ডোমিনিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Commonwealth of Dominica
Dominica-এর পতাকা
নীতিবাক্য
"Après Bondie, C'est La Ter"  (Antillean Creole)
"After God is the Earth"
জাতীয় সঙ্গীত
Isle of Beauty, Isle of Splendour
রাজধানী রোজো
15°18′N 61°23′W / 15.3°উ 61.383°প / 15.3; -61.383
বৃহত্তম শহর রাজধানী
রাষ্ট্রীয় ভাষাসমূহ ইংরেজি
জাতীয়তাসূচক বিশেষণ ডোমিনিকান
সরকার সংসদীয় প্রজাতন্ত্র
 -  রাষ্ট্রপতি Nicholas Liverpool
 -  প্রধানমন্ত্রী Roosevelt Skerrit
স্বাধীনতা যুক্তরাজ্য থেকে 
 -  তারিখ ৩রা নভেম্বর ১৯৭৮ 
আয়তন
 -  মোট ৭৫১ বর্গকিমি (১৮৪তম)
২৯০ বর্গমাইল 
 -  জলভাগ (%) ১.৬
জনসংখ্যা
 -  জুলাই ২০০৯ আনুমানিক ৭২,৬৬০ (২০১তম)
 -  ২০০৩ আদমশুমারি ৭১,৭২৭ 
 -  ঘনত্ব ৯৬.৭৫ /বর্গকিমি (৯৫তম)
২৫০.৫৫ /বর্গমাইল
জিডিপি (পিপিপি) ২০০৯ আনুমানিক
 -  মোট $৭৪৬ মিলিয়ন[১] (১৭৭তম)
 -  মাথাপিছু $১০,৪০৪[১] (৯১তম)
এইচডিআই (২০০৭) Green Arrow Up Darker.svg০.৭৯৮ (উচ্চ) (৭৭তম)
মুদ্রা East Caribbean dollar (XCD)
সময় স্থান (ইউটিসি–৪)
 -  গ্রীষ্মকালীন (ডিএসটি)  (ইউটিসি–৪)
ইন্টারনেট টিএলডি .dm
কলিং কোড ১-৭৬৭
Rank based on 2005 UN estimate.

ডোমিনিকা (ইংরেজি: Commonwealth of Dominica) ক্যারিবীয় সাগরে অবস্থিত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের একটি দ্বীপরাষ্ট্র। এটি একটি পর্বতময়, রুক্ষ দ্বীপ। এর বেশির ভাগ এলাকা ঘন ক্রান্তীয় অরণ্যে আবৃত। রোজো (Roseau) এর রাজধানী, এবং প্রধান শহর ও বন্দর।

কৃষিকাজ, বিশেষত কলাচাষ, ডোমিনিকার অর্থনীতির মূল চালিকাশক্তি। এখানকার বেশির ভাগ লোককে কলা প্ল্যান্টেশনে কাজ করার জন্য আফ্রিকা থেকে আনা হয়েছিল। ডোমিনিকার জলবায়ু বৃষ্টিবহুল এবং এখানকার স্বল্পসংখ্যক সমুদ্রসৈকত আকারে ছোট বলে অন্যান্য ক্যারিবীয় দ্বীপের তুলনায় এখানে পর্যটকেরা কম বেড়াতে আসেন। তবে এর অতিবৃষ্টি অরণ্য, উষ্ণ প্রস্রবণ এবং জলপ্রপাত পর্বতারোহী ও প্রকৃতিপ্রেমীদের আনন্দ দেয়। উপকূলের কাছে অবস্থিত প্রবাল প্রাচীর ডুব সাঁতার ও স্কুবা ঝাঁপ দেয়ার উপযোগী।

ক্রিস্টোফার কলম্বাস ১৪৯৩ সালে এক রবিবারে দ্বীপটি প্রথম দেখেন এবং এটিকে লাতিন ভাষাতে সেই দিনের নাম দোমিনিকাস অনুসারে দোমিনিকা বা ডোমিনিকা রাখেন। পরবর্তীতে যুক্তরাজ্য ও ফ্রান্স দ্বীপটি দখলের প্রতিযোগিতায় লিপ্ত হয়। যুক্তরাজ্য শেষ পর্যন্ত বিজয়ী হলেও দ্বীপটিতে এখনও ফরাসি প্রভাব রয়ে গেছে। এখানকার বেশির ভাগ লোক ফরাসি ভাষার উপর ভিত্তি করে একটি ক্রেওল ভাষাতে কথা বলে। দ্বীপটির আদি অধিবাসী কারিব জাতির কয়েক হাজার লোক এখনও এখানে বাস করছেন।

পরিচ্ছেদসমূহ

ইতিহাস [সম্পাদনা]

রাজনীতি [সম্পাদনা]

প্রশাসনিক অঞ্চলসমূহ [সম্পাদনা]

ভূগোল [সম্পাদনা]

ডোমিনিকার মানচিত্র

অর্থনীতি [সম্পাদনা]

রসৌ শহরে সাপ্তাহিক বাজারের দৃশ্য

জনসংখ্যা [সম্পাদনা]

সংস্কৃতি [সম্পাদনা]

আরও দেখুন [সম্পাদনা]

তথ্যসূত্র [সম্পাদনা]


বহিঃসংযোগ [সম্পাদনা]