpopulation.com. http://www.islamicpopulation.com/world_general.html। সংগৃহীত হয়েছে: 2009-10-24. 
  3. Muslim Population Worldwide Authentic(true) Information with Reference. প্রকাশক: www.islamicpopulation.com. http://www.islamicpopulation.com/index.html। সংগৃহীত হয়েছে: 2009-10-24. 


[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ