ইসলামি বর্ষপঞ্জি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইসলামি বর্ষপঞ্জি বা মুসলিম বর্ষপঞ্জি (হিজরী বর্ষপঞ্জি হিসাবেও পরিচিত) একটি চন্দ্রনির্ভর বর্ষপঞ্জি। বিভিন্ন মুসলিম দেশ এই বর্ষপঞ্জি অনুসরণ করে, আর পৃথিবীব্যাপী মুসলমানগণ অনুসরণ করেন ইসলামের পবিত্র দিনসমূহ উদযাপনের জন্য।

সূচিপত্র

[সম্পাদনা] ইতিহাস

ইসলাম ধর্মের শেষ বাণীবাহক মুহাম্মদ মক্কার ক্বুরায়েশদের দ্বারা বিতাড়িত হয়ে মক্কা থেকে মদীনা চলে যান। তাঁর এই জন্মভূমি ত্যাগ করার ঘটনাকে ইসলামে 'হিজরত' আখ্যা দেয়া হয়। তাঁরই সহচর ওমর ইসলামের দ্বিতীয় খেলাফতকালে বাণীবাহকের ঐ হিজরতের দিনকে গণনার প্রারম্ভ হিসেবে ধরে 'হিজরী' সাল গণনার সূত্রপাত ঘটান, যা এখন ইসলামী বর্ষপঞ্জি হিসেবে সমধিক পরিচিত।

[সম্পাদনা] বিবরণ

প্রতিদিন সূর্যাস্তের মাধ্যমে দিন গণনার শুরু হয়। তবে মাস গণনার ক্ষেত্রে নির্দিষ্ট ভূখন্ডে খালি চোখে অথবা খালি চোখানুগ যন্ত্রপাতির (যেমন: দূরবীণ, সাধারণ দূরবীক্ষণ যন্ত্র) সহায়তায় চাঁদ দেখার উপর নির্ভর করে। মাসগুলো চাঁদ দেখার উপর নির্ভর করে ২৯ অথবা ৩০ দিনের হয়। যেমাসে ২৯ দিন শেষ হলে নতুন মাসের চাঁদ দেখা যায় না, সে মাসে ৩০ দিন পূর্ণ করে মাস শেষ করা হয়।

[সম্পাদনা] মাসের নাম

ইসলামি বর্ষপঞ্জির মাসসমূহ নিম্নরূপ:

  1. মুহররম محرّم
  2. সফর صفر
  3. রবিউল আউয়াল ربيع الأول
  4. রবিউস সানি ربيع الآخر أو ربيع الثاني
  5. জমাদিউল আউয়াল جمادى الأول
  6. জমাদিউস সানি جمادى الآخر أو جمادى الثاني
  7. রজব رجب
  8. শা'বান شعبان
  9. রমজান رمضان
  10. শাওয়াল شوّال
  11. জ্বিলকদ ذو القعدة
  12. জ্বিলহজ্জ ذو الحجة

[সম্পাদনা] আরো দেখুন

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ