তায়াম্মুম
ইসলামের বিধান অনুসারে, তায়াম্মুম হল অযু বা গোসলের বিকল্প স্বরূপ বালি, মাটি বা ধূলা দিয়ে পবিত্রতা অর্জনের একটি পন্থা। পবিত্র পানি অলভ্য হলে, কতগুলো নিয়ম অনুসরণ করে তায়াম্মুম করতে হয়।
পরিচ্ছেদসমূহ |
তায়াম্মুম করার পদ্ধতি [সম্পাদনা]
তায়াম্মুমের নিয়ত করে বিসমিল্লাহ বলে তায়াম্মুম শুরু করতে হয়। তায়াম্মুম করার জন্য হাতে মাটি লাগিয়ে নিতে হয়। আঙ্গুল ছড়িয়ে দুই হাত এমনভাবে পাক-পবিত্র মাটির ওপর থাপড়াতে হয় যাতে স্বাভাবিকভাবেই হাতের তালুতে কিছু ধূলা লেগে যায়। অতঃপর উভয় হাত দিযে সমস্ত মুখমণ্ডল মাসেহ করতে হয়। এরপর আবার মাটিতে হাত থাপড়িয়ে ধূলা লাগিয়ে নিয়ে প্রথমে বাম তালু দিয়ে ডান হাত কনুই পর্যন্ত এবং পরে ডান তালু দিয়ে বাম হাত কনুই পর্যন্ত মাসেহ করতে হয়।
মৃত ব্যক্তির তায়াম্মুম [সম্পাদনা]
মৃত ব্যক্তিকে দাফনের পূর্বে গোসল দিতে হয়। তবে প্রয়োজনীয় পানি না-পাওয়া গেলে তায়াম্মুম করাতে হয়।
শর্তাবলী [সম্পাদনা]
অযু বা গোসলের পরির্বতে নিন্মোক্ত অবস্থায় তায়াম্মুম করতে হয়।
- আশেপাশে ১.৭ কিলোমিটারের মধ্যে পানি পাওয়া না যায়।
- পানি পেতে যদি শত্রুর, সাপ কিংবা বিপদজনক পশুর আক্রমণের ভয় না থাকে।
- এত আল্প পানি থাকে যে তা গোসল বা অযুতে ব্যবহার করলে খাওয়ার পানির সংকট হবে।
- কেহ তার সুচিন্তিত আভিজ্ঞতা অথবা বিজ্ঞ ডাক্তারের পরামর্শে জানতে পারে যে, পানি ব্যবহার তার স্বাস্থের জন্য ক্ষতিকর।
- পানি কিনে বব্যহার করার মত যথেষ্ট অর্থ না থাকে।
- পানির দাম খুব বেশি হয়।
তায়াম্মুমের ফরয [সম্পাদনা]
তায়াম্মুমের ফরয ৩টি।
তায়াম্মুমের সুন্নত [সম্পাদনা]
তায়াম্মুমের সুন্নত ৬টি।
কুরআনে তায়াম্মুমের আদেশ [সম্পাদনা]
তায়াম্মুম প্রবর্তনের ইতিহাস [সম্পাদনা]
মুহাম্মদ(দ:) এর স্ত্রী আয়েশা (রা:) সংশ্লিষ্ট একটি ঘটনার পরিপ্রেক্ষিতে পানির অভাবে মাটি দিয়ে তায়াম্মুম করার আদেশ জারী হয়।
গোসলের পরিবর্তে তায়াম্মুম [সম্পাদনা]
ফরয গোসলের পরিবর্তে তায়াম্মুম করে দেহপবিত্রকরণের বিধান রয়েছে।
তায়াম্মুম ভঙ্গের কারণসমূহ [সম্পাদনা]
তায়াম্মুম ভঙ্গের কারণ, অযু ভঙ্গের কারণের আনুরুপ। তাছাড়া পানি সহজল্ভ্য হলে তায়াম্মুম ভঙ্গে যায়।
তথ্যসূত্র [সম্পাদনা]
Lemu, B. A. Islamic Aqidah and Fiqh:A textbook of Islamic Belief and Jurisprudence revised and expanded edition of Tawhid and Fiqh), IQRA' International Educational Foundation, Chicago, 1997.
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |