চিলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
República de Chile (টেমপ্লেট:ISO 639 name es)
রেপুব্‌লিকা দে চিলে
চিলি প্রজাতন্ত্র
চিলি-এর পতাকা চিলি-এর কোট অফ আর্ম্‌স
নীতিবাক্য
Por la Razón o la Fuerza
পোর্‌ লা রাসোন্‌ ও লা ফুয়ের্সা
"যুক্তি বা শক্তির মাধ্যমে" (টেমপ্লেট:ISO 639 name es) [১]
জাতীয় সঙ্গীত
ইম্নো নাসিওনাল দে চিলে (টেমপ্লেট:ISO 639 name es)
রাজধানী সান্তিয়াগো1
33°26′S 70°40′W / 33.433°দ 70.667°প / -33.433; -70.667
বৃহত্তম শহর রাজধানী
রাষ্ট্রীয় ভাষাসমূহ স্পেনীয়
জাতীয়তাসূচক বিশেষণ চিলীয়
সরকার গণতান্ত্রিক প্রজাতন্ত্র
 -  রাষ্ট্রপতি মিশেল বাশলে
স্বাধীনতা স্পেন থেকে 
 -  First National
Government Junta

September 18 1810 
 -  Declared February 12 1818 
 -  Recognized April 25 1844 
 -  জলভাগ (%) 1.07²
জনসংখ্যা
 -  June 2007 আনুমানিক 16,598,074 (60th)
 -  2002 আদমশুমারি 15,116,435 
জিডিপি (পিপিপি) ২০০৬ আনুমানিক
 -  মোট US$ 209.852 billion (৪৩তম)
 -  মাথাপিছু US$ 12,811 (56th)
জিনি সহগ? (2006) 54 (high
মানব উন্নয়ন সূচক (2005) Green Arrow Up Darker.svg 0.867 (high) (40th)
মুদ্রা Peso (CLP)
সময় স্থান n/a (ইউটিসি-4)
 -  গ্রীষ্মকালীন (ডিএসটি) n/a (ইউটিসি-3)
ইন্টারনেট টিএলডি .cl
কলিং কোড +56
1 The legislative body operates in Valparaíso.
2 Includes Easter Island and Isla Sala y Gómez; does not include টেমপ্লেট:Unit sqkm of territory claimed in Antarctica.

চিলি (স্পেনীয় ভাষায়: Chile চিলে) দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশের একটি দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরের উপকূল ঘেঁষে একটি লম্বা ফিতার মত প্রসারিত একটি ভূখণ্ড। উত্তর-দক্ষিণে চিলির দৈর্ঘ্য প্রায় ৪,২৭০ কিলোমিটার, কিন্তু এর গড় বিস্তার ১৮০ কিলোমিটারেরও কম। উত্তরের ঊষর মরুভূমি থেকে শুরু করে দক্ষিণের ঝঞ্ঝাপীড়িত হিমবাহ ও ফিয়র্ডসমূহ চিলির ভূ-দৃশ্যাবলির বৈচিত্র‌্যের স্বাক্ষর বহন করছে। দেশটির মধ্যভাগে একটি উর্বর উপত্যকা অবস্থিত। পূর্বে আন্দেস পর্বতমালা আর্জেন্টিনার সাথে সীমান্ত তৈরি করেছে। চিলির রাজধানী ও বৃহত্তম শহর সান্তিয়াগো মধ্যভাগের উপত্যকায় অবস্থিত।

চিলির অধিকাংশ জনগণ দেশের মধ্যাঞ্চলের উর্বর কেন্দ্রীয় উপত্যকায় বাস করেন। বেশির ভাগ লোক স্পেনীয় ও আদিবাসী আমেরিকানদের মিশ্র জাতির লোক। রোমান ক্যাথলিক ধর্ম এখানকার প্রধান ধর্ম। স্পেনীয় ভাষা এখানকার সরকারী ভাষা।

চিলি দক্ষিণ আমেরিকার একটি নেতৃস্থানীয় শিল্পোন্নত দেশ। এর অর্থনীতি খনন শিল্প ও কৃষিভিত্তিক। চিলি বিশ্বের বৃহত্তম তামা উৎপাদক ও রপ্তানিকারক। এছাড়াও দেশটি ফলমূল ও শাকসবজি রপ্তানি। চিলির ওয়াইন অনেক দেশে জনপ্রিয়তা লাভ করেছে।

চিলি ১৬শ শতক থেকে স্পেনের একটি উপনিবেশ ছিল। ১৯শ শতকের শুরুর দিকে এটি স্বাধীনতা লাভ করে। গোটা ১৯শ শতক ধরে রপ্তানির মাধ্যমে এটি সমৃদ্ধি লাভ করে, কিন্তু এতে মূলত জমিদার উচ্চ শ্রেণীর লোকেরাই লাভবান হন। এখনও চিলিতে ধনী-দরিদ্রের বৈষম্য প্রকট।

১৯৭৩ সাল পর্যন্ত চিলিতে কোন সামরিক কু (coup) ঘটেনি, যা ছিল লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলির তুলনায় ব্যতিক্রম। ১৯৭৩ সালে এক সামরিক জান্তা ক্ষমতা দখন করে এবং ১৯৮৯ সালে গণতান্ত্রিক নির্বাচনের আগ পর্যন্ত চিলি শাসন করে। ২১শ শতকের শুরুতে এসেও চিলি সামরিক শাসনের দীর্ঘস্থায়ী প্রভাব কাটিয়ে ওঠার প্রচেষ্টা চালাচ্ছে।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] ইতিহাস

Mapa administrativo de Chile.png

[সম্পাদনা] রাজনীতি

[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চলসমূহ

[সম্পাদনা] ভূগোল

[সম্পাদনা] অর্থনীতি

[সম্পাদনা] জনসংখ্যা

[সম্পাদনা] সংস্কৃতি

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Banknotes and Coins. Chilean Central Bank. http://www.bcentral.cl/eng/banknotes-coins/coins/m0100.htm। সংগৃহীত হয়েছে: 2007-11-11. 

[সম্পাদনা] আরও দেখুন

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ