ভ্যাটিকান সিটি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| Status Civitatis Vaticanae স্তাতুস্ কিউইতাতিস্ উয়াতিকানায় Stato della Città del Vaticano স্তাতো দেল্লা চিত্তা দেল্ ভ়াতিকানো ভ্যাটিকান সিটি রাষ্ট্র
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| জাতীয় সঙ্গীত Inno e Marcia Pontificale (ইতালীয়) Hymn and Pontifical March |
||||||
| রাজধানী | ভ্যাটিকান সিটি১ |
|||||
| বৃহত্তম নগরী | রাজধানী | |||||
| রাষ্ট্রভাষা (সমূহ) | লাতিন2, ইতালীয়, ফরাসি এবং (জার্মান). | |||||
| সরকার | নিরঙ্কুশ নির্বাচিত৩ রাজতন্ত্র |
|||||
| - | সোভারেইন | পোপ বেনেডিক্ট ১৬ | ||||
| - | সেক্রেটারি অফ স্টেট | Tarcisio Cardinal Bertone | ||||
| - | গভর্নর | কর্কবিশপ জিওভান্নি লাজোলো | ||||
| স্বাধীনতা | ইতালি রাজত্ব থেকে | |||||
| - | লাটেরান চুক্তি | ফেব্রুয়ারি ১১ ১৯২৯ | ||||
| আয়তন | ||||||
| - | মোট | ০.৪৪ বর্গকিমি (২৩৩তম) ০.১৭ বর্গমাইল |
||||
| জনসংখ্যা | ||||||
| - | ২০০৯ আনুমানিক | ১০০০[১] (২২০তম) | ||||
| - | ঘনত্ব | ১,৮৭৭ /বর্গকিমি (৪ষ্ঠ) ৪,৮৫৯ /বর্গমাইল |
||||
| মুদ্রা | ইউরো (€) (ইইউআর) |
|||||
| সময় স্থান | সিইটি (ইউটিসি+১) | |||||
| - | গ্রীষ্মকালীন (ডিএসটি) | সিইএসটি (ইউটিসি+২) | ||||
| ইন্টারনেট টিএলডি | .ভিএ | |||||
| কলিং কোড | +৩৭৯১ | |||||
| ১ Vatican City is a city-state. ২ Used for official purposes. De facto languages are Italian, German, Spanish, French, and Portuguese, with Italian the most commonly used. The language of the Papal Swiss Guard is German. The diplomatic language is French. ৩ Suffrage limited to the College of Cardinals (see Government section below). ৪ Prior to 2002, the Vatican lira (on par with the Italian lira). ৫ ITU-T assigns code 379 to Vatican City. However, Vatican City is included in the Italian telephone numbering plan and uses the Italian country code 39. |
||||||
ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন রাষ্ট্র। পোপ এখানকার রাষ্ট্রনেতা। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দফতর হিসেবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন ১১০ একর।
উত্তর-পশ্চিম রোমের ভ্যাটিকান পাহাড়ের উপর একটি ত্রিভুজাকৃতি এলাকায়, তিবের নদীর ঠিক পশ্চিমে, ভ্যাটিকান শহর অবস্থিত। দক্ষিণ-পশ্চিমের পিয়াৎসা সান পিয়েত্রো বা সেন্ট পিটার চত্বর বাদে বাকী সব দিকে ভ্যাটিকান শহর মধ্যযুগ ও রেনেসাঁসের সময়ে নির্মিত প্রাচীর দিয়ে রোম শহর থেকে বিচ্ছিন্ন। প্রাচীরের ভেতরে আছে উদ্যান, বাহারী দালান ও চত্বরের সমাবেশ। সবচেয়ে বড় দালানটির নাম সেন্ট পিটারের বাজিলিকা, যা রোমান ক্যাথলিকদের প্রধান গির্জা।
ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, ডাকব্যবস্থা, সীলমোহর, পতাকা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতীক বিদ্যমান। ভ্যাটিকানের নিজস্ব সেনাবাহিনীও যার নাম সুইস গার্ড; এর সদস্যসংখ্যা প্রায় ১০০। ভ্যাটিকান রেডিও নামের সরকারী বেতার স্টেশন সারা বিশ্বে পোপের কণ্ঠ ছড়িয়ে দেয়। ২০০১ সালে ভ্যাটিকান শহরে জনসংখ্যা ছিল প্রায় ১০০০। এখানে স্থায়ীভাবে বসবাস করে ও পোপের দেয়া বিশেষ দায়িত্ব পালন করে এখানকার নাগরিকত্ব পাওয়া সম্ভব।
ভ্যাটিকান সিটি শেষ পোপীয় রাষ্ট্র। ক্যাথলিক গির্জা বহু শতাব্দী ধরে মধ্য ইতালির বেশ কিছু এলাকাতে এই রাষ্ট্রগুলি স্থাপন করেছিল, যার শাসনকর্তা ছিলেন পোপ। ইতালীয় সরকার ও পোপ সম্প্রদায়ের মধ্যে বহু বছর ধরে বিতর্কের পর ১৯২৯ সালে লাতেরান চুক্তির অধীনে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়। এই চুক্তির অধীনে ক্যাথলিক গির্জা ক্ষতিপূরণের বিনিময়ে অন্য সব পোপীয় রাষ্ট্র থেকে দাবী প্রত্যাহার করে নেয় এবং স্বাধীন ভ্যাটিকান সিটি হিসেবে সার্বভৌমত্ব অর্জন করে। এর বর্তমান প্রধান পোপ ১৬শ বেনেডিক্ট ১৯শে এপ্রিল ২০০৫ সালে পূর্ববর্তী পোপ জন পলের মৃত্যুর পর ক্ষমতায় আসেন।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: পাপাল রাজ্য
খ্রিস্ট ধর্মের প্রবর্তনের আগে থেকেই এই রাজ্যের স্থানটুকুকে পবিত্র বলে গণ্য করা হতো এবং রোমের এই অংশটুতুতে এর আগে কখনই বসতি গড়ে উঠেনি বা কেউ এখানে বসতি স্থাপন করতে চায়নি। রোমান সম্রাজ্যের সময় এই স্থানে ফ্রিজিয়ান দেবী সিবেল এবং তার স্বামী আটিসের উপাসনা করা হতো। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর কোন এক সময়ে আগ্রিপিনা দ্য এল্ডার (খ্রিস্টপূর্ব ১৪ - ৩৩ খ্রিস্টাব্দ) এই অঞ্চলের একটি পাহাড় কেটে বিশাল উদ্যান তৈরী করেন। পরবর্তীতে সম্রাট ক্যালিগুলা এখানে একটি সারকাস তৈরী উদ্যোগ নেন যদিও তিনি তা সম্পূর্ণ তৈরী করে যেতে পারেননি। তার পরবর্তী সম্রাট নিরো এই সারকাস তৈরী সম্পন্ন করেন। এই সারকাসটিকে তাই নিরোর সারকাস (সারকাস অফ নিরো) নামে আখ্যায়িত করা হয়। বর্তমানে সেই ভ্যাটিকানের একমাত্র দৃশ্যমান ভগ্নাবশেষ হচ্ছে ভ্যাটিকান ওবেলিস্ক। এই ওবেলিস্কটি সম্রাট ক্যালিগুলা হেলিওপলিস থেকে ভ্যাটিকানে নিয়ে এসেছিলেন তার সারকাসের স্পিনা সাজানোর জন্য। ৬৪ সালে রোমে বৃহৎ অগ্নিকাণ্ডে শহীদ খ্রিস্টানদের সমাধিস্থল হিসেবে এই স্থানটিকে ব্যবহার করা হয়েছিল। প্রাচীন প্রথাগত বিশ্বাস অনুসারে বলা হয় এই সারকাসের প্রান্তরেই সেন্ট পিটারকে মাথা নিচে ও পা উপরে দিয়ে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। সারকাসের বিপরীত দিকে ছিল একটি সমাধি সৌধ যা ভিয়া করনেলিয়া দ্বারা সারকাস থেকে বিচ্ছিন্ন হয়ে ছিল। এই ভ্যাটিকানেই বহুত্ববাদী ধর্মগুলোর (যেমন প্যাগান ধর্ম) উপাসনালয়, শেষকৃত্যের সৌধ এবং অন্যান্য সৌধ ও মিনার নির্মিত হয়েছিল। এই সবকিছু নির্মিত হয়েছিল ৪র্থ খ্রিস্টাব্দের পূর্ব। ৪র্থ খ্রিস্টাব্দের প্রথম ভাগে সম্রাট কন্স্টান্টাটাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তিনিই ভ্যাটিকানের কেন্দ্রভূমিতে সেন্ট পিটারের ব্যাসিলিকা নির্মাণ করেন। তখন ভ্যাটিকানের প্যাগান স্থাপনাসমূহ ধ্বংস করে ফেলা হয়। এই ব্যাসিলিকাটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে পোপদের সক্রিয় তত্ত্বাবধানে ব্যাসিলিকার মূল স্থাপনা সংরক্ষণের ব্যবস্থা করা হয়। বিশেষত রেনেসাঁর সময় এর খননকাজ দ্রুত এগোতে থাকে। ১৯৩৯ থেকে ১৯৪১ সালের মধ্যে পোপ পিউস ১২-এর নির্দেশে সম্পূর্ণ স্থাপনাটি ভূমি থেকে উত্তোলিত করা হয়।
[সম্পাদনা] রাজনীতি
[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চলসমূহ
[সম্পাদনা] ভূগোল
[সম্পাদনা] অর্থনীতি
[সম্পাদনা] জনসংখ্যা
[সম্পাদনা] সংস্কৃতি
[সম্পাদনা] আরও দেখুন
|
|||||
[সম্পাদনা] নোট
১. ^ ভ্যাটিকেন সিটিকে দিয়েছে কিন্তু ব্যবহার করেনি। ইতালির রোম থেকে প্রকৃত সংখ্যা সক্রিয় করা হয়েছে টেলিকম ইতালি মাধ্যমে এবং ইতালির টেলিফোন সংযোগ নিয়ন্ত্রণ অফিস থেকে আসা শেষ ৪ অথবা ৫ সংখ্যা ভ্যাটিকেন সিটি থেকে সুলভ। অনেক ইতালিয়াদের যারা সান মারিনোতে থাকে তাদের ফোন নাম্বার ০৬৬৯৮২ অথবা ০৬৬৯৮x + এক্সটেনশন। অন্য সমস্ত অবস্থাতে +৩৯০৬৬৯৮২ অথবা +৩৯০৬৬৯৮ এক্সটেনশন।
[সম্পাদনা] বহিঃসংযোগ
উদ্ধৃতি ত্রুটি: <ref> tags exist, but no <references/> tag was found