বেলারুশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Рэспубліка Беларусь
Республика Беларусь

বেলারুশ প্রজাতন্ত্র
বেলারুশ-এর পতাকা বেলারুশ-এর প্রতীক
নীতিবাক্য
none
জাতীয় সঙ্গীত
বেলারুশীয়: Мы, беларусы
(অনুবাদ: আমরা বেলারুশীয়)
বেলারুশ-এর অবস্থান
রাজধানী মিন্‌স্ক
53°55′N 27°33′E / 53.917°N 27.55°E / 53.917; 27.55
বৃহত্তম নগরী রাজধানী
রাষ্ট্রভাষা (সমূহ) বেলারুশীয়, রুশ
সরকার প্রজাতন্ত্র
 -  রাষ্ট্রপতি আলেক্সান্দর লুকাশেঙ্কো
 -  প্রধানমন্ত্রী সের্গেই সিদরস্কি
স্বাধীনতা সোভিয়েত ইউনিয়ন হতে 
 -  ঘোষিত জুলাই ২৭ ১৯৯০ 
 -  স্বীকৃত আগস্ট ২৫ ১৯৯১ 
আয়তন
 -  মোট ২০৭,৬০০ বর্গকিমি (৮৫তম)
৮০,১৫৫ বর্গমাইল 
 -  জলভাগ (%) নগণ্য (৪,৭০০ বর্গকিমি)[১]
জনসংখ্যা
 -  ২০০৯ আনুমানিক ৯,৬৪৮,৫৩৩ [১] (৮৬তম)
 -  ১৯৯৯ আদমশুমারি ১০,০৪৫,২৩৭ 
 -  ঘনত্ব ৪৬.৫। /বর্গকিমি (১৪২তম)
১২০.৪ /বর্গমাইল
জিডিপি (পিপিপি) ২০০৮ আনুমানিক
 -  মোট $১১৯.০৯ বিলিয়ন (৬২তম)
 -  মাথাপিছু $১২,৩১৩ (৬৫তম)
মানব উন্নয়ন সূচক (২০০৯) ০.৮২৬[২] (মধ্যেম) (৬৮তম)
মুদ্রা রুবল (BYR)
সময় স্থান EET (ইউটিসি+২)
 -  গ্রীষ্মকালীন (ডিএসটি) EEST (ইউটিসি+৩)
ইন্টারনেট টিএলডি .by
কলিং কোড +৩৭৫

বেলারুশ (বেলারুশীয় ভাষা: Беларусь এবং রুশ ভাষায়: Беларусь বিয়েলারুস্য্‌;), সরকারী নাম বেলারুশ প্রজাতন্ত্র (Рэспубліка Беларусь রেস্‌পুব্‌লিকা বিয়েলারুস্য্‌‌), মধ্য পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত প্রজাতন্ত্র। [৩] এর উত্তরে ও পূর্বে রাশিয়া, দক্ষিণে ইউক্রেন, পশ্চিমে পোল্যান্ড, এবং উত্তর-পশ্চিমে বাল্টিক প্রজাতন্ত্র লিথুয়ানিয়ালাটভিয়া। বেলারুশ মূলত অরণ্য (দেশের এক-তৃতীয়াংশ), হ্রদ ও জলাভূমিতে পূর্ণ একটি সমতল ভূমি। বেলারুশের প্রায় ৯৯ লক্ষ লোকের ৮০%-ই জাতিগতভাবে বেলারুশীয়; অন্যান্য জাতির মধ্যে পোলীয়, রুশইউক্রেনীয় উল্লেখযোগ্য। তিন-চতুর্থাংশ জনগণ নগর অঞ্চলে বাস করেন। দেশের মধ্যভাগে অবস্থিত মিন্‌স্ক রাজধানী ও বৃহত্তম নগর। অন্যান্য বড় শহরগুলির মধ্যে আছে ব্রেস্ত, হ্রোদনা, হোমিয়েল, মোগিলেফ, ভিতেভ্‌স্ক এবং বাব্‌রুইস্ক১৯৯৫ সালের একটি গণভোটের মাধ্যমে রুশবেলারুশ ভাষা দেশের সরকারী ভাষা। রুশ অর্থডক্স খ্রিস্টধর্ম দেশের মানুষের প্রধান ধর্ম। বেলারুশে একটি কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি বিদ্যমান; সরকার নিয়ন্ত্রিত ভারী শিল্পকারখানাগুলি এই অর্থনীতির চালিকাশক্তি, তবে কৃষিও একটি গুরুত্বপূর্ণ খাত।

মধ্যযুগ থেকে বেলারুশ অঞ্চলটি বিভিন্ন বিদেশী শাসনের অধীনে ছিল। এদের মধ্যে আছে পোল্যান্ডের ডিউক রাজত্ব, লিথুয়ানিয়ার ডিউক রাজত্ব, এবং পোলীয়-লিথুয়ানীয় কমনওয়েলথ১৮শ শতকে এটিকে রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। কেবল মধ্য-১৯শ শতকে এসে বেলারুশে জাতীয়তাবাদী ও সাংস্কৃতিক জাগরণ ঘটে। ১৯১৯ সালে বেলোরুশীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে বেলারুশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ১৯২২ সালে এটি সোভিয়েত ইউনিয়নের চারটি প্রতিষ্ঠাকারী রাষ্ট্রের একটি ছিল। ১৯৩০ সালে ২য় পোলীয় প্রজাতন্ত্রের বেলারুশ জাতি অধ্যুষিত এলাকাগুলি আধুনিক সীমান্তের মধ্যবর্তী অঞ্চলে বেলারুশীয় ভূমিগুলির সম্পূর্ণ একত্রীকরণ সংঘটিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটির প্রভূত ক্ষয়ক্ষতি হয়; এ সময় বেলারুশের এক-চতুর্থাংশ জনসংখ্যার মৃত্যু ঘটে এবং দেশটি অর্ধেকেরও বেশি অর্থনৈতিক সম্পদ হারায়। [৪] যুদ্ধপরবর্তী বছরগুলিতে বেলারুশ ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠে। এটি জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্যরাষ্ট্রগুলির একটি ছিল। ১৯৯১ সালের ২৭শে জুলাই বেলারুশের আইনসভা দেশটির সার্বভৌমত্ব ঘোষণা করেন। আগস্ট মাসে দেশটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায় এবং এর মাধ্যমে ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের পতনে ভূমিকা রাখে। বর্তমান বেলারুশ সরকার একটি রাষ্ট্রপতিভিত্তিক প্রজাতন্ত্র। ১৯৯৪ সাল থেকে আলেক্সান্দর লুকাশেংকো দেশটির রাষ্ট্রপতি। বেলারুশ ও রাশিয়াকে একত্রিত করে একটি মাত্র রাষ্ট্র রুশ ও বেলারুশ ইউনিয়ন করার ব্যাপারে ১৯৯৬ সাল থেকে দ্বি-পাক্ষিক আলোচনা চলছে।

সূচিপত্র

[সম্পাদনা] ইতিহাস

মূল নিবন্ধ: বেলারুশের ইতিহাস

[সম্পাদনা] রাজনীতি

মূল নিবন্ধ: বেলারুশের রাজনীতি

[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চলসমূহ

[সম্পাদনা] ভূগোল

মূল নিবন্ধ: বেলারুশের ভূগোল

[সম্পাদনা] অর্থনীতি

মূল নিবন্ধ: বেলারুশের অর্থনীতি


[সম্পাদনা] জনসংখ্যা

মূল নিবন্ধ: বেলারুশের জনসংখ্যার পরিসংখ্যান


[সম্পাদনা] সংস্কৃতি

মূল নিবন্ধ: বেলারুশের সংস্কৃতি

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. ১.০ ১.১ সিআইএ পৃথিবী ফেক্টবুক: বেলারুশ
  2. বেলারুশ মানুষ উন্নয়ন প্রতিবেদন ২০০৯।
  3. UN Statistics Division (2007-08-28)। Standard Country and Area Codes Classifications (M49)। প্রকাশক: United Nations Organizationhttp://unstats.un.org/unsd/methods/m49/m49regin.htm#europe। সংগৃহীত হয়েছে: 2007-12-07 
  4. Axell, Albert (2002)। Russia's Heroes, 1941–45। প্রকাশক: Carroll & Graf Publishers। পৃ. 247। আইএসবিএন 078671011X 

[সম্পাদনা] আরও দেখুন

[সম্পাদনা] বহিঃসংযোগ

সরকারী
সংবাদ এবং মিডিয়া
সাধারণ তথ্য
মানচিত্র



নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ