ইকুয়েডর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| República del Ecuador রেপুব্লিকা দেল্ একুয়াদ়োর্ ইকুয়েডর প্রজাতন্ত্র
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| নীতিবাক্য "Dios, patria y libertad" (স্পেনীয়) "Pro Deo, Patria et Libertate" (লাতিন) "God, homeland and liberty" |
||||||
| জাতীয় সঙ্গীত Salve, Oh Patria (স্পেনীয়) We Salute You, Our Homeland |
||||||
| রাজধানী | Quito |
|||||
| বৃহত্তম নগরী | Guayaquil | |||||
| রাষ্ট্রভাষা (সমূহ) | Spanish | |||||
| জাতীয়তাসূচক বিশেষণ | Ecuadorian | |||||
| সরকার | Republic | |||||
| - | President | Rafael Correa | ||||
| - | Vice-President | Lenín Moreno | ||||
| Independence | ||||||
| - | from Spain | May 24 1822 | ||||
| - | from Gran Colombia | May 13 1830 | ||||
| - | জলভাগ (%) | 8.8 | ||||
| জনসংখ্যা | ||||||
| - | 2007 আনুমানিক | 13,810,000 (65th) | ||||
| মোট আভ্যন্তরীণ উৎপাদন (মুদ্রার ক্রয়ক্ষমতা) | 2006 আনুমানিক | |||||
| - | মোট | $61.7 billion (70th) | ||||
| - | মাথাপিছু | $4,776 (111th) | ||||
| জিনি সহগ? | 42 (medium) | |||||
| মানব উন্নয়ন সূচক (2003) | 0.765 (medium) (83rd) | |||||
| মুদ্রা | U.S. dollar2 (USD) |
|||||
| সময় স্থান | (ইউটিসি-5 (-63)) | |||||
| ইন্টারনেট টিএলডি | .ec | |||||
| কলিং কোড | +593 | |||||
| 1 | Kichwa and other Amerindian languages spoken by indigenous communities. | |||||
| 2 | Sucre until 2000, followed by the U.S. dollar and Ecuadorian centavo coins | |||||
| 3 | Galápagos Islands. | |||||
ইকুয়েডর (স্পেনীয় ভাষায় Ecuador একুয়াদ়োর্) দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম অংশের একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম কিতো। এর সরকারী নাম ইকুয়েডর প্রজাতন্ত্র (República del Ecuador রেপুব্লিকা দেল্ একুয়াদ়োর্)।
দেশটি প্রশান্ত মহাসাগরে উপকূলে অবস্থিত। মূল ভূখণ্ড থেকে প্রায় ৯৬৫ কিমি পশ্চিমে প্রশান্ত মহাসাগরে অবস্থিত গালাপাগোস দ্বীপপুঞ্জ (Colón Archipelago) ইকুয়েডরের সীমানাভুক্ত। ইকুয়েডর বিষুবরেখার উপরে অবস্থিত। ইকুয়েডর (Ecuador একুয়াদর) একটি স্পেনীয় শব্দ যার অর্থ "বিষুবরেখা"। সমুদ্র সমতল থেকে অনেক উঁচুতে আন্দেস পর্বতমালায় অবস্থিত কিতো দেশটির রাজধানী। প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত বন্দর শহর গুয়াইয়াকিল দেশের বৃহত্তম শহর।
ইকুয়েডরে বহু জাতির লোকের বাস। এখানে ইউরোপীয়, আদিবাসী আমেরিকান এবং আফ্রিকান বংশোদ্ভূত লোকেরা বাস করে। সংখ্যাগরিষ্ঠ জনগণ মেস্তিজো, অর্থাৎ ইউরোপীয় ও আদিবাসী আমেরিকানদের মিশ্র জাতির লোক। বেশির ভাগ আদিবাসী আমেরিকান দেশের উচ্চভূমি অঞ্চলে দরিদ্র অবস্থায় বসবাস করেন। ইউরোপীয় বংশোদ্ভূত লোকদের একটি ক্ষুদ্র অভিজাত শ্রেণী বেশির ভাগ ভূমি ও সম্পদ নিয়ন্ত্রণ করে।
ইকুয়েডর ১৮২২ সাল পর্যন্ত একটি স্পেনীয় উপনিবেশ ছিল। ঐ বছর স্বাধীনতাকামী শক্তি স্পেনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে। তখন থেকে সামরিক স্বৈরশাসক ও বেসামরিক সরকার দেশটি শাসন করে আসছে। ইকুয়েডরের বেশির ভাগ রাজনৈতিক দ্বন্দ্ব ও বিরোধ মূলত সম্পদ নিয়ন্ত্রণকারী ধনী শ্রেণীর মাঝেই সীমাবদ্ধ।
১৯৭০-এর দশক পর্যন্ত ইকুয়েডর একটি কৃষিপ্রধান দেশ ছিল। এরপর পেট্রোলিয়াম উৎপাদন দেশটির আয় বৃদ্ধি করে। পেট্রোলিয়াম শিল্প থেকে প্রাপ্ত আয় দেশটিকে প্রায় এক দশক ধরে সমৃদ্ধ রেখেছিল। কিন্তু এই আয়ের পরিমাণ কমে গেলে ১৯৯০-এর দশকে অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয়, মুদ্রার অবমূল্যায়ন ঘটে এবং দেশের বৈদেশিক ঋণের বোঝা বাড়তে থাকে। যদিও সরকার অনেকবার অর্থনৈতিক সংস্কারের চেষ্টা চালিয়েছে, দেশটির অর্থনীতি এখনও দুর্বল ও অস্থিতিশীল।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
[সম্পাদনা] রাজনীতি
[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চলসমূহ
[সম্পাদনা] ভূগোল
[সম্পাদনা] অর্থনীতি
[সম্পাদনা] জনসংখ্যা
[সম্পাদনা] সংস্কৃতি
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] বহিঃসংযোগ
|
|
|---|
| ইতিহাস • প্রশাসনিক অঞ্চল • ভূগোল • অর্থনীতি • রাজনীতি • সরকার ব্যবস্থা • জনপরিসংখ্যান • সংস্কৃতি • পরিবহন ব্যবস্থা • পর্যটন • সামরিক বাহিনী • ভাষা • ধর্মবিশ্বাস • সংবাদপত্র • বিশ্ববিদ্যালয়সমূহ • জাতীয় পতাকা • জাতীয় সঙ্গীত • শহর • শিল্পকলা |
|
|
|
|---|---|
| সার্বভৌম রাষ্ট্র | আর্জেন্টিনা • বলিভিয়া • ব্রাজিল • চিলি • কলম্বিয়া • ইকুয়েডর • গায়ানা • পানামা* • প্যারাগুয়ে • পেরু • সুরিনাম • ত্রিনিদাদ ও টোবাগো* • উরুগুয়ে • ভেনেজুয়েলা |
| অধীনস্থ এলাকা | আরুবা (নেদারল্যান্ড্স)* • ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (যুক্তরাজ্য) • ফরাসি গায়ানা • নেদারল্যান্ড্স অ্যান্টিলেস* • দক্ষিণ জর্জিয়া ও দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ (যুক্তরাজ্য) |
| *উত্তর ও দক্ষিণ আমেরিকা, দুই মহাদেশেরই অংশ বলে ধরা হয়। | |

