রাশিয়া
| Российская Федерация Rossiyskaya Federatsiya রাশিয়ান ফেডারেশন
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| জাতীয় সঙ্গীত Hymn of the রাশিয়ান ফেডারেশন |
||||||
| রাজধানী | মস্কো 55°45′N 37°37′E / 55.75°N 37.617°E |
|||||
| বৃহত্তম নগরী | রাজধানী | |||||
| রাষ্ট্রভাষা (সমূহ) | রাশিয়ান official throughout nation; thirty others co-official in various regions | |||||
| সরকার | Semi-presidential যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র |
|||||
| - | President | দিমিত্রি মেদভিয়েদিয়েভ | ||||
| - | Prime Minister | ভ্লাদিমির পুতিন | ||||
| Formation | ||||||
| - | Declared | জুন ১২ ১৯৯০ | ||||
| - | Finalized | December ২৫, ১৯৯১ | ||||
| আয়তন | ||||||
| - | মোট | 17,075,400 বর্গকিমি (১ম) 6,592,800 বর্গমাইল |
||||
| - | জলভাগ (%) | 13 | ||||
| জনসংখ্যা | ||||||
| - | ২০০৯ আনুমানিক | 141 887 438 (৯ম) | ||||
| - | ২০০২ আদমশুমারি | 145,274,019 | ||||
| - | ঘনত্ব | 8.3 /বর্গকিমি (২০৯তম) 21.5 /বর্গমাইল |
||||
| জিডিপি (পিপিপি) | ২০০৮ আনুমানিক | |||||
| - | মোট | $2.261 trillion (6th1) | ||||
| - | মাথাপিছু | $15,922 | ||||
| জিডিপি (নামমাত্র) | ২০০৯ আনুমানিক | |||||
| - | মোট | $ 1.676 trillion (৭ম) | ||||
| - | মাথাপিছু | $1,154 billion | ||||
| জিনি সহগ? (২০০৫) | 40.5 (medium) | |||||
| মানব উন্নয়ন সূচক (২০০৫) | ||||||
| মুদ্রা | Ruble (RUB) |
|||||
| সময় স্থান | (ইউটিসি+2 to +12) | |||||
| - | গ্রীষ্মকালীন (ডিএসটি) | (ইউটিসি+3 to +13) | ||||
| ইন্টারনেট টিএলডি | .ru (.su reserved) | |||||
| কলিং কোড | +৭ | |||||
| 1 | Rank based on IMF April 2007 data. | |||||
রাশিয়া (রুশ ভাষায়: Россия রসিয়া আ-ধ্ব-ব: [rʌ'sʲi.jə]) পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়া জুড়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম দেশ। রাশিয়ার আয়তন দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার আয়তনের প্রায় দ্বিগুণ। দেশটির সরকারী নাম রুশ ফেডারেশন (রুশ: Российская Федерация রসিস্কায়া ফিদিরাৎসিয়া আইপিএ: rʌ'sʲi.skə.jə fʲɪ.dʲɪ'ra.ʦɪ.jə)। রাশিয়ার মত এত বেশি খনিজ সম্পদ বিশ্বের অন্য কোন দেশের নেই। রাশিয়ার চার-পঞ্চমাংশ জনগণ এর পূর্ব ইউরোপীয় অংশে, উরাল পর্বতমালার পশ্চিমে, বাস করে। ২০০৩ সালে দেশটির জনসংখ্যা ছিল ১৪ কোটি ৪৫ লক্ষের কিছু বেশি। রাশিয়ার রাজধানী মস্কো দেশটির প্রশাসনিক, বাণিজ্যিক, শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র। রাশিয়া বর্তমানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। দেশটিতে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়; দিমিত্রি মেদভিয়েদিয়েভ বর্তমানে দেশটির রাষ্ট্রপতি। দেশের বেশিরভাগ জনগণ রুশ ভাষায় কথা বলে। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ (সাংক্ত পেতেরবুর্গ), যা সোভিয়েত শাসনামলে লেলিনগ্রাদ নামে পরিচিত ছিল।
১৯২২ থেকে ১৯৯১ পর্যন্ত রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় রাষ্ট্র। সে সময় অনেকে সোভিয়েত ইউনিয়নকে রাশিয়া নামে চিনলেও আসলে রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের ১৫টি অংশের একটি। সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠার পূর্বে রাশিয়ায় রাজতন্ত্র প্রচলিত ছিল। রাশিয়ার রাজপ্রধানকে জার (tsar বা czar) বলা হত।
খ্রিস্টধর্ম রাশিয়ার প্রধান ধর্ম। রাশিয়ান খ্রিস্টানদের নিজস্ব গির্জা রয়েছে যা রুশ অর্থোডক্স গির্জা নামে পরিচিত।
১৪শ ও ১৫শ শতকে মস্কোকে ঘিরে একটি শক্তিশালী রুশ রাষ্ট্র গঠিত হতে শুরু করে। সম্রাট মহান পিটারের সময় রাশিয়া বিশ্বের বুকে এক বিরাট শক্তি হিসেবে প্রথম আবির্ভূত হয়। পশ্চিমা সংস্কৃতির অনুরাগী পিটার ১৭১২ সালে সাংকত পেতেরবুর্গকে তাঁর নতুন রাজধানী বানান। বিশালকায় রুশ সাম্রাজ্য ১৯১৪ সালে তার সর্বোচ্চ বিস্তারে পৌঁছে। ১৯১৭ সালে রুশ বিপ্লবে বলশেভিকেরা রুশ রাজবংশের পতন ঘটায় এবং মস্কো আবার রাশিয়ার রাজধানীতে পরিণত হয়। ১৯২২ সালে বলশেভিকেরা বিশ্বের প্রথম সাম্যবাদী রাষ্ট্র সোভিয়েত ইউনয়ন প্রতিষ্ঠা করে।
সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট পার্টি ছিল একমাত্র রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি। সমস্ত ভূমি ও কোম্পানি সরকারের দখলে ছিল এবং অর্থনীতির বেশির ভাগ দিক সরকার নিয়ন্ত্রণ করত। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে রাশিয়া মুক্ত বাজার ও গণতন্ত্রকে স্বাগত জানায়। কিন্তু এই পরিবর্তনের ফলে বহু রুশ নাগরিকের জীবনযাত্রার মান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া বিশ্ব অর্থনীতিতে বর্তমানে পূর্বের চেয়ে অধিকতর সক্রিয়।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
[সম্পাদনা] রাজনীতি
[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চলসমূহ
[সম্পাদনা] ভূগোল
[সম্পাদনা] অর্থনীতি
রাশিয়াতে বর্তমানে বাজার অর্থনীতি প্রচলিত। প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা ইত্যাদির বিশাল ভান্ডার রাশিয়ার অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। রাশিয়ার অর্থনীতি বিশ্বে দশম বৃহত্তম। একুশ শতকের শুরু থেকে সুষ্ঠ রাজনৈতিক ভারসাম্য এবং অভ্যন্তরীন ব্যবস্থাপনা রাশিয়ার অর্থনীতির ব্যাপকায়নে ভূমিকা রেখেছে। ২০০০ সালে রাশিয়ার জনগণের মাসিক গড়পড়তা আয় ছিল ৮০ মার্কিন ডলার, যেটা ২০১০ সালে বেড়ে দাড়ায় ২১,১৯২ রুবল (৭৫০ মার্কিন ডলারে)। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার পর ১৯৯৮ সালে রাশিয়ার জাতীয় দারিদ্রসীমার নিচে ছিল ৪০% যা ২০১০ নাগাদ ১৩% এ নেমে আসে। ২০০৬ সালের মাঝেই রাশিয়া তার বৈদেশিক ঋণের অধিকাংশ মিটিয়ে ফেলতে সক্ষম হয়, বর্তমানে দেশটি বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশের মাঝে খুব কম দেনাগ্রস্ত। রাশিয়ার অর্থনীতির বিশাল অংশই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। বড় শিল্পায়ন প্রাধান্য দেবার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। কেবল মস্কো এলাকাতেই রাশিয়ার অর্থনীতির বিশাল অংশ নিয়ন্ত্রিত হয়, এটা একটি সমস্যা। এছাড়া ১৯৯০ এর পর থেকে অবকাঠামোগত উন্নয়নও হয়নি তেমন উল্লেখযোগ্য হারে। তবে সরকার ২০২০ সাল এর মধ্যে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার অবকাঠামোর উন্নয়ন বাবদ খরচ করার ঘোষণা দিয়েছে।
[সম্পাদনা] জনসংখ্যা
| জাতিগত তথ্য(২০০২)[১] | |
|---|---|
| রুশ | ৭৯.৮% |
| তাতার | ৩.৮% |
| ইউক্রেনিয় | ২.০% |
| বাশকির্স | ১.২% |
| চুভাস | ১.১% |
| চেচেন | ০.৯% |
| আর্মেনিয় | ০.৮% |
| অন্যান্য | ১০.৪% |
[সম্পাদনা] সংস্কৃতি
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Russian Census of 2002। 4.1. National composition of population। প্রকাশক: Federal State Statistics Service। http://www.perepis2002.ru/index.html?id=87। সংগৃহীত হয়েছে: 16 January 2008।
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] আরও পড়ুন
- Kanet Roger E., ed. Russian Foreign Policy in the 21st Century (Palgrave Macmillan; 2011) 295 pages; essays by experts
[সম্পাদনা] বহিঃসংযোগ
| Find more about রাশিয়া on Wikipedia's sister projects: | |
| Definitions from Wiktionary |
|
| Images and media from Commons |
|
| Learning resources from Wikiversity |
|
| News stories from Wikinews |
|
| Quotations from Wikiquote |
|
| Source texts from Wikisource |
|
| Textbooks from Wikibooks |
|
- সরকার
- Official governmental portal (রুশ)
- Chief of State and Cabinet Members
- Russian News Agency "Ria Novosti"
- Russian radio "Voice of Russia"
- সাধারণ তথ্য
- সিআইএ প্রণীত দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুক-এ Russia-এর ভুক্তি
- Russia at UCB Libraries GovPubs
- অন্যান্য
- Russia Beyond the Headlines International news project about Russia
- Way to Russia. An Introduction to Russia and Russian People
- Russia cities and regions guide
- Official Russia Travel Guide
- Russian Consulate
- Russia Beyond the Headlines International news project about Russia
- Moscow Russia Insider's Guide Moscow and Russia through Muscovite's eyes.
|
|||||
|
|
|||||
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |